খাম্বা
০৯ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
"গঠনতন্ত্র জামায়াতে ইসলামী বাংলাদেশ" বইটার কভারের শেষ পৃষ্ঠায় আছে, নবী(দঃ) বলিয়াছেন, "যে ব্যক্তি জামায়াত হইতে বাহির হইয়া গেলো, সে ছুড়িয়া দেওয়া তীরের মত ইসলামের আওতা হইতে বাহির হইয়া গেলো"। জামাতের ভাবখানা এই যে, চোদ্দশ' বছর আগে নবীজী বলেছেন, জে ব্যক্তি বাংলাদেশ জামাতে ইসলামি হইতে বাহির হইয়া গেলো সে ইসলাম হইতে বাহির হইয়া গেলো!!!
চিরকাল ইসলামের এই পাঁচটি স্তম্ভ। আব্দুল জলিলের বাংলা বোখারী থেকে, হাদিস নম্বর ৩২, পৃষ্ঠা ৫১:- "সূত্র - হযরত আবদুল্লাহ ইবনে ওমর - রাসুলিল্লাহ(দঃ) বলিয়াছেন, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের সৌধ স্থাপিত। (১) আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নাই এবং মোহাম্মদ (দঃ) আল্লাহর রসূল, (২) নামাজ কায়েম করা, (৩) জাকাত আদায় কর, (৪) হজ্ব কর এবং (৫) রমজানে রোজা রাখ"।
কিন্তু হাজার বছর পর এখন হঠাৎ ইসলামের একটা খাম্বা গজিয়েছে। এই খাম্বা না মানলে মুসলমানের মুসলমানিত্ব নাকি আর পাকা থাকছে না, ই --- কটুখানি কাঁচা থেকে যাচ্ছে। ওটা না হলে সবকিছু নাকি ঠিক ইসলামি থাকছে না, ই---কটুখানি পিছলামী হয়ে যাচ্ছে। পড়ে দেখুন মওলানা মৌদুদীর বই গুলো, কিংবা সৈয়দ কুতুবের বই বা হাসান বান্নার বই।
বুড়া শাহরীয়ার বলেছেন:
নীজে কে শিক্ষিত করেন। জামায়াত বলতে রাসুল সাঃ এখানে ইসলামী দল বুঝিয়ছেন; জামায়াত ইস্লামি বুঝান নি। কইত্থেকে আশেন আপ্নারা? বুঝি না
লেখক বলেছেন: আপনাদের নেতারাই বলেছে
যাহারা ধর্মকে রাজনীতি হইতে আলাদা রাখিবার পক্ষপাত, তাহারা কোরান ও সুন্নাহ'র বিরোধিতা করেন। ইসলামকে আমরা ব্যক্তিগত বিষয় রূপে নামাইয়া আনিতে পারি না। যাহারা তাহা করেন তাহারা হয় মুনাফেক অথবা মুরতাদ।
মতে না মিললেই ইসলামের শত্রু, সটান মোনাফেক বা মুরতাদ। এইসব বলার সোল এজেন্সি কে দিয়েছে?
শয়তান বলেছেন:
জামায়াতে বিভ্রান্তি !!!
তারা ইসলামের নামে তাদের স্বার্থ হাসিল করছে... কিন্তু মূল ইসলাম বহুদূর অস্ত.......
ইসলামের নামকে পূজি করে অনেকেই আছে.. স্বার্থ ফিকিরে.. ওহাবী, জামাতী, তাবলিগী....আরো অনেক...
সত্য কিন্তু অনেক বাস্তবমূখী.. অনেক সুন্দর অনেক প্রাণবন্ত.....যা দেখিয়েছেন আমাদের রাসূল সাল্লালাহুআলআইহি ওয়াসাল্লাম।
শয়তান বলেছেন:
বুড়া শাহরীয়ার বলেছেন:
জামায়াত বলতে রাসুল সাঃ এখানে ইসলামী দল বুঝিয়ছেন;
রাসুল সাঃ কোন ইসলামী দল করতেন ? ঐ দলের নাম টা বলেন
বুড়া শাহরীয়ার বলেছেন:
জামায়াত বলতে রাসুল সাঃ এখানে ইসলামী দল বুঝিয়ছেন;
রাসুল সাঃ কোন ইসলামী দল করতেন ? ঐ দলের নাম টা বলেন
"
ওহে শয়তান.... তিনি কোন দল করেছেন তাতো তোমার ভাল জানার কথা... কারণ তিনি তো শয়তানের ধ্বংস এবং সত্যের বিজয় এনেছেন, তিনি এনেছেন দল, ধর্ম, ইজম--- ইসলাম।
প্রশ্নোত্তর বলেছেন:
*** রাজাকার দের বর্জন করুন- এরা দেশ ও ধর্মের শত্রু ***
*** যারা তাদের সমর্থন করে, পুনর্বাসন করে তারা দেশের শত্রু - এদের প্রতিরোধ করুন ***


















