লেখক হুমায়ূন আহমেদের ব্যক্তিজীবনের নানা টুকরো টুকরো ঘটনা নিয়ে লেখা বই 'কাঠ পেন্সিল'।
বইটির একটা অধ্যায়ের নাম 'রান্না বান্না'। অধ্যায়টিতে রান্না নিয়ে হুমায়ূনের নানা অভিজ্ঞতার বর্ণনা আছে। আছে প্রাসঙ্গিক অন্য ব্যক্তিদের বর্ণনাও। রান্না প্রসঙ্গে সাহিত্যিক পার্ল এস বাক ও সৈয়দ আলী আহসানের প্রসঙ্গ যেমন আছে তেমনি আছে শাওনের প্রসঙ্গও। মজার ব্যাপার হলো শেখ হাসিনার রান্না বান্না নিয়েও আছে কয়েক লাইন। সৈয়দ আশরাফ হুমায়ূন আহমেদকে জানিয়েছেন শেখ হাসিনা ভাল রান্না জানেন।
লাইনগুলো এমন,
'বর্তমানের এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব যখন মন্ত্রী ছিলেন না, তখন একরাতে আমার বাসায় আড্ডা দিতে এসেছিলেন। আড্ডায় রান্নার প্রসঙ্গ উঠতেই তিনি মোটামুটি অভিভূত গলায় বললেন, হুমায়ূন ভাই, শেখ হাসিনা যে কত ভালো রাঁধতে পারেন তা কি আপনি জানেন?
আমি বললাম, জানি না। জানার কোনো সুযোগ নেই।
সৈয়দ আশারাফ বললেন, তাঁর রান্না শুধু যে অসাধারণ তা-না, অসাধারণের অসাধারণ। '
পড়ে ভাবলাম, যাক এই কটু ভাষী, প্রতিশোধ পরায়ন মহিলার অন্তত একটা ভাল গুণ আছে। দেশ চালানোয় যাই হোক রান্নায় তো ভাল। মন্দ কি?
কিন্তু একই সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য মায়া লাগতে লাগল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

