somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টারনেট গেটওয়েতে আইআইজি নজরদারি আপনি কি সমর্থণ করেন?

২২ শে মে, ২০১৩ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোসহ সামগ্রিক ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি (ফিল্টারিং) করার জন্যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোতে(আইআইজি) সরকার বিশেষ প্রযুক্তি বসানোর চিন্তাভাবনা করছে। প্রতিটি আইআইজিতে এ প্রযুক্তি বসানোর পর ইন্টারনেটের নজরদারি বা নিয়ন্ত্রণের মূল ক্ষমতা তখন প্রতিষ্ঠিা পাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)'র হাতে।
রাষ্ট্রীয়, সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায় এমন ওয়েবসাইটগুলো থেকে এই প্রযুক্তির মাধ্যমে সরাসরি সেটি সনাক্ত করা যাবে এবং বিটিআরসি তা বন্ধ করে দিতে পারবে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে বিটিআরসি গত ৮ এপ্রিল ২০১৩ সালে আন্তজার্তিক প্রতিষ্ঠানগুলোর কাছে ‘ইন্টারনেট সেফটি সলিউশন’ চেয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়। এই আগ্রহপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২০ মে ২০১৩। কয়েকটি আন্তজার্তিক ইন্টারনেট সলিউশনস প্রোভাইডা কোম্পানি এক্সপ্রেশান অব ইন্টারেস্ট বা ইওআই জমা দিয়েছে। বিটিআরসি তা যাচাই বাছাই করে পুরো প্রক্রিয়া শুরু করবে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখার সুবিধা প্রদানকারী সলিউশনস প্রোভাইডারকে বাছাই শেষ হলেই এর সার্বক্ষণিক প্রত্রিয়া শুরু হবে।
বর্তমানে বাংলাদেশে ৩৬টি আইআইজি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান ব্যন্ডউইডথ নিয়ন্ত্রণ ও পাইকারি ব্যান্ডউইডথ আইএসপিগুলোকে বিক্রি করে। আর আইএসপিগুলো গ্রাহক পর্যায়ে সেবা প্রদান করে থাকে। বিটিআরসি' নজরদারি প্রক্রিয়ায় ২৪ ঘণ্টা সলিউশনস প্রোভাইডার কি কোনো নতুন সদস্যা সৃষ্টি করবে? নজরদারি প্রক্রিয়া বসানোর পর আইআইজিগুলোতে ইন্টারেনেটের গতিতে কি কোনো প্রভাব পড়বে?
কারণ, আমরা বাংলাদেশে সার্ভিস প্রভাইডারদের বাস্তবতা সম্পর্কে খুবই নাকাল। বিটিআরসি এখন কাঁটা দিয়ে কাঁটা তোলার পদ্ধতি ব্যবহার করে কি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনো নতুন দানব সৃষ্টি করে কিনা সেই সন্দেহ রয়েই যাচ্ছে। আমাদের ঢাল নেই তলোয়ার নেই অথচ আমরা সবাই নিধিরাম সর্দার। তথ্য প্রযুক্তিতে বিটিআরসি'র নিজস্ব দক্ষ ও অভিজ্ঞ লোকবল যতোদিন গড়ে না উঠবে ততোদিন কৈয়ের তেলে কৈ ভেঁজে সমস্যা আরো বাড়ার সম্ভাবনাই দেখছি।
দেখা যাক কি হয়? আমাদের দেশে কতোজন ইমেইল চেক করতে জানে? কতোজন পাসওয়ার্ড বসাতে জানে আর কতোজন কি কি করে, সবই তো দেখে যাচ্ছি। হোক, নজরদারি হোক।।
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×