somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যান বুকার আন্তর্জাতিক পুরষ্কার ২০১৩ জিতলেন আমেরিকান ছোট-গল্পকার লিডিয়া ডেভিস।।

২৪ শে মে, ২০১৩ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালের ম্যান বুকার পুরষ্কার জিতলেন আমেরিকান ছোট-গল্পকার লিডিয়া ডেভিস। লিডিয়া ডেভিস (জন্ম: ১৫ জুলাই ১৯৪৭) আমেরিকার একজন লেখক যিনি আধুনিক ছোট-গল্পকার হিসেবেই সবার কাছে বেশি পরিচিত। এছাড়া লিডিয়া উপন্যাস লেখেন, প্রবন্ধ-নিবন্ধ লেখেন, এমন কি বিদেশী ভাষায় অনুবাদও করেন। বিশেষ করে ফরাসি ভাষা থেকে ইংরেজিতে তার অনুবাদ সুপরিচিত। ফরাসি সাহিত্যের ক্ল্যাসিক অনুবাদ করে লিডিয়া চমক সৃষ্টি করেছেন। মারসেল প্রস্ত (১৮৭১-১৯২২)-এর সাতখণ্ডের বিখ্যাত ক্ল্যাসিক 'এ লা রিসার্সে দু টেমস পার্দু' বিখ্যাত উপন্যাস (ইন সার্স অব লস টাইম) ইংরেজিতে অনুবাদ করেছেন। যার প্রথম খণ্ডের নাম 'সন'স ওয়ে'। গুস্তাভ ফ্লাউবার্টের বিখ্যাত উপন্যাস 'ম্যাডাম বোভারি' অনুবাদ করেন লিডিয়া। এ দুটি অনুবাদের জন্যে লিডিয়া সাহিত্য অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
লিডিয়া'র ছোটগল্প সত্যি সত্যিই আকারেও ছোট। লিডিয়ার কোনো কোনো গল্পের আকার এক প‌্যারা বা একটি মাত্র বাক্যে। অনেকটা হাইকু কবিতার মতো। দশ জনের শর্ট লিস্ট থেকে এ বছর লিডিয়া ডেভিসকে ম্যান বুকার আন্তর্জাতিক পুরষ্কারের জন্য বাছাই করে লন্ডনের বুকার কমিটি।
১৯৪৭ সালের ১৫ জুলাই আমেরিকার ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যের নর্থহামটন শহরে লিডিয়া জন্মগ্রন করেন। তার বাবা রবার্ট গোরহাম ডেভিস একজন ইংরেজি সাহিত্যের প্রফেসর এবং সমালোচক। লিডিয়া'র মা হোপ হালে ডেভিস একজন ছোট-গল্পকার, স্মৃতিচারণমূলক রচয়িতা এবং শিক্ষিকা। ১৯৭৪ সালে লিডিয়া বিয়ে করেন পল অস্টারকে। লিডিয়া-অস্টার দম্পত্তি'র এক ছেলে ড্যানিয়েল। অস্টারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটার পর লিডিয়া বিয়ে করেন আর্টিস্ট অ্যালান কোটকে। তাদের এক ছেলে থিও কোট। লিডিয়া বর্তমানে নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটি'র ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রফেসর। এছাড়া লিডিয়া নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিলিয়ান ভার্নোন ডিসটিংগুয়েসড রাইটার ইন রেসিডেন্স হিসেবে ২০১২ থেকে কর্মরত।
লিডিয়া ডেভিসের এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ছোট গল্পের সংকলন ছয়টি। যার মধ্যে 'The Thirteenth Woman and Other Stories' (1976) ও 'Break It Down' (1986) পেন/হেমিংওয়ে পুরষ্কারের ফাইনাল লিস্টে জায়গা করে নিয়েছে। তার সর্বশেষ গল্প সংকলন 'Varieties of Disturbance' ২০০৭ সালের আমেরিকার জাতীয় বই পুরষ্কারের ফাইনাল লিস্টে স্থান করে নিয়েছে। ২০০৯ সালে Farrar, Straus and Giroux থেকে প্রকাশিত হয়েছে ২০০৮ পর্যন্ত লেখা লিডিয়ার সকল ছোট গল্প এক সঙ্গে।
লিডিয়ার অসংখ্য পুরষ্কারের মধ্যে উল্লেখযোগ্য পুরষ্কার হল ২০০৩ সালে তিনি পান ম্যাক-আর্থার ফেলোশিপ, ২০০৫ সালে নির্বাচিত হন আমেরিকার অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের সম্মানিত ফেলো এবং ২০০৪ সালে নটেরডেম বিশ্ববিদ্যালয়ের ডিমটিংগুয়েসড স্পিকার। আর এ বছর তিনি ম্যান বুকার আন্তর্জাতিক পুরষ্কার লাভ করলেন।

এক নজরে লিডিয়া ডেভিসের বই:
Selected works:
১. The Thirteenth Woman and Other Stories
২. Sketches for a Life of Wassilly
৩. Story and Other Stories
৪. Break It Down
৫. The End of the Story
৬. Almost No Memory
৭. Samuel Johnson Is Indignant
৮. Varieties of Disturbance
৯. Proust, Blanchot, and a Woman in Red
১০. The Collected Stories of Lydia Davis
১১. The Cows

Anthologies:
১. Charles Wright, David Lehman, ed. (2008). "Men". The Best American Poetry 2008
২. Robert Hass, David Lehman, ed. (2001). "A Mown Lawn". The Best American Poetry 2001
৩. E. Annie Proulx, Katrina Kenison, ed. (1997). "St. Martin". The Best American Short Stories 1997
৪. Biill Henderson, ed. (1989). The Pushcart prize: best of the small presses

Translations:
১. Maurice Blanchot (1981). P. Adams Sitney, ed. The Gaze of Orpheus, and Other Literary Essays
২. Marcel Proust (2004). Lydia Davis, Christopher Prendergast, ed. Swann's Way
৩. Vivant Denon (2009). Peter Brooks, ed. No Tomorrow
৪. Gustave Flaubert (2010). Lydia Davis, ed. Madame Bovary

Awards:
১. 1986 PEN/Hemingway Award Finalist, for Break It Down
২. 1988 Whiting Foundation Writers' Award for Fiction
৩. "St. Martin," a short story that first appeared in Grand Street, was included in The Best American Short Stories 1997.
৪. 1997 Guggenheim Fellowship
৫. 1998 Lannan Literary Award for Fiction
৬. 1999 Chevalier de l'Ordre des Arts et des Lettres for fiction and translation.
৭. "Betrayal," a short-short story that first appeared in Hambone, was included in The Best American Poetry 1999
৮. "A Mown Lawn," a short-short- story that first appeared in McSweeney's, was included in The Best American Poetry 2001
৯. 2003 MacArthur Fellows Program
১০. 2007 National Book Award Fiction Finalist,for Varieties of Disturbance: Stories
১১. "Men," a short-short story that first appeared in 32 Poems, was included in The Best American Poetry 2009
১২. 2013 American Academy of Arts and Letters’ Award of Merit Medal[17]
১৩. 2013 Philolexian Award for Distinguished Literary Achievement
১৪. 2013 Man Booker International Prize[13]

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×