আমার প্রিয় পোস্ট

ব্রিটিশদের নীল চাষের পুনরাবৃত্তি

০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৪

শেয়ার করুন:                   Facebook

ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের কৃষকদের জোর করে নীল চাষ করাতো কৃষকদের ইচ্ছার বিরূদ্ধে। সেই নীল রপ্তানি করা হতো ইউরোপে যাতে রাজা-রাজড়ারা ধবধবে পোষাক পরে বুং-বাং করতে পারে। সেই নীল চাষের মতই এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এখন আফ্রিকাতে ও এশিয়ার বিভিন্ন দেশে।

ব্রিটিশ পেট্রোলিয়াম (BP) আর ডি-ওয়ান অয়েল (D1 Oils) দুই কোম্পানি মিলে শুরু করেছে বায়ো-ডিজেল প্রজেক্ট। এর অধীনে এরা ভারত, দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে jatropha নামক এক ধরনের তৈলবীজ উৎপাদন করবে। এই jatropha এক ধরনের বাদাম (nut) যাতে ৩০% এর মত তেল থাকে। এই তেল পরে বায়ো-ডিজেল উৎপাদনের কাঁচামাল হিসাবে ইউরোপে রপ্তানী করা হবে। বলা হয় এই jatropha চাষে পানি সেচের দরকার হয়না। এই প্রচারে বিশ্বাস করে আফ্রিকার দেশগুলোতে jatropha চাষ করে অনেকে আশানুরূপ ফলন পায়নি। ফলে অনেক চাষী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

উন্নত দেশগুলোর কি সুন্দর বিবেচনা। তেল পুড়ে গাড়ি চালাবে তারা, আর তার যোগান দিতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। আমেরিকানরা আরো সরেস। তারা ইতিমধ্যে তাদের উৎপাদিত ভূট্টার ২৫% বায়ো-ইথানল তৈরিতে ব্যবহার করে বিশ্বের খাদ্যশস্যের মূল্য দ্বিগুনের বেশি বৃদ্ধিতে মহামূল্যবান (!) ভূমিকা পালন করছে।

আমাদের এই green planet-এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে?

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১৮১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১
comment by: রাতমজুর বলেছেন: দারুন!
০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ঘটনাটা দারুনই বটে। ধন্যবাদ আপনাকে।

২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৫
comment by: ফারহান দাউদ বলেছেন: ভাল পোস্ট।
০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৫

লেখক বলেছেন: আপনার লেখা গুলোও দারুন। অনেক ধন্যবাদ।

৩. ০৬ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬
comment by: দূরন্ত বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

 



 


আমি খুব সাধারন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৮২৫