এটা আসলে একটা গল্প....
এক হিন্দু ভদ্রলোক বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পার্শ্বজনদের নানাবিধ পাগলামি, অত্যাচার, স্বার্থপরতার প্রতিকার- প্রতিবিধান করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রতিদিন মা কালির মন্দিরে যেয়ে মন্দির প্রদক্ষিণ করে আর দুইটি প্রার্থনা করে...
পাগল ভালো করে দে মা ...........
খচ্চর সিধা করে দে মা ...........................
আমাদের চারপাশেও বিশিষ্ট অসাধারণ এবং সাধারণ পাগলের সংখ্যা এতোটাই প্রতিকারহীনভাবে বেড়ে গেছে যে,
মনে মনে আমাকেও প্রার্থনা করতে হচ্ছে ; আমিও দিনে দুইবার অব্যহতভাবে এই প্রার্থনাই করে যাচ্ছি...
মানসিক প্রশান্তি খুঁজতে অপরিহার্য মনে হলে, আপনারাও অভ্যাস করতে পারেন....
পাগল ভালো করে দে মা ...................
খচ্চর সিধা করে দে মা ........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



