বাংলাদেশ সীমান্তে নির্বিচারে খুন অব্যাহত রেখেছে বিএসএফ। এক বন্ধু বলল, পাক সীমান্তে ভারত একটা গরু মেরেছে, সেরকম খবর শোনা যায় না। বাংলাদেশের সীমান্তে তারা পশুর মত মানুষ মারে। ভারতের এই অসম বীরত্বের মাজেযা কী আমরা বুঝি?
বঙ্গোপসাগরের অমিমাংসিত জলসীমায় মায়ানমারের সামরিক মহড়া চলছে।
প্রথম আলো নামে একটি পত্রিকার বদলে যাওয়া এবং বদলে দেওয়ার শ্লোগান। বিশেষত লক্ষনীয়, সরকার এই শ্লোগান দিয়ে ''এগার-একে''র পর এক থাপ্পড়ে আমাদের চেহারাসমেত বহুবিধ পরিবর্তনে সচেষ্ট হয়েছিল। আরো দ্রষ্টব্য: সারা পৃথিবীর মোড়ল আমেরিকাও বর্তমানে বদলে যাওয়া, এবং দেওয়ার শ্লোগানে মুখর।
আওয়ামীলীগ নেত্রী আমেরিকা থেকে ফেরার পর, এখন সেই ভাড়াটে উপদেষ্টাদের কাছ হতে পুরা জাতিকে এই বদলাবার দায়িত্ব বুঝে নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
এমতাবস্থায়, বোধ হয় জনগণ নিজের ভরসা নিজেই খুঁজিয়া লইল। তাহা হইল, বাঁশের কঞ্চি এবং তার রস। সাধু সাধু, হয়তো এইবার ইহাই তাহাদিগকে প্রকৃত মুক্তি এনে দেবে।
হে কঞ্চিবাবা, সবাই বদলে যাওয়ার তালে আছে, তাহাদের পিএইচডি সম্বলিত দোআঁশলা পীঠের বিপরীতে, তুমি ইহাদের বরং একটু বিশ্বাস দিলে। বীর্য দিলে। তাহাই বা কম কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

