আমার প্রিয় পোস্ট
- বর্ষসেরা লেখা সমাচার: মানস চৌধুরীর পোষ্ট ''দেখে'' আমার প্রতিক্রিয়া - রিফাত হাসান
- খালেদা জিয়া: দগ্ধ থেকে বিদগ্ধতা - রিফাত হাসান
- শার্লক হোমস রাজনীতিবিদগণ ও কয়েকটি বিলম্বিত নোট - রিফাত হাসান
- ল্যামপোস্টের আলোয়: আরো কিছু জরুরী কথা-বার্তা - রিফাত হাসান
- ‘জিহাদি বই’ সিন্ড্রোম, ‘শিবির’ সন্দেহে গ্রেফতার এবং অন্যান্য আলাপ - রিফাত হাসান
- রবীন্দ্রবন্দনা: রবীন্দ্রনাথের বিরুদ্ধে - রিফাত হাসান
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- ইতিহাস তর্কের কাইজ্যা, আদালত অবমাননা ও কুটনৈতিক শিষ্টাচার - রিফাত হাসান
- বিস্তর পরের নোট: ব্লগে আমার দুই বছর পূর্তিতে আড়মোড়া ও কিছু পুরনো আলাপ - রিফাত হাসান
- এক-এগার দ্বিতীয় পর্ব, প্রাণ প্রকৃতি ও ভূখণ্ডের উপর আমাদের নায্য হকের লড়াই এবং একটি পুলিশি রাষ্ট্রের ছায়া - রিফাত হাসান
- সরকারের প্রেসনোট, জননিরাপত্তার প্রেতাত্মা ও হিজবুত তাহরীর - রিফাত হাসান
- রাষ্ট্রের ধর্মবাসনা, দলের ভণ্ডামি, জামাত নেতৃত্বের গ্রেফতার ও অন্যান্য প্রশ্ন - রিফাত হাসান
- বাংলাদেশের 'উত্তর-ঔপনিবেশিক' বিচারকবৃন্দ: ব্লাক স্কিন, হোয়াইট মাস্কস - রিফাত হাসান
- সংবিধান মুদ্রণ ও পুনর্মুদ্রণ ব্যবসায়ীরা - রিফাত হাসান
- কনষ্টিটিউশন পর্যালোচনাঃ সুরঞ্জিতের বক্তব্য অনুযায়ী বাকশাল চতুর্থ সংশোধনীও অবৈধ (পর্ব-৩) - পি মুন্সী
- আমরা নতুন কোনভাবে বিডিআরের ইতিহাস পড়ব - রিফাত হাসান
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- নোটন নোটন পায়রাগুলি ও কয়েক চিরকুট নোট - রিফাত হাসান
- ভাস্কর্য বিতর্ক: কয়েকটি প্রশ্ন ও কিছু ফুটনোট - রিফাত হাসান
- বিশ্বাসীদের অন্তর্ভূক্ত হবার আমন্ত্রণ: আমি কেন গ্রহণ করতে পারছি না প্রিয় সামহোয়ারইন - রিফাত হাসান
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- একটি প্রাথমিক আলোচনার খসড়া: জামাত, জামাত বিরোধী রাজনীতির বিষয় আশয় ও যুদ্ধাপরাধ রাজনীতি - রিফাত হাসান
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
পাতায় বৃষ্টির শব্দ
২৫ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩২
অনিন্দিতা, মনে আছে?
তোমাকে প্রথম দেখি বর্ষায়। বর্ষার শেষ বৃষ্টিতে ঝুমঝুমি পরা শহরের দুপুরে বৃষ্টির ফোটার মধ্যে ডুবে যায় তোমার পা। আমি দেখতে দেখতেই হারিয়ে ফেলি। এত সাধারণ মেয়ে তুমি! বৃষ্টিতে রঙীন ছাতা নিয়ে হাঁটো। অবিবেচক ছাতাগুলোর মাঝে হারিয়ে ফেললাম তোমাকে।
আহা, এই পৃথিবীর আরেকটি বর্ষার জন্য আমি বসে থাকবো। আগামী বছর। আগামী বছর তুমি আসবে? এই রাস্তায়, এই শহরে? শহর মানে সংসারের অলোক মানুষজন। কবি। এবং বৈশ্য । এবং রাজনীতিবিদ। এবং আততায়ী বিপ্লবী। এবং তার ভিতরে তোমার জন্য অপেক্ষা।
দিনের আলো মিইয়ে যাচ্ছে। বৃষ্টিও। তোমার চোখের আলো। তোমার ভুরুর কারুকাজ। তোমার মৌনতা। তুমি কখন আসবে অনিন্দিতা? কোন বর্ষায়? জোরে পা চালাও অনিন্দিতা, নইলে ঘুমিয়ে পড়বে। আমাকে হারাবে। আমিও তোমাকে। তখন তুমি সময়কেই বুঝতে পারবে না। আমিও। পাতায় বৃষ্টির শব্দ হবে। হতে থাকবে। কী নিপুণ একা একা কেটে যাবে পাতাটার এই বর্ষা। আমরা তার মুহূর্তগুলোকে ধরতেই পারব না। হারিয়ে যাবো।
কাঁদবে পাতাটা।
প্রকাশ করা হয়েছে: ডায়েরী বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুজিব মেহদী বলেছেন:
খুব নরম কোমল স্বপ্ন আশংকা।
মুনিয়া বলেছেন:
পা চালাও অনিন্দিতা, নইলে ঘুমিয়ে পড়বে। আমাকে হারাবে। আমিও তোমাকে।হুমম.. পা চালাও... জলদি...
আবু সালেহ বলেছেন:
"""তুমি কখন আসবে অনিন্দিতা? কোন বর্ষায়? জোরে পা চালাও অনিন্দিতা, নইলে ঘুমিয়ে পড়বে। আমাকে হারাবে। আমিও তোমাকে।""ভালো লাগলো লেখাটা......
ফারজানা মাহবুবা বলেছেন:
একটা ব্যাপার- সাধারন মেয়েরা সাধারনত রংগীন ছাতা নিয়ে হাঁটেনা…… কী জানি, আমার মনে হয় আরকি… অনিন্দিতা গোলাপী ছাতা নিয়ে হাঁটলে বলতে হবে, সে সাধারন হয়েও অসাধারন কেউ…… এই সেন্সে যে সে গোলাপী ছাতা নিয়েছে… কিন্তু তাতে কী? … তাইতো, গোলাপী ছাতা নিলেই কেউ অসাধারন হয়না। আচ্ছা, না, ঠিকই আছে। সে সাধারনই থাক।তবে জোড়ে পা না চালালেই মনে হয় ভালো। কেন জোড়ে পা চালাতে হবে? সে হাঁটুক না তার নিজের মত…… সে যদি নুপুর পড়ে তাহলে মন্দ হবেনা। নুপুর আর বৃষ্টির শব্দ……
রিফাত হাসান বলেছেন:
ধন্যবাদ দুরন্ত, মুজিব মেহেদী, মুনিয়া, আবু সালেহ এবং ফারজানা মাহবুবা। ফারজানার প্রস্তাবটা ভালো। সম্ভবত গোলাপী তার প্রিয় রং। আমি ভেবেছিলাম অনিন্দিতার ছাতাটা নীল হবে। এবং সে হাঁটুক তার নিজের মতো। সে যদি নুপুর পরে, আর বৃষ্টির শব্দ, সব মিলিয়ে কী হয়? আমি আর অনিন্দিতা দুজনেই ভাবছি। নুপুর আর বৃষ্টি দুটাই নিবেদনের ভাষা।
ফারজানা মাহবুবা বলেছেন:
আপনি তাকে নুপুর পড়িয়ে দিতে পারেন। নুপুর আমার খুব প্রিয় কিনা তাই বলছি।
অবশ্য আপনার ইচ্ছা। নুপুর না পড়ানোতেও একটা সাদামাটা ভাব আছে। নুপুর পড়লে একটা আহবান টাইপ কিছু চলে আসে।
উম, থাক। নুপুর ছাড়াও বেশ।
মুক্তি মণ্ডল বলেছেন:
আমি আপনার কবিতাগুলা মাঝে মাঝে এসে পড়ি। এইটা দারুণ একটা কবিতা।
লেখক বলেছেন: খুব ভাল লাগছে এরকম অখাদ্য লেখার পাঠক আছে জেনে। ভাল থাকবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















+