আমার প্রিয় পোস্ট
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- আ টরচার্ড ইমেজ: রেহনুমা আহমেদের ফ্যাসিবাদীতা, ভণ্ডামী ও একটি মিশ্র অনুভূতির থিওরি, তারেক রহমান ও তার মায়ের অপরাধ ও শাস্তি এবং আমাদের নারী ভাবনা - রিফাত হাসান
- সফটওয়্যার গিকস - বিডি আইডল
- মাগনা MOVIE ডাউনলোড সাইট (ALL DIRECT AND NON-RAPIDSHARE LINK) - বাউনডুলে
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- বাংলাদেশের World Heritage Sites দেখুন অসাধারণ Panorama তে! - মোহাম্মদ আসিফ উল হক
- একটি প্রাথমিক আলোচনার খসড়া: জামাত, জামাত বিরোধী রাজনীতির বিষয় আশয় ও যুদ্ধাপরাধ রাজনীতি - রিফাত হাসান
- জামাত রাজনীতির রাজনৈতিক বিচার - পি মুন্সী
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- আমার নাস্তিকতা, মিথ্যা কথার বয়ান এবং একটি সাদা রঙের মেঘ - রিফাত হাসান
- কিছু আলটপকা ভাবনা, কিছু জরুরী আলাপ - রিফাত হাসান
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- ইসরাইল - অপ বাক
- 'আমি আরব গেরিলাদের সমর্থন করি' ১ - ফারুক ওয়াসিফ
- ওয়েব সার্চ টিপস: গুগুলে ফাইল খুঁজতে খুঁজতে হয়রান? - ত্রিভুজ
- নারীর সমানাধিকার নীতি, ষড়যন্ত্রতত্ত্ব ও বাঙালি মুসলমানের গৃহবিবাদ - মাহবুব মোর্শেদ
- চড়ুই পাখির নকশা! - ফারজানা মাহবুবা
- "নারীমুক্তি" যখন বন্দিদশার পয়গাম: উন্নয়নের ডিসকোর্স এবং বাংলাদেশের "সিভিল" ক্যু[১] - মানস চৌধুরী
কথা নিয়ে খেলতে খেলতে আমরা কোথায় চলে গেছি! আমাদের ফিরে আসার বোধ জাগলো যখন, ফিরে আসা সহজ হলো না

পুরনো স্কেচ খাতা
০৭ ই মে, ২০০৮ রাত ১২:৪৫
চোখ
আমাদের কিছু সুন্দর চোখ ছিল একসময়।
আমরা সেই চোখগুলোর কথা ভুলে গেছি কখন!
আমাদের কিছু কুৎসিত চোখও ছিল।
আমরা সেই চোখগুলোর কথা ভুলতে পারছি না কেন!
জোনাক
কসম, আমরা জোনাকগুলিকে হত্যা করিনি, এখনো আছে।
মুঠোর ভিতরে ক'একটি জোনাক ছিল আমাদের, আস্তে আস্তে
এখন বুকের ভিতরে বাসা করেছে: জ্বলছে নিভছে বড় হচ্ছে
খেলা
তুমি এসে বসলে, দেখো, গলে যায় সকল পাথর
আকুল মোমের মত, মুহূর্তে, বিনীত স্বভাবে
যাপনের কালো মেদ, নীল ঘুম, সব ক'টি শিলা
দাউদ নবীর মতো হাতে নিয়ে খেলা করো কী যে!
শার্ট
আমার মেঘেলা শার্টটি খুলতে চেষ্টা করি। পারি না।
শার্টটাকে খুলতে যেয়ে ছিঁড়ে ফেলি সূর্যের বোতাম।
একটি মমির মানুষ আস্তে আস্তে আরো মমি হয়।
একটি মেঘের মেয়ে আমার নিকটে বসে প্রাণপন হাসে।
ইফতেখার ইনান বলেছেন:
জোনাক আর শার্ট খুব ভাল লাগল। +
লেখক বলেছেন: ধন্যবাদ
ফজল বলেছেন:
ভালো লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: থ্যঙ্কু ! উপাদেয় ব্যাপারটা চিন্তায় ফেলে দিচ্ছে। আমরা তাহলে এখন সর্বাহারি হয়ে যাচ্ছি- ভাতের বদলে আলু, এবং কখনো কখনো পুরনো স্কেচ খাতা।
সপ্নচারী বলেছেন:
আপনার স্কেচ খাতার কথাশুনে নিজের স্কেচ খাতার কথা মনে পরলো।কতদিন আকিবুকি করিনা!!নিজের যে একটা জগৎ ছিলো ভুলেই যাচ্ছিলাম প্রায়।
লেখক বলেছেন: আমারও মনে নেই। ছিঁড়ে ফেলতে ফেলতে হঠাৎ মায়া লাগল। মানুষতো। একটা অদ্ভুদ মায়া নিয়ে জন্মেছে বেচ্চারারা।
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাটস অফ জিনিশটা বুঝি নাই।
আন্দালীব বলেছেন:
টুপি উত্তোলন করে আপনারে সম্মান জানাইছি; এরকম লেখা পড়ে।
লেখক বলেছেন: বাব্বাহ। আমাকেও হ্যাটস অফ করতে হচ্ছে। আপনার প্রতি।


















