আমার প্রিয় পোস্ট

বাধঁ জোড়ার আওয়াজ > বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ > http://www.livestarcricket.com/

সামু দাবা নকআউট টুর্নামেন্ট ২০০৯ .......পর্ব ৪

১৬ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৯

শেয়ারঃ
0 0 0

আর কি চাই ?
রহস্যময় ত্রিভুজ আমাদের চমকে দিয়ে ধুম ধাম হারিয়ে দিল পরপর দুই ম্যাচ আমার ব্যক্তিগত টপ ফেভারিট আর সামু দাবা গ্রুপ কাপানোঁ সমর রাণী যুথীকে । আবারও জমে উঠে সামু দাবা নকআউট টুর্নামেন্ট হেহেহে যদিও নকআউট এর ধার ধারেনি ২য় পর্বে ।

যাই হোক, আর সময় নষ্ট না করে, সরাসরি খেলার বিস্তারিত বিবরনীতে চলে যাব, আমার আবার হাতে সময় নেই । :P

২য় পর্বের খেলা:

১ম ম্যাচ:

খেলোয়াড়: নুসরাত জাহান যুথি বিবি nusrat2004 বনাম ত্রিভুজ trivuz

জয়ী: ত্রিভুজ trivuz

জয়ের ধরন: রাণী যুথী রাজ্য সর্মপন করেছে ।

ডিজিটাল বিস্তারিত:http://www.chess.com/echess/game.html?id=21744007

বিবরণ: যুথী বিবি খেলার ১ম ধাপের নিয়ম অনুযায়ী সাদামাটা ভাবে ঘর গুছিয়ে ফেলে । সেই সাথে আদরের রাজার জন্য:D সুরক্ষিত দূর্গ তৈরী করে । তার আগেই দুই সৈন্যের সাহায্যে খেলার মাঠের মধ্যভাগ দখল করে । বিপরীতে ত্রিভুজ অনেক বেশী রক্ষনাত্নক ভূমিকা পালন করে । কিন্তু সেও দূর্গ তৈরী করতে ভুলে না । কিন্তু ত্রিভুজ প্রথমেই ঘোড়া দিয়ে আক্রমনে যাবার চিন্তা করে কিন্তু যুথী বিবির সুন্দর সৈন্যের দূর্গের কাছে পিছু হটতে বাধ্য হয় ।:) যা ১০ম, ১২তম এবং ১৪তম চালে চোখে পড়ে ।

২৫ তম চাল পর্যন্ত কেউ কারউ উপর আক্রমন করছে না । ব্যাপারটা পুরোই যেন মনস্তাত্ত্বিক হয়ে যায় । অথার্ত তারা চিন্তা করছি পরস্পরকে ।(আমরা ধারনা মোতাবেক) তারপরই দুইপক্ষের শুরু হয় তুমুল আক্রমনB-) । বলতে গেলে ত্রিভুজ তার রহস্যের খোলস খুলে বের হয় । শুরু হয় তার সারাসি আক্রমন । ঢুকেঁ যায় যুথী বিবির সাধের কেল্লাতে:P

কিন্তু কিছুক্ষণ রক্তক্ষয়ী যুদ্ধের পর, সমান ক্ষমতার অধিকারীনী হয়েও কেন যুথী বিবি রাজ্য সমর্পন করতে বাধ্য হলেন, আসন্য পরাজয়কে দেখতে পেয়ে ।/:) আর হাসলেন ত্রিভুজ বিজয়ের হাসি:D


২য় ম্যাচ:

আগের খেলার চাল সংখ্যা ছিল ৪৬ আর এই খেলায় ১৯ ? !!!
সুতরাং রহস্যময় ত্রিভুজ এর তীব্র আক্রমনে ধসে পড়ে যুথী বিবির তাসের কেল্লা !

ডিজিটাল বিস্তারিত: Click This Link

বিস্তারিত: যুথী বিবি গতানুগতিক খেলার প্রথম ধাপ শুরু করেন । যা ছিল ত্রিভুজের জন্য বিশেষ সুবিধা । সুতরাং এই ক্ষেত্রে যুথী বিবি বড় একটা ভুল করেন যার মাসুল ১৯ চালেই দিতে হয় । কিন্তু এবার ত্রিভুজ চেহারা পরিবতর্ন করে আগ্রাসী হয় ।:-* দুই সৈন্যের সাহায্যে সহজেই যুথী বিবির কেল্লাতে অনধিকার প্রবেশ করে ।;) নিজেকে রক্ষা করতে গিয়ে যুথী বিবি অনেকটা অন্যমনস্কভাবে ১১তম চালে হাতি Bxc5 ঘরে সৈন্যকে হজম করেন । কিন্তু উত পেতে থাকা ত্রিভুজ পরবর্তী চালেই ধুম করে 12.Qxg7 কোনার অরক্ষিত সৈন্য খেয়ে নৌকা খাবার অপেক্ষায় থাকেন ।B-)
ত্রিভুজ এর এই অর্তকিত হামলায় দিশেহারা হয়ে পড়া যুথী বিবি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন ।:P

কিন্তু ত্রিভুজের ১ হাতি এবং ঘোড়া আর ২টি নৌকার সাথে যুথী বিবির ১ নৌকা আর ঘোড়ার অসম যুদ্ধে ভবিতব্য চেক মেট নামক পরাজয় এড়াতে নিজেই হার মানেন যুথী বিবি ।:| আবারও বিজয়ের হাসি হাসেন ত্রিভুজ:)




ধন্যবাদান্তে (thnx to): http://www.chess.com
https://addons.mozilla.org/de/firefox এবং http://aviary.com/tools

খেলোয়াড় আই ডি সংগ্রহ: Click This Link

অনলাইনে দাবা খেলার ওয়েব সাইট সংগ্রহ: Click This Link

দাবাড়ুদের সামু গ্রুপ: Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দাবাসামু দাবাদাবুড়ুদের আড্ডাখানাচেসদাবা খেলাঘরোয়া খেলাদাবাসামু দাবাদাবুড়ুদের আড্ডাখানাচেসদাবা খেলাঘরোয়া খেলা ;
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:০২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:২৮
রিফাত হোসেন বলেছেন: হেহেহহেহে
উল্লেখ্য মাইনাসটা

প্রগিতিশীল নামক ব্লগারের সম্ভবত Click This Link তার এই পোষ্টে আমি মাইনাস দিয়েছি এবং স্বীকার করেছি । কিন্তু বেচারা আমার পোষ্টে শুধুই মাইনাস দিল ।
হেহেহহে বেটা ফাউল মানুষ ।

সাহস নাই, একটা কাপুরুষ । স্বীকারও করে গেল না, মাইনাস টা তার দেওয়া । কারণ এখন আমার ব্লগ ভ্রমন করেছেন । যথাক্রমে রিসাত, সাইফ শেরিফ, রাইডার আর পড়েই এই প্রগিতিশীল ।

সুতরাং প্রগিতীশীল আমার পক্ষ থেকে এই ব্লগে আসা নিষিদ্ধ ।

ফাউল রাজনীতির দরকার নাই, প্রগিতিশীল নামক টিপাইমুখী বাধের ।
সম্পূর্ণ মেজাজাটাই বিগড়ে দিল ।

২. ১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:৪৬
ফয়সালরকস বলেছেন:
"রিফাত হোসেন বলেছেন: জোরের উপর চেস.কম এ বাংলাদেম টিম এর গ্রুপে আছি

আমি নিজের গ্রুপ তৈরী করে ঐ হতচ্ছারা পুজিঁবাদীর গ্রুপ ছাড়ব । শুধু পুজিঁবাদী না, সামাজ্রবাদী, বর্ণবাদী সবই বলা চলে ঐ চেস.কম এর বাংলাদেশী গ্রুপকে ।

এতটা পচাঁ আপনি জানেন না ।"

Boss গত ব্লগের লাস্ট কমেন্ট আপনার এইটা। সাড়া না পাইয়া এইখানে আইসা আপনারে ধরলাম...

কাহিনী কি????
১৬ ই জুন, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: কাহিনী অনেক লম্বা বলে শেষ করা যাবে না

তাদের অনেক উচু মানের বাংলাদেশী খেলোয়াড় আছে । তারা নিজেদের নামী দামী মনে করে আর নিচু রেটিং এর খেলোয়াড়দের ধইন্না পাতা মনে করে ।

গায়ে পড়ে খেলতে গিয়েছি তাই তারা রিজেক্ট করতে দেরী করে নাই । ১ জন না কয়েকজন । কারণ রেটিং !!!!

বুঝলাম কিন্তু তাদের কথা ধরন দেখে রেটিং দিয়ে ধনী গরি´ব নিয়র্ণয় করে । তারা একটা গ্রুপে চলে । অপরিচিতদের সুযোগ কম দেয় ।
তারপর পতাকা নিয়ে বিভেদ । হেহে আমি কেন বাংলাদেশী পতাকা নিলাম না হেহে আমি যদি বাংলাদেশী পতাকা নেই তাহলে আমি অস্ট্রিয়ান রাজাকার হেহেহেহে আর আমি যদি অস্ট্রিয়ান পতাকা নেই তাহলে বাংলাদেশী রাজাকার হেহেহেহ

এরকম ফাউল পাবলিকে সম্পূর্ণ চেস.কম এর বাংলাদেশ ভর্তি ।

তারা আবার ২০০০ পয়েন্ট না হলে খেলবেন না ??? আজগুবি পাবলিক এরা ?? মানে বাংলাদেশ টিম এর এডমি আর মডু রা ।

এদের কে তো আমার কাছে সাম্রাজ্যবাদী পুজিবাদী বর্ণবাদী লাগে ।



১৬ ই জুন, ২০০৯ সকাল ৭:০১

লেখক বলেছেন: ফয়সালরকস বলেছেন:
কাহিনী কি? আমি নিজেই নতুন! এর মধ্যে আবার পলিটিক্স। আসলে আমি কি করুম সেইটা কন

---
যা ইচ্ছা করেন ... যোগ দেন সমস্যা নাই । কিন্তু ডাক দিলে ... আমাদের সাথে এসে পড়বেন, এই বাংলাদেশ টিম এর দুর্গন্ধে না থাকাই শ্রেয় । নাক বন্ধ করে মাতৃভূমির চিন্তা করে টিক আছি ।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম । আর কয়টা দিন ... আমার আইডি প্লাটিনাম হলেই তৈরি করব গ্রুপ ।

৩. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১০:০৫
ফয়সালরকস বলেছেন:
Boss আপনার মেইল এড্রেসটা দিবেন... তাইলে খুব ভালা হইতো...

আমিতো জয়েন কইরা ফালাইছি...

তারপর আবার সামুর গ্রুপেও জয়েন করার আবেদন করছি...

আমি প্যাঁচ বুঝিনা। খালি বুঝি খেলা নিয়ে রাজনীতি ঠিক না।
আমি কেউরে ধইন্যাপাতা মনে করি না। সবার উদার হওয়া উচিত...

(যুথির এমন অবস্থায় আমি দুঃখিত। আপনি আমার সাথে খেলবেন আর জিতবেন... আশা করি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। ত্রিভুজ এর সাথে পরে খেলব। আগে হাত পাকুক।)
১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: ইনশাল্লাহ ।

৪. ১৬ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৫
ইচ্ছে বলেছেন: যুথি বিবিকে হারানোর মত লোক পাওয়ায় আমি খুশি :) :) :)

আমি আর আপনি মিলে তো কম চেষ্টা করলাম না অবশেষে ত্রিভুজ এর কাছে পরাজিত হলেন ঝাষীর রানী
:) :) :)

মিষ্টি বিতরন করব কিনা চিন্তা করছি...

( মজা করলাম ;) যুথি বিবি মাইন্ড খাইয়েন না)
১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: কঠ্ঠিন ......

৫. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:০৪
নুসরাত জাহান যুথি বলেছেন: @ইচ্ছেঃ আমারও দিন আসবে। যাই হোক, ওয়ার্ম আপ ম্যাচে ত্রিভুজকে হারিয়েছি। ঐ খেলাটা কেন যে টুর্নামেন্টে খেলতে পারলাম না???
১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: ওয়ার্ম আপটা দেখতে হবে ।

৬. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:১৬
নুসরাত জাহান যুথি বলেছেন: প্রথম খেলাতে স্ট্র্যাটেজিক্যাল ভুলের কারনে হেরে গেছি। e5 চালটা ছিল বড় রকমের ভুল। তাতে একটি বিপজ্জনক পাসড পন তৈরি হয়। আর সব চেয়ে বড় ভুলটি ছিল Bc1 চাল দেয়া। তাতে রাজা অরক্ষিত হয়ে যায়। দুই নৌকা সুসংহত অবস্থান হারায়। আসলে আমার মাথায় তখন কাজ করছিল e4 পজিশনের সৈন্যটি খাওয়া। তাতে আমার পাওয়ারগুলোর পজিশন নষ্ট হয়ে যায়। এই খেলায় অনেকক্ষন পর্যন্ত মিডফিল্ডে আমার প্রভাব বেশি ছিল। এই ভুলগুলোতে সব মাঠে মারা যায়। ... আর দ্বিতীয় খেলাটি বলা যায় প্রথম খেলার কনসিকুয়েন্স। আমি অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পড়ি। c5 এর ট্র্যাপ দিয়ে নিজেই ট্র্যাপে পড়ে যাই। এরপর আর পাওয়ারগুলো সুগঠিত করতে পারিনি। এখানেও প্রথম খেলার মত একটা ভুল করলাম। হারানো সৈন্য যেকোন মূল্যে পুনরুদ্ধার করার চিন্তা মাথায় কাজ করছিল। তাতে পাওয়ারগুলো আর সুগঠিত হয়ে উঠেনি। আর বাজে ভুল করে নৌকা হারালাম। সেখানেই খেলা শেষ।
১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:৪৬

লেখক বলেছেন: আপনাকে কি বলব, আপনি তো আমার মান সম্মানই ডুবিয়েই দিলেন ।
আপনাকে তো আর ফেভারিট রাখা যাবে না ।
হেহহেহাহাহ হেহেহ


(মজা করে)

৭. ১৭ ই জুন, ২০০৯ দুপুর ১২:৫৫
নুসরাত জাহান যুথি বলেছেন: আমি কি বলসি নাকি যে আমি ফেভারিট?
৮. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪৯
নুসরাত জাহান যুথি বলেছেন: হুররে, আমি ফাইনালে। কোন টাইব্রেকিং ছাড়াই।
১৮ ই জুন, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: ভাল ভাল এগিয়ে যান ।

৯. ১৮ ই জুন, ২০০৯ রাত ২:৩৭
ত্রিভুজ বলেছেন: রিফাত হোসেন, আপনি নিজে খেললেন না কেন? অ্যামাটারকেও আশা করেছিলাম....
১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:২২

লেখক বলেছেন: আয়োজক হয়ে খেলতে চাই নাই, কেমন যেন লাগে !

আর বড় কথা মন ভাল ছিল না । তাই ... নিজেই নিজের মন ঠিক করি হেহেহাহাহহাহা... তাই টুর্নামেন আয়োজন করলেও নিজেকে মনোনিবেশ করতে পারি নাই ।

১০. ১৮ ই জুন, ২০০৯ সকাল ১০:৪৮
নুসরাত জাহান যুথি বলেছেন: রিফাত আর এমাটার খেললে টুর্নামেন্ট আরো জমত।
১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:২০

লেখক বলেছেন: জানি না হয়ত...

১১. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:২৩
ত্রিভুজ বলেছেন: পরের টুর্নামেন্টে এই দুইজনকে চাই।
১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:২০

লেখক বলেছেন: ইনশাল্লাহ

১২. ১৯ শে জুন, ২০০৯ রাত ১২:২৩
ত্রিভুজ বলেছেন: রিফাত হোসেন, গেমটা দেখুন.. মজা পাবেন-
Click This Link

১৯ শে জুন, ২০০৯ ভোর ৫:১৯

লেখক বলেছেন: আপনি তো জটিল খেলেন ।

১৩. ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৩
নুসরাত জাহান যুথি বলেছেন: বাকি খেলাগুলোর এনালাইসিস কোথায়?
২১ শে জুন, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: একটু দম নিতে দিন

এত কাজের মধ্যেও ফুটবল ক্রিকেট খেলি বাচ্চাদের মত হেহহিহিহ । বিলিয়িয়ার্ড আর টেনিস তো অবশ্যই মাসে একবার খেলা চাই ই চাই ।
তার উপর এই দাবা ....

তাই একটু সামলাতে কষ্ট হয় । ইনশাল্লাহ । আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সব কিছুর বিশ্লেষণ পেশ করব ।

১৪. ২১ শে জুন, ২০০৯ দুপুর ২:৩০
নুসরাত জাহান যুথি বলেছেন: আপনি যেহেতু খেলা বিশেষজ্ঞ, সুতরাং একটু তো কষ্ট করতেই হবে।
২৯ শে জুন, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: কেমন আছেন?

অনেক দিন .... মাঝে আসা হয় নি, ইন্টারনেট কানেকশন নাই ঘরে, নতুন বাসায় উঠেছি, আগে অনেক বড় বাসা ছিল এখন খুব ছোট হয়ে এসেছে বাসা

বাসা পরিবর্তন করার কারন ছিল পরে বলব ।

আর খেলার ব্যাপারে আমি দু:খিত আমি এখন পোষ্ট দিতে পারব না । ঘনঘন একটু ঝামেলায় আছি ।

একটি ল্যাপটপ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি জামার্ন এ যাবে রিপেয়ার এর যেটি শেষ পর্যন্ত আছে তাতেও ইন্টারনেট সেটিং এ ঝামেলায় আছি । আমি কোন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না তাই ঠিক দ্রুত ঠিক করতে পারছি না । তাছাড়া ঘরের ক্যাবল গুলো সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেক ঘরে বিদ্যুত সেটিংস গুলো করতে হবে ।
আবার গোড়া থেকে গোছাতে হবে আমার সংসার ।

তাই দাবার বারটা বেজে গিয়েছি সব খেলা হেরে গিয়েছি, আমার মনে হয় ২০০০ পয়েন্ট আগামী কয়েক মাসে হবে না । এখন তো পিছনে আমার পয়েন্ট হেহহেহহে
খারাপ লাগে আবার হাসিও পায় ।

১৫. ৩০ শে জুন, ২০০৯ ভোর ৪:২৩
ত্রিভুজ বলেছেন: রিফাত ভাই, সব ঠিক ঠাক হলে জানাবেন। আরেকটা টুর্নামেন্টের আয়োজন করা যাবে। আশা করি অ্যামাটারও থাকবে এবার ..
১৬. ০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:৪৮
নুসরাত জাহান যুথি বলেছেন: ঘর নতুন করে গোছাবার সবচেয়ে ভাল বুদ্ধি বিয়ে করা। এখানে ছেলেরা একদম নিশ্চিন্তে থাকতে পারে। যাই হোক, ফাইনাল খেলা কবে হবে? এবং কিভাবে?

 

মোট সময় লেগেছে ১.১৭৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ