অপমানের জন্য ফিরে আসি / কবিতা সিংহ
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
অপমানের জন্য বার বার ডাকেন
ফিরে আসি
আমার অপমানের প্রয়োজন আছে !
ডাকেন মুঠোয় মরীচিকা রেখে
মুখে বলেন বন্ধুতার ___ বিভূতি ___
আমার মরীচিকার প্রয়োজন আছে।
অপমানের জন্য বার বার ডাকেন
ফিরে আসি
উচ্চৈঃশ্রবা বিদূষক-সভায়
শাড়ি স্বভাবতই ফুরিয়ে আসে
আমার যে
কার্পাসের সাপ্লাই মেলে না।
অপমানের জন্য বার বার ডাকেন
ফিরে আসি
ঝাঁপ খুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুক্কুর ___
আমার কলঙ্কের প্রয়োজন আছে !
যুদ্ধরীতি পাল্টানোর কোনও প্রয়োজন নেই
তাই করমর্দনের জন্য
হাত বাড়াবেন না।
আমার করতলে কোনও অভিচিক্কন কোমলতা নেই
রাজামশাই বলেছেন:
খুউব খেয়াল কইলা প্লাসাইলাম
লেখক বলেছেন:
ধন্যবাদ রাজামশাই ।
জুলিয়ান সিদ্দিকী বলেছেন:
"অপমানের জন্য বার বার ডাকেনফিরে আসি
ঝাঁপ খুলে লেলিয়ে দেন কলঙ্কের অজস্র কুক্কুর ___"
-চমৎকার বলেছেন কবি।
লেখক বলেছেন:
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
সুরভিছায়া বলেছেন:
অসংখ্য ধন্যবাদ । প্রিয়তে ঠাই করে নেয়া কবিতা খানি ।
লেখক বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
" অন্ধকার আছে বলে, হতে পারি দুই
প্রতিমার মতো এই নীল মুখ তুমি দেখবে না
তোমার বাঁপাশে তাই নিশ্চিন্ত পুতুল হেন শুই
যন্ত্রণা আমাকে কাটে, যেমন পুঁথিকে কাটে উই।"
(কবিতা সিংহ ; কবিতা : না ; কাব্য : সহজ সুন্দরী )
কালপুরুষ বলেছেন:
ভাল একটা কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। দেশ পত্রিকায় ওনার কিছু কবিতা পড়েছি আগে।
লেখক বলেছেন:
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
মৃদুল মাহবুব বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।


















