(Last status of Poet Khondakar Ashraf Hossain on his facebook timeline)
Some more about my dear colleagues and teachers:
In some cases, you'll have to cut the jewels off their stone settings.
ধর্মদীপ চৌ
Said the man, "the zoo-ruler is a lamb!"
শ্যাম শুদ্ধ হ!
Alamgir, the Voiced One.
হরিবন্ধু eats all!
কাজ হল বিনা আরজি.....
১৯৫০ সালের ৪ জানুয়ারি কবি খন্দকার আশরাফ হোসেন জামালপুরে জন্মগ্রহন করেন। আর আজ ১৬ জুন ২০১৩, রবিবার তিনি আর জীবিত নেই!!! ভাবতে পারছি না!!!! গতকাল কবিকে ফুসফুসে ব্যথা অনুভবের পর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশ কিচু দিন ডায়াবেটিস ও হার্টের অসুখে ভুগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি পরলোক কমন করেন!!! মৃত্যুকালে কবি'র বয়স হয়েছিল ৬৩ বছর।
কবি খন্দকার আশরাফ হোসেন পড়াশনা করেছেন ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও লিডস বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তাঁকে ভাইস চ্যান্সেলর হিসেবে সরকার নিয়োগ প্রদান করে। উপাচার্য হিসেবে যোগ দেওয়ার আগে খোন্দকার আশরাফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। গত ৬ মে ২০১৩ সালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে যোগ দেন তিনি।মূলত ১৯৮৫ সাল থেকে সম্পাদনা করতেন সাহিত্যের কাগজ একবিংশ। কবিতার প্রতিই তাঁর বেশি ঝোঁক ছিল। তিনি বাংলাদেশের একজন অন্যতম কবি, প্রবন্ধকার, অনুবাদক এবং ইংরেজি ভাষার শিক্ষক। তিনি ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি'র পাশাপাশি তিনি জার্মান থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলায় অনেক অনুবাদ করেছেন। তিনি একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন। একবিংশ। গতমাসে আমার সঙ্গে কথা হয়েছিল একবিংশে আমি কেন লেখা দেই না। কবিকে আম ডাকতাম খন্দকার ভাই। একবিংশের জন্য আমার লেখাটি এখনো রেডি হয়নি। খন্দকার ভাই জানালেন, কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে যোগ দেবার পর একটু ব্যস্ত হয়ে গেছেন। একবিংশের জন্য সময় বের করতে পারছেন না। আজ আজফার হোসেনের ফেইসবুকে দুঃসংবাদটি দেখে অনেকক্ষণ চুপ হয়ে গেলাম। বিশ্বাস করতে পারছি না খন্দকার ভাই আর অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরে বই সাজিয়ে আড্ডায় মেতে উঠবেন না।
তিনি বিভিন্ন সময়ে বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয় ক্লাবের চেয়ারম্যান, উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
কবি খোন্দকার আশরাফ হোসেনের জীবনপঞ্জী:
ইংরেজি সাহিত্যে অনার্স, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এম.এ. ইংরেজি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা, লীডস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
এম. এ. (ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব), লীডস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
পিএইচ. ডি. (ইংরেজি) ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেশা : অধ্যাপনা, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৩ থেকে অদ্যাবধি)।
উপাচার্য : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
কবি খন্দকার আশরাফ হোসেনের বইগুলো আমাদের কাছে চিরদিন বেঁচে থাকবে। তাঁর বইগুলো হল:
কাব্যগ্রন্থ:
১. তিন রমনীর ক্বাসিদা (১৯৮৪)
২. পার্থ তোমার তীব্র তীর (১৯৮৬)
৩. জীবনের সমান চুমুক (১৯৮৯)
৪. সুন্দরী ও ঘৃণার ঘুঙুর (১৯৯১)
৫. যমুনাপর্ব (১৯৯৮)
৬. জন্ম বাউল
৭. তোমার নামে বৃষ্টি নামে
৮. আয়না দেখে অন্ধ মানুষ
৯. রাজা ঈডিপাস
সংকলন:
১. নির্বাচিত কবিতা (১৯৯৫)
২. কবিতা সমগ্র
৩. অন বেহুলা'স রাফট
৪. ১০. সাহিত্যত্ত্ব,
৫. রবীন্দ্রনাথ ইয়েটস গীতাঞ্জলি
৬. বাঙালির দ্বিধা ও রবীন্দ্রনাথ এবং বিবিধ বিবেচনা
৭. আলসেসটিস
৮. মিডিআ
৯. কুয়াশার মুশায়েরা
১০. 'টেরি ঈগলটন: সাহিত্যতত্ত্ব' (২০০৪)
১১. পাউল সেলানের কবিতা' (১৯৯৭)
১২. কবিতার অন্তর্যমী
১৩. 'ইউরিপিডিসের মিডিআ' (১৯৮৭),
১৪. 'ইউরিপিডিসের আলসেস্টিস' (১৯৮৭)
প্রবন্ধ সংকলন:
১. বাংলাদেশের কবিতা অন্তরঙ্গ অবলোকন (A Study on Bangladeshi Poetry) (১৯৯৫)
২. চিরায়ত পূরাণ (Classical Mythology) (২০০২)
৩. 'সফোক্লিসের রাজা ইদিপাস' (১৯৮৭)
৩. কবিতার অন্তর্জামী
৪. আধুনিক উত্তরাধুনিক ও অন্যান্য প্রসঙ্গ (Bangla Poetry in the contexts of Modernism, postmodernism and other trends) (২০১০)
৫. বিশ্ব কবিতার সোনালী শস্য (Gleanings from World Poetry)
৬. Modernism and Beyond: Western Influences on Bangladeshi poetry
৭. এডিথ হ্যামিল্টন
৮. 'রবীন্দ্রনাথ ইয়েটস গীতাঞ্জলী' (২০১২)
৯. 'বাঙালির দ্বিধা ও রবীন্দ্রনাথ এবং বিবিধ তত্ততালাশ' (২০১৩)
গদ্য সংকলন:
১. রোমান্টিক ও আধুনিক কবিতার অক্ষদ্রাঘিমা (Romantic and Modern: Latitudes and Longitudes of Poetry)
অনুবাদ:
১. Selected Poems of Paul Celan
২. Oedipus Rex by Sophocles
৩. Medea by Euripides
৪. Alcestis by Euripides
৫. 'Selected poems of Nermalendu Goon' (২০০১)
৬. On Behula’s Raft
৭. 'Folk Tales from Bangladesh' (১৯৮৫)
৮. 'Folk Poems from Bangladesh' (১৯৮৫)
পুরষ্কার:
১. আলাওল সাহিত্য পুরস্কার,
২. জীবনানন্দ পুরস্কার,
৩. পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন খোন্দকার আশরাফ হোসেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


