বোধের সিঁড়িতে দাঁড়িয়ে আমরা দুজন কথা বলি।
এই সিঁড়িটা অদ্ভূত। ধাপগুলি অতিক্রম করতে করতে
আমরা কোন গন্তব্যের কথা ভাবি না। হয়তো
আমরা স্থির, এই সিঁড়িটাই শুধু আমাদের অতিক্রম করে
অপুদের রেললাইনের মত চলে যায়।
দুজনেই ভাবি, রেলটা বোধ হয় চলে যাচ্ছে আমাদের ফেলে-
ধরো! কিন্তু কী আশ্চর্য, আমরা জানি-
আমাদের সত্য গতি হচ্ছে দাঁড়িয়ে থাকা।
তুমি আর আমি এই অস্থির সিঁড়িটার সমুদ্রে দাঁড়িয়ে থাকি।
মুখোমুখি কথা বলি প্রতীতি আর সত্তার সাথে।
তিলমাত্র নড়লেই আমরা এই সিঁড়ি পিছলে পড়ে চলে যাব,
বোধের দানবগুলি এসে সাঁসায়। আমাদের ভয় হয়।
''ঝিকঝুমাঝুম ঝিকঝুমাঝুম রেলের গাড়ি
ঝিকঝুমাঝুম যায় বুঝি ও চাঁদের বাড়ি''..
সময় আমাদের হাতে খুব কম। আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব?
এসো, আমরা স্পর্শ করি দুজনের করাঙ্গুলির জোসনা।
অতিক্রম করি বোধের এই অদ্ভূত সিঁড়িগুলোকে
যা আমাদের পাশে ফেলে চলে যাচ্ছে।
এসো, প্লিজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

