দুজন অহঙ্কারী লোক জীবনের অর্থ খুঁজতে মুখোমুখি বসেছিলেন।
একজন প্রহসনে নিজেকে হত্যা করতে চাইলে
আর একজন হাসতে হাসতে চ্যাপলিনের টুপি পরে কোলাহলে মিশে যান।
মধ্যবর্তী বেঞ্চটাতে বসে আছে যে লোকটা, বহুকাল আগে আমি তার চোখ কুড়িয়ে পেয়েছিলাম, তার চোখে বিস্ময়ের ঝিঝি-
তার সাথে আমি একটু মুখোমুখি বসতে চাই, কিন্তু
তারে ডেকে ডেকে আমি তার বিস্ময়ের ধ্যান ভাঙাতে পারিনি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



