somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ট্রেন্ড মাইক্রো টাইটানিয়াম ইন্টারনেট সিকিউরিটি ২০১১: ১২ মাসের ফ্রি লাইসেন্স
আজকে আরেকেটা ফ্রি (নট ক্র্যাকিং) ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারের খোজ পেলাম। সেটি হলো: TREND MICRO TITANIUM INTERNET SECURITY 2011। আমি অলরেডি ব্যবহার করছি।

শুরুতে চাইনিজ ভার্সন হিসাবে ইন্সটল হবে, যা খুব সহজেই ইংলিশে কনভার্ট করা যায়।

এই সিকিউরিটি সফটওয়্যার সম্বন্ধে অনেকেই হয়তো জানেন, পিসি ম্যাগাজিন ও সিনেট (cnet.com) রিভিউয়ে এটি ভালো অবস্হানে আছে।

তবুও এর প্লাস পয়েন্টগুলো আবার বলছি:
১। মেমোরি ইউসেজ খুবই কম।
২। রিয়েল-টাইম আপডেট: অটোমেটিক্যালি আপডেট হয়
৩। স্প্যাম ব্লকে খুবই কার্যকরী
৪। ডাটা থেফট প্রিভানশান: বেশ কার্যকরী
৫। প্যারেন্টাল কন্ট্রোল: আমাদের জন্য তেমন কাজের না;
৬। সর্বোপরি যে বিষয়টি, তা হলো, আপনি পাবেন ১ বছরের ফ্রি লাইসেন্স।

আপনাকে যা যা করতে হবে:
ধাপ ১: নিচের লিংক থেকে ইন্সটলারটা ডাউনলোড করতে হবে যা ৫০.৫ মেগাবাইট Trend Micro Titanium Internet Security 2011

ধাপ ২: জিপ ফাইলটা উইনজিপ বা অনুরূপ সফট দিয়ে এক্সট্রাক্ট করে নিন।

ধাপ ৩: ইন্সটলেশন দিলে চাইনিজ ভাষার বক্স ওপেন হবে যা দেখতে নিচের ছবির মতো:

ছবিতে দেখানো এই বক্সের নিচের ডান দিকে লালগোল চিহ্নিত স্হানে ক্লিক করুন।

ধাপ ৪: এবার নিচের ছবির মতো নতুন বক্স আসবে

বামের বোতামে ক্লিক করুন।

ধাপ ৫: এবার ইন্সটলেশন শেষের মেসেজ আসবে

ডানের বাটন ক্লিক করলে বক্স ক্লোজ হবে।

ধাপ ৬: এবারের অংশটা একটু ট্রিকি। এই পর্বে আমরা ভাষা পরিবর্তন করবো। আপনাকে নিচের ছবির মতো করে, সিস্টেম ট্রেতে রাইট ক্লিক করে প্রোগ্রামটাকে বন্ধ করতে হবে। ভয় পাবার কিছু নেই, আপনি ইচ্ছা করলে ইন্টারনেট কানেকশন অফ করে দিতে পারেন।


ধাপ ৭: এবার আপনাকে প্রোগ্রাম ফাইলে রক্ষিত UIProfile.cfg ফাইলটা খুজে বের করতে হবে যা নিচের পাথে পাবেন:
C<img src=" style="border:0;" />Program Files>Trend Micro>UniClient>UiFrmwrk

ধাপ ৮: সবশেষে ভাষা পরিবর্তনের জন্য UIProfile.cfg ফাইলটাকে নোটপ্যাড দিয়ে ওপেন করে, ৭৫ এবং ৮৫ তম লাইনে ZH-CN কথাটাকি EN-US দিয়ে রিপ্লেস করে সেভ করুন। নিচের ছবির মতো হবে।


খেয়াল করবেন, এক্সটেনশন যেন একই থাকে (UIProfile.cfg) এবং UIProfile.cfg.txt নয়।

কম্পিউটার রিসার্ট করুন, দেখবেন চাইনিজ ভার্সন ইংলিশ হয়ে গেছে। আপডেট করে নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করুন এক বছর।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29368061 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29368061 2011-04-23 20:45:37
নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১/এন্টিভাইরাস ২০১১: ৩ মাসের ফ্রি লাইসেন্স
নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১/এন্টিভাইরাস ২০১১ নিয়ে নতুন করে বলার কিছু নেই। খুবই কম রিসোর্স ইউজ করে, কিন্তু খুবই কাজের জিনিস। আপনার পিসিকে রাখবে ভাইরাস মুক্ত এন্ড নিরাপদ <img src=" style="border:0;" />

নোটিশ: ডাউনলোড সাইজ মোটামুটি ভালোই। তাই সবার জন্য উপযোগী নাও হতে পারে (যাদের ইন্টারনেট স্পীড লিমেটেড আরকি) /<img src=" style="border:0;" />

১। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১
ডাউনলোড লিংক: Click This Link
ডাউনলোড সাইজ: ১২৬ মেগাবাইট
ইন্সটলেশন: ডাউনলোড হবার পর এতে ডাবল ক্লীক করলে ইন্সটলেশন শুরু হবে। আপনার ই-মেইল চাইতে পারে। দিতে পারেন। পরবর্তীতে বিরক্ত করার লাইসেন্স নিলো আরকি <img src=" style="border:0;" /> ইন্সটলেশন শেষ হলে আপডেট করে নিয়ে ব্যবহার করবেন।

২। নরটন এন্টিভাইরাস ২০১১
ডাউনলোড লিংক: Click This Link
ডাউনলোড সাইজ: ৯৮.৮ মেগাবাইট
ইন্সটলেশন: পূর্বের মত।

৩। নরটন ৩৬০
ডাউনলোড লিংক: Click This Link
ডাউনলোড সাইজ: ১৩৯ মেগাবাইট
ইন্সটলেশন: পূর্বের মত।

অন্তত তিন মাসের জন্য টাকা দেয়া লাগলো না।

সবাই ভালো থাকুন (যদিও বর্তমান সময়ে ভালো থাকা খুবই কঠিন)।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29281887 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29281887 2010-12-01 22:33:20
ভালোবাসি বড় ভালোবাসি
ভালোবাসি, বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যায় না

পোস্ট শেষ।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29240132 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/29240132 2010-09-15 17:57:40
আমি আজ দেশে ফিরছি মা...........
আজকে বুঝি সেই অপেক্ষার পালা শেষ হতে চললো।

যেই উদ্দেশ্যে মায়ের কোল ছেড়ে পরদেশে এসেছি, তা সফল হয়েছে....এইটুকুই যা সান্ত্বনা...

আসছি মা...আমি আসছি আজ তোমারই কোলে...............]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28931152 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28931152 2009-03-30 04:53:47
আইজকা মেজাজটাই খারাপ হয়া গ্যাছেগা
রাস্তায় এক লোকের সাথে দেখা। মনে হইলো এই এলাকায় নতুন, কারণ আগে দেহি নাই। সালাম দিলো। আমি কানের হেডু খুইলা সালামের উত্তর দিলাম।

আমারে জিগাইলো কোন দেশী? আমি কইলাম বাংলাদেশী। আবার জিগায় উর্দু জানি কিনা? মনডা কইলো একটা চটকনা মারি। রাগটা সামলায়া জিগাইলাম তুমি বাংলা জানো কিনা। সারামজাদা কয় জানি না। আমি কইলাম "ত্য় তুমি কেমনে আশা করো যে আমি উর্দু জানুম?"

জাহান্নমে যা হালার পাকি।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28914348 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28914348 2009-02-21 18:24:01
সব্বাইরে আমার একটা সুখবর দিবার আইলাম ইন ফ্যাক্ট ২০০৯ সালে এইটা আমার পরথম ব্লগানি।

কয়েকদিন আগে আমার পি.এইচ.ডি-র ডিফেন্স শেষ হইলো। সুদীর্ঘ ছয় বছর এর লাইগাই ঘাস কাটতাছিলাম <img src=" style="border:0;" />। প্রফেসর মহাশয়কে জিগাইছিলাম ফলাফল কি? উনি বলেছেন: নিশ্চন্তে থাকো<img src=" style="border:0;" />। আহ্‌, কি ভালো লাগলো কথাটা শুইনা।

খুব ভালো ঘুমাইছি ঐ রাইতে।<img src=" style="border:0;" />

সব্বাই ভালো থাকুন।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28909527 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28909527 2009-02-11 09:45:39
প্রশাসন আমগোরে রক্ষা করুবো (দিবাস্বপ্ন দেহি আরকি)
বিষাক্ত গুড়াদুধ খাওয়ার ফলে আমাদের একটা প্রজন্ম যে পঙ্গু হওয়ার পথে সেই দিকে কোনো নজর নাই। সরকার এতো দুর্বল চিত্তের অধিকারী (নাকি গুড়া দুধের কোম্পানীগুলা শক্তিশালী) যে গুড়াদুধগুলো নিষিদ্ধ ঘোষণা করতে পারে না। ভাগ্যিস আদালত ঐ দুধগুলো বাজারে বিক্রি নিষিদ্ধ করেছে, নইলে এই বিষয়ে সরকার মহাশয়ের কোনো এক্টিভিটি চোখে দেখা যাইতো কিনা সন্দেহ । কে জানে এই এক্টিভিটি শুধু লোকদেখানো গুড়াদুধ জব্দ করার মধ্যেই সীমাবদ্ধ কিনা।

আজকে ফার্স্ট লাইটে যে খবর দেখলাম তাতে শরীরের লোম খাড়া হয়া গেছে। মিল্কভিটা, আড়ং-য়ের মত লিক্যুয়িড দুধের কোম্পানীও নাকি মেশিন অয়েল, ফরমালিন, সোডিয়াম কার্বোনেট মেশানো দুধ বিক্রি করতাছে। এই খানে খরবটা দেখতে পারেনঃ
Click This Link

আমরা বুড়াদের কথা নাহয় বাদ দিলাম। কিন্তু আমাদের বাচ্চারা?

বাচ্চারা কি খাবে? তারা কি দুধ খেতে পারবে না?

প্রশাসনের পদক্ষেপের আশায় থাকতে থাকতে আমাদের বাচ্চারা জটিল জটিল সব রোগে আক্রান্ত হয়ে পড়বে। এই কি আমাদের নিয়তি?]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28862427 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28862427 2008-10-31 11:22:54
এখন গুড়াদুধ নিয়া শুরু হইবো টাকার খেলা
কিন্তু কথা হইলো সারা দুনিয়াতে যখন নেসলের মত কোম্পানী তার উৎপাদিত গুড়াদুধ নিজের উদ্যোগে বাজার থাইকা সরায়া নেয়, তারা বাংলাদেশে নিরব কেন?

আমাদের সরকার বরাবরের মতই অথর্ব। মহামাননীয় উপদেষ্টাগণ (ঝাঁটা মারি ঐগুলারে) বিলাইয়ের মত মিঁউ মিঁউ করতাছে। গুড়াদুধ খায়া দেশের মানুষের (বিশেষত বাচ্চাদের) যে মরার দশা হইছে সেই দিকে কুনু খেয়াল নাই। নেসলের কিটক্যাট বা সমমানের চকোলেটবারগুলা নিয়া এক উপদেষ্টা কইলোঃ এগুলা যেন পাবলিকে আপাততঃ কম খায়। অথচ নেসলের একই প্রডাক্ট অনেক দেশেই অলরেডি ব্যান হইছে। আমরা কি এতটাই মেরুদন্ডহীন? ধিক্‌ নিজেকে।

আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বিএসটিআইকে দেয়া হইছে। তারা আবার এই রিপোর্ট বানিজ্য মন্ত্রনালয়ে পাডাইছে। কি হইবো আমরা সবই জানি......(নাদানদের জন্য বলতাছিঃ লেখার টাইটেল দ্রষ্টব্য)।

আসুন আমরা সবাই নিজ-নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের এই ব্যাপারে সচেতন করে তুলি। নিজেদের রক্ষার ভার আমাদের নিজেদেরকেই নিতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28855401 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28855401 2008-10-16 11:11:29
ইয়াল্লাহ্‌ এনজেড৭৯/৬ (২১.৩ ওভার) থাইকা ১৪৮/৬ (৪০.০ ওভার্)-আর আপডেট করার উৎসাহ পাইতাছিনা-কিন্তু একি-ভুট্টা আউট-কি হতে চলতাছে আইজকা
কৃষক আর রাজামশাইয়ের জন্মদিনে আশা (নিরাশা)-র দলে কি শুরু করিলো?

১৫১/৭ (৪১.০ ওভার)।
ভুট্টা আউট <img src=" style="border:0;" />

জয়ের টার্গেট ২০২।
ডর লাগতাছে।

ভালোই খেলতাছে। আসলেই ভালো কিনা দেখা যাবে পরে <img src=" style="border:0;" /> - যদি জিততে পারে। হা হা হা.......]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852585 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852585 2008-10-09 10:25:55
এইযে ভাইজানরা, কেউ কি বিডি-এনজেড ক্রিকেট খেলা দেকতাছেন আমিও দেহি না কিন্তু <img src=" style="border:0;" />

তবুও কিছু পরে পরে খবর নেবার মন চায়।

ইউনিভার্সিটি আইসা খবর নিলাম বাংলাদেশ টসে জিইতা ফিল্ডিং নিসে। মেজাজটা খারাপ হইলো কেন জানি।

একটু আগে দেখলাম নিউজিল্যান্ড ৫৯/৩ (১২.১ ওভার)।

আমি অবশ্য কুনু অঘটনের আশা করি না

আশা করলেই আবার আমাগোর টাইগারেরা ডাব্বা খাওয়ায় কিনা <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852577 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852577 2008-10-09 10:11:25
পিচ্চিকালের কিছু ভীতিকর অভিজ্ঞতা-১ " style="border:0;" />। আ্যালোপ্যাথিক ওষুধে তেমন কাজ হইতো না। শেষে আব্বার এক কলিগ বুদ্ধি দিলো যে নওমহল মসজিদের সামনে নির্মলবাবু নামে একজন হোমিওপ্যাথ ডাক্তার আছেন তার কাছে যাইতে। যতদুর মনে পড়ে, ওষুধে বেশ কাজ হইছিলো। তয় প্রবলেম হইলো কিছু দিন পরে পরে ওষুধ আনতে যাওয়া লাগতো। নির্মলবাবু আবার অল্প অল্প কইরা ওষুধ দিতেন (সম্ভবত ১০-১২ দিনেরটা একবারে)। মিষ্টি মিষ্টি সাদা পিচ্চি বড়ির মধ্যে দুই-তিন ফোঁটা কেমিক্যাল দেওয়া জিনিসগুলা খাইতে আমার বেশ ভালোই লাগতো <img src=" style="border:0;" />।

শুরু থাইকাই আম্মা আর আমি ডাক্তারের কাছে যাইতাম। সবসময়ই রিক্সা ছিলো একমাত্র বাহন। তো এমনই একদিন নির্মলবাবুর কাছে আমরা গেছি। ফেরার পথে বাসার খুব কাছাকাছি আইসা যখন আমাদের রিক্সাওয়ালা ডানদিকে সিগনাল দিলো যে ডানের চিপা গলিতে ঢুকবো (যেদিকে আমাদের বাসা), তখনই পেছন থাইকা এক মটরসাইকেল খুব দ্রুত আমাদের সমান্তরালে চইলা আসে আর ঐটার পেছনের আরোহী চলন্ত অবস্হাতেই আম্মার ব্যাগ ধইরা হ্যাঁচকা টান দেয় এবং স্পীড বাড়ায়া চইলা যায়।

আম্মা খুবই ভয় পাইছিলো। আম্মার ভয় দেইখা আমিও ভয়ে কাহিল হইছিলাম /<img src=" style="border:0;" />।

পরে বাসায় আইসা আম্মা কইলো নির্মলবাবুর বাসা থাইকাই ঐ মটরসাইকেলটা আমাদেরকে ফলো করতাছিলো আর একটু পর পর আমাদের রিক্সার সামনে-পিছনে আসতাছিলো (সম্ভবত টার্গেট প্র্যাকটিস <img src=" style="border:0;" />)। পরে যখন দেখলো যে আমাদের রিক্সা ছোট গলিতে ঢুইকা পড়তে যাইতাছে, তখনই তারা এটেম্পট নেয়।

ভাগ্য ভালো ব্যাগটা নিয়া গেলেও তাতে তেমন দামী কিছু ছিলো না। একেবারে অল্পের উপর দিয়া গেছে।


ছবিঃ ভাসমান রিক্সা (বিহার, ভারত)
সূত্রঃ ইন্টারনেট]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852262 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28852262 2008-10-08 12:20:31
কি লেখমু? একটা কৌতুকই কই (সম্ভবত বাসী)
যাউগ্যা, আইজকা ছুটি। একটা কিছু লিখি। একটা বস্তাপচাঁ কৌতুক কইঃ

গেরাম দেশের এক লোক কাজের খোঁজে গ্যাছে বারো আউলিয়ার শহর সিলেটে। তার গেরাম আবার যে সে গেরাম না, এক্কেবারে বদ্ধ গেরাম। তো সে সিলেটে কাজ পাইছে। কিছুদিন কাজ করার পর তার মনে হইলো দেশের বাড়িতে বউ-বাচ্চার লাইগা কিছু পাঠানো দরকার। কি পাঠানো যায় এই চিন্তা কইরা শেষে কিছু মোমবাতি আর জিলাপী পাডাইলো।

মাসখানেক পরে গেরাম থাইকা চিডি আইলো যাতে লেখাঃ

"ঘুরাইন্না-ঘুরাইন্না প্যাঁচাইন্যা-প্যাঁচাইন্যা জিনিসডি বেশী করি হাডাইয়্যো, আর হাদা-হাদা লম্বা-লম্বা হুইন্যা দিয়া হুইত্যা দেওয়া জিনিসডি নহাডাইয়্যো, এডিত মিষ্টতা কম আছে।"

অর্থাৎ ঘুরানো-ঘুরানো প্যাঁচানো-প্যাঁচানো জিনিসগুলো বেশি করে পাঠাবেন, আর সাদা-সাদা লম্বা-লম্বা ভিতর দিয়া সুতা দেওয়া জিনিসগুলা আর পাঠাবেননা, এইগুলাতে মিষ্টি কম।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28846886 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28846886 2008-09-23 13:41:48
আজকে যাদের যাদের জন্মদিন তাদের জন্য (অন্যদেরও দেখতে মানা নাই <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" />)
বিঃদ্রঃ ব্রেকেটের মন্তব্যগুলা আমার নিজের করা <img src=" style="border:0;" />

১. দৈনিক ইত্তেফাকঃ
পাশ্চাত্য জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী রবি কন্যা রাশিতে অবস্হান করছে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯ (এইটার মানে জানিনা)।
আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ (নাকি ভূত) ও মঙ্গল।
আপনার শুভ সংখ্যা ৯, ১৮, ২৭ (শুভ সংখ্যার কাজ কিতা)।
শুভবারঃ মঙ্গল ও বুধ।
শুভ রত্নঃ পান্না ও প্রবাল (খাঁটি নাকি নকল)।
প্রকৃতিগতভাবে আপনি সাহসী ও কৌশলী। আপনার মেধা যেকোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম। চমৎকার কথা ও অন্যকে সহজে প্রভাবিত করতে পারেন (এদের হইতে সাবধান থাকুন ভাইসবেরা <img src=" style="border:0;" />)। অনেক শত্রুতা সৃষ্টি হলেও সহজে বিরোধে জড়ান না। জীবনে লক্ষ্য স্হির করে এগুতে হবে।
জন্মগ্রহনকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ গ্রেটা গার্বো, কবি স্যামুয়েল জনসন ও বিজ্ঞানী জেম বানার্ড প্রমুখ।

২. প্রথম আলোঃ
আজকের এই তারিখে জন্মগ্রহন করায় পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯ (ইত্তেফাকের সাথে মিললো না)।
গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার (ইত্তেফাক লেখছে মঙ্গল ও বুধ; কিন্তু ফার্স্টলাইট লেখছে মঙ্গল ও বুধবার)।
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক লেনেদন শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন (আগ্রহীরা ভাই-বোনেরা ঝাঁপায়া পড়েন <img src=" style="border:0;" />)।

৩. দৈনিক দিনকালঃ
আজ জন্মগ্রহণ করায় আপনার জন্মসংখ্যা ৯।
আর ৯ সংখ্যার জাতক হিসেবে আপনার জন্যঃ
শুভ বর্ণঃ লাল, মেরুন, মেজেন্টা, চকোলেট, গোলাপি, নীল এবং লেবু সবুজ
শুভ বারঃ রবি, সোম এবং মঙ্গল
গুরুত্বপূর্ণ তারি্খঃ ১, ৩, ৬, ৯, ১০, ১২, ১৫, ১৮, ১৯, ২১, ২৪, ২৭, ২৮ এবং ৩০ (কোনোটা বাদ নাইক্কা)
গুরুত্বপূর্ণ সংখ্যাঃ ১, ২, ৩, ৬, ৭, ৮ এবং ৯
উপযোগী পেশাঃ লেখালেখি, অংকন, কাব্য, নির্বাহীর কাজ এবং শারীরিক ও মানসিক শ্রমনির্ভর যে কোনো পেশায় আপনার দক্ষতা দেখানোর সুযোগ সর্বাধিক।
বিশেষ পরামর্শঃ ইগোভাবের প্রখরতার কারণে আপনি সাধারণের সঙ্গে সহজভাবে মেলামেশা করতে পারেন না। অনুশীলনের মাধ্যমে এ ব্যাপারটি আপনি কাটিয়ে উঠতে চেষ্টা করতে পারেন (হ, টেরাই মারতে থাকেন)।

৪. দৈনিক আমার দেশ
শেয়ার, ঠিকাদারি ও কমিশনভিত্তিক কাজে লোকসান হতে পারে। কাক্ষিত বিনিয়োগ সুখকর হবেনা (ভাইয়েরা সাবধান)।

৫. দৈনিক ইনকিলাব
মহাসুফলদায়ক (মাইনে বুঝলামনা)।
কর্মব্যস্ততা বাড়বে।
প্রেমের ক্ষেত্রে অগ্রগতি।
স্বাস্হ্যের উন্নতি যোগ।
শোভাযাত্রায় অংশগ্রহনে সাবধান (সাবধানে, খুব খেয়াল কইরা <img src=" style="border:0;" />)


আর কোনো পত্রিকায় রাশিফল ছাপায় কিনা আমি জানিনা। যদি থাকে, আপনি জানান। আমি আপডেট করে দেবো।


পরিশেষে যাদের আজকে জন্মদিন, তাদের জন্য কার্ড (যার যেটা উপযোগী, সেইটা বেছে নাও)


পিচ্চি বাচ্চাপুলাপাইনের জন্য



ছোট্ট মামনিদের জন্য



ছোট্ট ছেলেদের জন্য



পেট-লাভারদের জন্য (যারা প্রাণী পুষতে ভালোবাসেন)



আংকেলদের জন্য




সব্বাই ভালো থাকুন, সুস্হ থাকুন।

]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28844680 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28844680 2008-09-18 09:07:33
আজ আমাদের বিয়ের ৫ম বার্ষিকী
গত নভেম্বরে বাবা হলাম।

সারাদিন মায়ের কাছেই থাকে আমার মেয়ে। দিন দিন আরো চঞ্চল হয়ে উঠছে সে। আগে ফুফাতো দুই ভাই-বোনের মাঝে থাকতো বলে নিজেকে গুটিয়ে রাখতো মনে হয়। এখন পুরা বাড়িতে সেই রাজা। হামাগুড়ি দেয়া আর কোনো কিছু ধরে চট করে দাড়াঁনো। টিভির সুইচ অন-অফ করা আয়ত্বে এসে গেছে যদিও হাঁটা শেখেনি।

সারাদিন বাইরে থাকি।

বাসা ফিরলে মা আর মেয়ের মুখের হাসি আর ধরে না।

ওদের মুখের হাসি চিরঅম্লান থাকুক।

]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838991 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838991 2008-09-05 08:41:15
কি করিলে পলাশীর যুদ্ধের ফল উল্টা হইতো বলিয়া তুমি মনে করো?
স্কুলের বৃত্তি কোচিংয়ের সময় আমাদের অতি প্রিয় টগর টিচার এই প্রশ্নের একটা বড় নোট দিয়েছিলেন। সম্ভবত ২-৩ পৃষ্ঠার বেশি ছিলো সেই নোটটা। নোটটাতে পলাশীর আম্রকাননের প্রাকৃতিক সৌন্দর্য্যর বর্ণনা থেকে শুরু করে নবাব সিরাজের গুণাবলী আর তার সভাসদদের বর্ণনা ছিলো। ধীরে ধীরে ইংরেজদের প্রভাব বৃদ্ধি, তাদের কুচক্রি পরিকল্পনা প্রণয়ন আর বাস্তবায়নের খুবই সুন্দর বর্ণনা ছিলো। আমরা তোতা পাখির মত সেই নোট মুখস্ত করে ফেলি।

পরীক্ষার হলে দেখি কি কান্ড, এই প্রশ্ন কমন পইড়া গ্যাছে। তাও আবার কম্পলসারী প্রশ্ন। আমাদের স্কুলের সব বন্ধুরা ধুমছে ঐ উত্তর লেইখা ফালাইলো। পরে শুনছিলাম অন্য স্কুলের পুলাপাইনরা এই উত্তর ৩-৪ লাইনের বেশী লিখতে পারে নাই। একটা প্রশ্ন হয়তো বড় কোনো বিষয় নয়, কিন্তু যখন শহরের জিলা স্কুল, বিদ্যাময়ী স্কুলের সাথে আমাদের স্কুলের কম্পিটিশনের ব্যাপার আসে, তখন এই ১০ নম্বরের প্রশ্নের উত্তর অবশ্যই বড় কিছু।

ফলাফল হইলো আমাদের স্কুল শহরের মোট ৮ টা ট্যালেন্টপুল স্কলারশিপের মধ্যে ৭ টাই পাইলো। সাথে আরো গুড়াগাছারি বহুত গ্রেডের বৃত্তি।

অবশ্য আমি অতি চালাক। আমার আব্বা-আম্মা আরও সতর্ক। যদিও স্কুলের ৪-৫ জনের মধ্যে ছিলাম, তবুও উনারা শহর থাইকা বৃত্তি পরীক্ষা দেওয়াইয়্যা রিস্ক নিলেন না। আমি গ্রাম থাইকা বৃত্তি পরীক্ষা দিলাম। অবশ্য ট্যালেন্টপুলই বৃত্তি পাইলাম। গ্রামের পুলাপাইনের একটা বৃত্তিতে আমি ভাগ বসাইলাম।

আমার এই ফালতু আত্মকাহিনী বর্ণনা কইরা নিজের ঢোল পিটানোর কোনো খায়েশ আমার নাইক্যা। তাইলে কনতো কি আমার উদ্দেশ্য? কি তার বিধেয়?


আপনার মাউস একটু কষ্ট করে নিচের দিকে স্ক্রল করুন।

আমার কথা হইলোঃ


























কি করিলে বাংলার সকল চুর-চুট্টাদেরকে (সচিব থাইকা মন্ত্রী-মিনিস্টার পর্যন্ত, জলপাইকালার পোশাকধারী লোকজনসহ) তাদের সকল কুকর্মের জন্য উপযুক্ত সাজা দেওয়া যাইবে বলিয়া তুমি মনে করো?



বিঃদ্রঃ দলাদলির উর্ধ্বে গিয়া আপনার নিরপক্ষ মতামত আশা করি।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838625 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838625 2008-09-04 12:16:00
সুপার ফুড (Super Food) খান, সুস্হ্য থাকুন
কিন্তু কেউ কি জানেন এইসব খাবার মোটেও সুপার ফুডের তালিকায় নাই।

আপনে হয়তো বলবেন সুপার ফুড আবার কি জিনিস?

সুপার ফুড হৈলো সেইসব খাদ্য (অবশ্যই মনুষ্য খাদ্য <img src=" style="border:0;" />) যেগুলোতে উদ্ভিদজাত পুষ্টিউপাদানের (phytonutrient) পরিমাণ বেশি যা আমাদের দেহের জন্য অতি উপকারী। উপকারী সেই অর্থে যেমনঃ অন্টিঅক্সিডেন্ট, অন্থোসায়ানীন, ভিটামিন সি, বিভিন্ন মিনারেল, ডায়েটারী ফাইবার ইত্যাদির পরিমাণ বেশি থাকে। সুপার ফুড সম্পর্কে জানতে উইকিপিডিয়াতে ক্লিক মারুন: http://en.wikipedia.org/wiki/Superfood

কিছুদিন আগে সুপার ফুডের একটা লিস্ট পাইছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করবার চাই (অবশ্য বিভিন্ন কোম্পানীর লোক বা খাদ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে বিভিন্ন লিস্টি নিয়ে হাজির হইতে পারে)। এই লিস্টের অনেক ফুড হয়তো আমাদের দেশে পাওয়া যায়না, তবু যেগুলো পাওয়া যায়, সেগুলোও আমরা খেতে পারি নিয়মিত।







আমাদের দেশীয় খাদ্য বিষেশজ্ঞরা এদেশীয় খাদ্য/ফলমূল নিয়ে যদি এই রকম একটা লিস্টি করতেন তাহলে খুব ভালো হৈতো। আমাদের দেশী ফল যেমনঃ আমলকি হয়তো এই তালিকার সবার আগে থাকতো।

সবাই ভালো থাকুন, সুস্হ থাকুন।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838127 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28838127 2008-09-03 09:03:26
শ্রদ্ধাবোধ নাই আমাদের অনেকেরই মাঝে। এই শ্রদ্ধাবোধ কবে গজাবে? Click This Link) দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেলো:

আমাদের শহরের উপকন্ঠে আছে একটা গবেষণা কেন্দ্র। নাম মাৎস্য গবেষণা ইন্সটিটিউট। ঐ ইন্সটিটিউটের সবচেয়ে বড় অফিসারের নামে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী আছেন যিনি একই অফিসে চাকরী করেন। চাকরীতে যোগদানের আগে ঐ কর্মচারীকে বন্ধু-বান্ধব সবাই যেখানে তার নামের শেষ অংশ (মজিদ) ধরে ডাকতো, চাকরীতে যোগদানের পর তার নাম হয়ে গেলো আব্দুল। বিগ বসকে তৈল দেয়ার আমাদের কতই না চেষ্টা! গণহারে তাকে আব্দুল ডাকার প্রতিবাদও উনি করতে পারেন না, চাকরীর মায়া বলে কথা!

ঐ কর্মচারী ভাই মনের আক্ষেপ নিয়েই হয়তো একদিন অবসর নেবেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28836353 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28836353 2008-08-29 17:22:58
ডিজনীল্যান্ড এখন ময়মনসিংহে <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> অহন থাইকা ডিজনীল্যান্ড দেকবার লাইগ্যা আমৃকা, ফ্রান্স বা জাপান যাওনের দরকার নাই। আপনারা সরাসরি আমরার ময়মনসিংহে আইয়্যা পড়েন। ওইসব দেশে যাইতে বহুত পয়সার দরকার, আবার পয়সা থাকলেই যে যাইবার পারবেন সেই গ্যারান্টি নাই কারণ ভিসা না পাওনের চান্স ৯৯.৯%।

শহরের গাঙ্গিনারপাড়ে অবস্হিত বারী প্লাজায় "টোকিও ডিজনীল্যান্ড"-এর উদ্বোধন হইয়াছে বেশ কিছুদিন। এ উপলক্ষে শহরব্যাপী বহুত ফালতু ব্যানার টাংগানো হইছিলো। ভ্যাপক ছাড়ের কথা উল্লেখ আছিলো। ত্য় কিসের ছাড় ছিলো তা একটু পরে কইতাছি।

কেউ যদি মনে করেন যে ময়মনসিংহস্হ ডিজনীল্যান্ড গিয়া মিকি-মাউসের মনুষ্যসম পুতুল বা আরব্য রজনীর রূপকথার আলেখ্য দেখবেন, তাইলে ভুল করতাছেন। কারণ এই ডিজনীল্যান্ড সেই ডিজনীল্যান্ড না <img src=" style="border:0;" />

এইখানে বিক্রি হয় জামা-কাপড়, শার্ট-প্যান্ট (খেক্‌ খেক্‌)।

কিছুদিন আগে গেছিলাম ঐ দোকানে। নামকরণের সার্থকতা জানতে। শুনলাম ঐ দোকানের মালিক নাকি জাপান আছিলো ম্যালা দিন। জাপান থাইকা আমরা তো কত কিছুই আমদানি করি, তয় উনি "টোকিও ডিজনীল্যান্ড" নামটা আমদানি করছেন।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28835077 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28835077 2008-08-26 10:59:11
মাইকেল ফেলেপ্‌স-এর বন্দনা করার কিছু নাই: সে Technoloigcal ডোপপাপী নয় কি?
মাইকেল ফেলেপ্‌স নাকি সর্বকালের সেরা অলিম্পিয়ান। ব্লগে একজন ভাই "জয়তু" দিছে হ্যার লাইগা। Click This Link
আমার মনে হয় ফেলেপ্‌স একজন Technological ডোপপাপী। বিজ্ঞানের নানা প্রযুক্তির সুবিধা নিয়া একের পর এক রেকর্ড করতাছে। সে Speedo LZR Racer নামক সাতাঁরের পোশাক ব্যবহার করছে যা কিনা তাকে অন্যসব প্রতিযোগী থেকে বাড়তি সুবিধা দিচ্ছে। Speedo কোম্পানীর তৈরি ৬০০ ডলার দামের এই পোশাক ফেব্রুয়ারি ২০০৮-এ বাজারে ছাড়ার পর থেকে সাতাঁরে একের পর এক নতুন বিশ্বরেকর্ড় হচ্ছে। ইতিমধ্যে এটা নিয়া বিতর্ক শুরু হয়েছে। যদিও সাতাঁরের বিশ্ব সংস্হা ফিনা (FINA) এই পোশাককে স্বীকৃতি দিছে, কিন্তু তাতেই কি এইটা বৈধ হয়ে গেলো? অলিম্পিক তো আর রেকর্ড ভাঙার প্রতিযোগীতা না, বরং প্রতিযোগীদের শারিরীক সক্ষমতার শ্রেষ্ঠত্বের খেলা। আমার প্রযুক্তি তোমার চেয়ে ভালো: এটা কি অলিম্পকের মন্ত্র হতে পারে?
ফেলেপ্‌স নিঃসন্দেহে একজন ভালো সাতাঁরু, কিন্তু তার বিশেষ পোশাকের বাড়তি সুবিধা নিয়ে প্রতিযোগীতা করা কারও কাম্য নয়। যদি প্রযুক্তির সুবিধার কথা আসেই, তবে সব প্রতিযোগীকে একই রকম পোশাক পরার সুযোগ দিতে হবে।
এই বিষয়ে একটা লিংক পাইলাম। দেখতে পারেন:
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830721 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830721 2008-08-14 08:47:03
একটা গান খুঁজতাছি, প্লিজ হেল্প: পুনঃ পোস্ট
"এতো ঝড় নয়,
এ শুধু আমার ক্লান্ত দীর্ঘশ্বাস,
অসময়ে এই ফাল্গুন মাস
এনেছে সর্বনাশ।" ]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830367 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830367 2008-08-13 10:51:48
আরবদেশের লুকরারে কি বাম্বুডা না দিলো: The Taken ছবিডা দেখছেননি?
আসল মজা শেষে, যখন দেখা যায় আরব শেখেরা (আরব রাজা বা তার চেলাচামুন্ডাও হইবার পারে) নিলামে ঐ চক্র থাইকা নারী কেনে। কেন কেনে তা কিন্তু আমি কইবার পারুম না। <img src=" style="border:0;" />

আরব মুসলমান ভাইগোর আরো কতো লীলা খেলা যে আমরা দেখুম!! হ্যারা মনে করে পরকালে তো হুর-পরী পাইবোই। তাই গাছেরডাও খাইবো, তলেরডাও কুড়াইবো।

যাগোর হাইস্পীড ইন্টারনেট তারা এই লিংকে ছবিটি দেখতে পারবেন:
http://www.watch-movies.net/movies/taken_2008/]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830247 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28830247 2008-08-12 22:15:59
বাংলা ভাষায় "মুশকিল" শব্দ এক বাঙালী আরব দেশে গেছে। তেমন আরবী ভাষা বলা শেখে নাই। অধিকাংশ সময় আধো আরবী-ইংরেজী আর ইশারায় কথার কাজ সারে। একদিন এক আরব বন্ধু তাকে তার বাসায় দাওয়াত দিলো। কিন্তু দূর্ভাগ্যক্রমে তার ঐদিন অন্য জায়গায় জরুরী কাজ ছিলো। আরবী ভাষার দৌড় কম হওয়ায় মনের ভাব ঠিক প্রকাশ করতে পারছিলো না। তখন তার মনের অজান্তেই সে বলে ফেলে "মুশকিল"।
"মুশকিল" কথাটা ঐ আরবদেশী শুনে ফেলে, আর বলে কোনো সমস্যা নাই। অন্যদিন গেলেও হবে।
বাঙালী ভাই তো অবাক। সে বুঝে উঠতে পারেনা ব্যাটা "মুশকিল" শব্দটা বুঝলো কেমনে? এটা তো বাংলা কথা! ব্যাটা কি বাংলা শিখে ফেললো?

আসল সত্য হলো: "মুশকিল" বিদেশী শব্দ যা আরবী থেকে আমাদের মায়ের ভাষা বাংলাতে প্রবেশ করেছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28826659 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28826659 2008-08-02 21:42:02
বাসি কৌতুক প্লাস কিন্ঞ্চিত ধাঁধাঁ বাবা জিগায় রেজাল্ট কি রে?
ছেলে কিছু কয়না।
বাবা আবার জিগায় পাশ করছস?
ছেলে নিরুত্তর।
বাবা জিগায় ফেল করছস?
ছেলে তবুও কিছু কয়না।
বাবা আবার জিগায়: কিছু কস না কেন?
ছেলে কয়: ফেলই দিবার চায় না।





আফনেরা কন তো, ঘটনাটা কি?




















কেউ পারলো না। যাউগ্যা, কইয়া দিতাসি।

ছেলেটা ডিমোশোন হইছে। অর্থাৎ টিচাররা তারে নিচের ক্লাসে নামায়া দিছে। বেচারা। <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28824152 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28824152 2008-07-25 21:35:56
কাট্টুন: পুরান চাইল ভাতে বাড়ে: ছেলেরা কেন প্যান্ট পরে (পুলাপাইনরার প্রবেশ নিষেধ) সবার নিচের ছবিগুলোকে ক্লিক করলে এনিমেশন দেখতে পারবেন।







]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28821656 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28821656 2008-07-18 20:37:44
আমার থাকতো যদি যাদুর পেন্সিল
"যাদুর পেন্সিল, আহা যাদুর পেন্সিল
আমার থাকতো যদি এমন একটি যাদুর পেন্সিল।
তাতে যা আঁকা যায়, যদি সত্যি হতো
তবে হাতের মুঠোয় পেতামরে ভাই বিশ্ব নিখিল।"

সত্যিইতো, যদি পাইতাম যাদুর পেন্সিল তাইলে বিশ্ব রাজাকার "মইত্যার"-চাইরদিকে ইস্পিশাল হাজতখানা আঁইকা দিতাম যাতে হালায় বাইর না হইতো পারে।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28821313 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28821313 2008-07-17 15:22:00
ব্রিটিশদের নীল চাষের পুনরাবৃত্তি
ব্রিটিশ পেট্রোলিয়াম (BP) আর ডি-ওয়ান অয়েল (D1 Oils) দুই কোম্পানি মিলে শুরু করেছে বায়ো-ডিজেল প্রজেক্ট। এর অধীনে এরা ভারত, দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে jatropha নামক এক ধরনের তৈলবীজ উৎপাদন করবে। এই jatropha এক ধরনের বাদাম (nut) যাতে ৩০% এর মত তেল থাকে। এই তেল পরে বায়ো-ডিজেল উৎপাদনের কাঁচামাল হিসাবে ইউরোপে রপ্তানী করা হবে। বলা হয় এই jatropha চাষে পানি সেচের দরকার হয়না। এই প্রচারে বিশ্বাস করে আফ্রিকার দেশগুলোতে jatropha চাষ করে অনেকে আশানুরূপ ফলন পায়নি। ফলে অনেক চাষী মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

উন্নত দেশগুলোর কি সুন্দর বিবেচনা। তেল পুড়ে গাড়ি চালাবে তারা, আর তার যোগান দিতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোকে। আমেরিকানরা আরো সরেস। তারা ইতিমধ্যে তাদের উৎপাদিত ভূট্টার ২৫% বায়ো-ইথানল তৈরিতে ব্যবহার করে বিশ্বের খাদ্যশস্যের মূল্য দ্বিগুনের বেশি বৃদ্ধিতে মহামূল্যবান (!) ভূমিকা পালন করছে।

আমাদের এই green planet-এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে?]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28817105 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28817105 2008-07-05 21:24:52
এটি কোনো বিজ্ঞাপন নয়
আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28816007 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28816007 2008-07-02 10:10:19
পৃথিবী গোলাকার তবে উপর-নিচ দিকে একটু চ্যাপটা
সম্প্রতি আমাদের কমলালেবুর আকৃতির এই পৃথিবীর আরেকটা সুবিধার কথা মনে পড়ছেঃ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ব্লগারদের সৌজন্যে প্রতিমুহুর্তে নতুন নতুন কথা/অভিমত/মতামত আমরা জানতে পারতাছি। আমি এখন ব্লগে লেখতাছি, ঐ মুহুর্তে হয়ত আমেরিকাতে থাকা আরেকজন ব্লগার ভাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন।

জয়তু বিশ্বময় ছড়িয়ে থাকা সামহ্য়্যারের ব্লগারদের.......]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28814853 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28814853 2008-06-29 09:30:00
ইউরো-২০০৮ ফাইনালে জার্মানিরে সাপোর্ট করেন না কেডা কেডা: হাত তুলেন
আমি চাই স্পেন জিতুক।]]>
http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28814485 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28814485 2008-06-28 08:11:19
আমরা হইলাম বিশ্ব ক্রেতা ]]> http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28813928 http://www.somewhereinblog.net/blog/rezamsblog/28813928 2008-06-26 15:30:22