আমিও কিছুটা খুলি আর তুমি বাদবাকি খোলো
ভেতরে গুঁমরে কাঁদা প্রশ্নগুলি তোলো
খোলাখুলি হোক আলোচনা ;
খানিক তুমিও ওঠো , আমিও ক্ষণেক উঠে থাকি
এইভাবে লিঙ্গভেদ করি ঢাকাঢাকি
আমি অন্ধ আর তুমি পদ্মলোচনা
বুধে কী ফাল্গুনে ফের
রামধেনু হেসে ওঠে আকাশপাড়ায় ___
তারও আগে বৃষ্টি নামে ভিন্ন দ্যোতনায় ;
কামধেনু ___ কৃষকের দ্ব্যর্থ প্ররোচনা
মুষল পূর্ণিমা নেই ___
অজগরঅন্ধকারে লিপ্ত গাঁওখানি ;
পরিণতি এক বটে ! পৃথক শোচনা ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

