somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দে গুরুতর অসুস্থ! রেজা ঘটক

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইমস অব ইন্ডিয়া জানায়, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ায় ৮ জুন ২০১৩, শনিবার ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী মান্না দেকে ব্যাঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে সংকটাপণ্ন। ৯৪ বছর বয়সী মান্না দে প্রায় ২০দিন আগে তাঁর প্রয়াত স্ত্রী সুলোচনা কুমারণ স্মরণে গান রেকর্ড করার সময় অসুস্থ বোধ করেন। তখন থেকেই তিনি কল্যাণনগরে নিজের বাড়িতে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাঁকে ব্যাঙ্গালুরু হাসপাতালে ভর্তি করা হয়।
১৯১৯ সালের ১ মে মান্না দে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম প্রবোধ চন্দ্র দে। বাবা পূর্ণ চন্দ্র দে ও মা মহামায়া দে। মান্না দে তাঁর ছোট কাকা সঙ্গীচার্য কৃষ্ণ চন্দ্র দে (কে.সি দে)-এর কাছে সঙ্গীতে হাতেখড়ি নেন এবং তিনিই মান্না দেকে সঙ্গীতের প্রতি অনুরাগ সৃষ্টিতে গুরুদায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ওস্তাদ দবির খানের কাছে সঙ্গীতে তালিম নেন। কলকাতার ইন্দু বাবু'র পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু। তারপর স্কটিস চার্চ কলেজিয়েট স্কুলে মাধ্যমিক শেষ করে বিদ্যাসাগর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশান শেষ করেন। ১৯৪২ সালে তিনি ছোট কাকার সঙ্গে বোম্বে চলে যান এবং কৃষ্ণ চন্দ্র দে;র একজন এসিট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। পরে তিনি শচিন দেব বর্মণের এসিট্যান্ট হিসেবেও কাজ করেন। পাশাপাশি ওস্তাদ আমান আলী খান ও ওস্তাদ আবদুল রহমান খানের কাছে হিন্দুস্তানী ক্লাসিক্যাল সঙ্গীতে তালিম নেন।
১৯৪৩ সালে কৃষ্ণ চন্দ্র দে ও সুরাইয়া'র সঙ্গে দ্বৈত কণ্ঠে মান্না দে প্রথম ছায়াছবি 'তামান্না'তে গান করেন। প্রথম গানেই হিট। ১৯৫০ সালে মান্না দে সচিন দেব বর্মণের সঙ্গীত পরিচালনায় 'মশাল' ছবিতে একক কণ্ঠ দেন। তারপর থেকে মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ ও লতা মুঙ্গেশকারের সঙ্গে মান্না দে ভারতীয় চলচ্চিত্রের প্লব্যাক সিঙ্গার হিসেবে সবার হৃদয়ে জায়গা করে নেন। হিন্দি, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কান্নাডা, অসামী প্রভৃতি চলচ্চিত্রে মান্না দে কণ্ঠ দেন।
১৯৫৩ সালের ১৮ ডিসেম্বর মান্না দে কেরালার সুলোচনা কুমারণকে বিয়ে করেন। তাঁদের দুই মেয়ে। সুরমা দে জন্ম গ্রহন করেন ১৯ অক্টোবর ১৯৫৬ সালে আর সুমিতা জন্মগ্রহন করেন ২০ জুন ১৯৫৮ সালে। ২০১২ সালের ১৮ জানুয়ারি সুলোচনা কুমারণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে মান্না দে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি ১৯৭১ সালে লাক করেন পদ্মশ্রী পদক, ২০০৫ সালে পান পদ্ম ভূষণ পদক আর ২০০৭ সালে পান দাদাভাই ফালকে পদক। সারা জীবনে মান্না দে প্রায় ৩৫০০ও বেশি গান রেকর্ড করেছেন। বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটিসহ ভারতের বিভিন্ন ভাষায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের কল্যাণে মান্না দে জীবন্ত কিংবদন্তীতে পরিণত হয়েছেন। মান্না দে'র গাওয়া 'কফি হাউজের সেই আড্ডাটা'; 'আবার হবে তো দেখা'; 'এই কূলে আমি, আর ওই কূলে তুমি'; 'তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়'; 'যদি কাগেজে লেখো নাম'; 'সে আমার ছোট বোনসহ বহু গান বাংলাদেশের শ্রোতাদের কাছেও অসম্ভব জনপ্রিয়।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×