যে-ছাত্রীটি নিরুদ্দেশ হয়ে যাবে / জয় গোস্বামী
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯
কী বুঝেছে সে-মেয়েটি ?
সে বুঝেছে রাজুমামা মায়ের প্রেমিক।
কী শুনেছে সে-মেয়েটি ?
সে শুনেছে মায়ের শীৎকার।
কী পেয়েছে সে-মেয়েটি ? ___ সে পেয়েছে জন্মদিন ?
চুড়িদার, আলুকাবলি ___ কু-ইঙ্গিত মামাতো দাদার।
সে খুঁজেছে ক্লাসনোট, সাজেশন ___
সে ঠেলেছে বইয়ের পাহাড়
পরীক্ষা, পরীক্ষা সামনে ___ দিনে পড়া, রাতে পড়া ___
ও পাশের ঘর অন্ধকার
অন্ধকারে সে শুনেছে চাপা ঝগড়া, দাঁত নখ,
ছিন্ন ভিন্ন মা আর বাবার।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জয গোস্বামী (১৯৫৪), কোলকাতা। ;
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ধন্যবাদ । জয় গোস্বামী অনন্য।
মানুষের পৃথিবী বলেছেন:
একটি জটিল বাস্তবতার ঘোর লাগা উপস্থাপন। জয় গোস্বামী এখনো সমান ঐশ্বরিক।
লেখক বলেছেন:
যথার্থ বলেছেন। কবুয়তপ্রাপ্ত কবি জয় গোস্বামী।
লেখক বলেছেন: এই কবিতাটির আলোচনায় কবি ভাস্কর চক্রবর্তী বলেছেন,
" আমরা যেদিন সত্যিই অনুভব করতে পারবো কবিতাপাঠের আনন্দ, সেদিন কত তুচ্ছ মনে হবে যে কতকিছু ! শুধু স্থানীয় সংবাদ যথেষ্ট মনে হবে না তখন, সারা পৃথিবীটাকেই ভালোবাসতে পারবো আমরা।"
লেখক বলেছেন:
কানা বাবা, চোখ তো খুব সাংঘাতিক ! ওটা আমারই প্রিন্টিং থুক্কু কম্পোজ মিসটেক। সংশোধন করেছি।আপনার বানান সচেতনতার প্রশংসা না করলে অপরাধ হবে। ধ ন্য বা দ ।
লেখক বলেছেন:
... " যুক্তি দিয়ে যে শিল্প যত কম বোঝা যাবে সে শিল্প তত মহৎ"
এটা অমার না, গুণীজন উক্তি।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
একটা ভালো লাগা কবিতা। বুকমার্ক করলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















ভালো লাগছে।
প্লাসানো হইলো।