একদিন একটি দিন খুব বিস্ময়ের পাখি হয়ে উড়ে যায়
চোখ অনেক কাল তার সবুজ স্বাদ নিয়ে ঘুরে ঘুরে
তারপরে বুড়ো হয়ে গেলে
তুমি আমি নশ্বর সেইসব পাখিগুলো
এককালে রূপকথা হয়ে যাই
আমাদের একদিন সেইরূপ বিস্ময়ের দেখা হয়েছিল
অথবা দেখার আগেই, দেখার মুহূর্তকাল
খুব বিস্ময় নিয়ে উড়ে গেছে
একটি নদীর নাম পৃথিবীতে সঙ্গীতের মতো ছিল
অনেকদিনের আগে কাহিনী শোনার কালে
মন তার নাব্যতায় ভেসে দূরগঞ্জে ওড়ে গেছে
এইসব রূপকথা কাহিনী শোনার দিন
একদিন মলিন গোধুলীতে মুছে যেতে যেতে
আবার একটি দিন খুব বিস্ময়ের পাখি হয়ে উড়ে যাবে
মন তারে রূপকথা কইবে না
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



