আমার প্রিয় পোস্ট

গেরিলা কথাবার্তা

জেবের ভিতরে একটি জোনাক পোকা

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৪

শেয়ারঃ
0 0 0

জেবের ভিতরে একটি জোনাক পোকা আমি টের পাইনি

একটি রুমাল, দেশলাই
আর শৈতপ্রবাহে জ্বালানোর মত সম্ভব কাগজপত্র: যেমন এই কবিতা
এইসব নিয়ে আমরা যখন বেরুলাম,
বেশ মলিন হতে শুরু করেছে দিন।
আমার জেবের দিকে তাকিয়ে তোমার হাসি, সেই মুহূর্তটুক ছাড়া
একটা ঝিঝির ডাকও নেই যে নিজের অস্তিত্ব বুঝতে পারবো।
নিজেকে চিমটি কাটতে গিয়ে তোমাকে জাগিয়ে দিলাম।
তুমি আবার হাসলে। আমি গীতাঞ্জলী নিয়ে বসলাম,
মধ্যবিত্তীয় অভ্যাস। তুমি এই গানটির স্বরলিপি জানো?
সোজা আমার দিকে তাকিয়ে, বিষ্মিত হলো এবার মেয়ে, কে রবীন্দ্রনাথ?
আমিও, বিষ্মিততর। কে?

যেখানে যাবো তার পথগুলো স্পষ্ট হবার আগে,
সন্ধ্যা তুলতুলে পুশির মতো সিঁড়ি বেয়ে নামে।

জেবের ভিতরে একটি জোনাক পোকা অস্থির,
আমার টের পেতে পেতে দেরী হয়ে যাচ্ছে।




০৪ এপ্রিল ২০০৯

 

প্রকাশ করা হয়েছে: বিভাগের নাম  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: ভয়ে আমার চক্ষু শুকিয়ে যাচ্ছে। অমন করে তাকিয়ো না মদনদেব। অমন বিকট বানানেও না।

২. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৫
কৌশিক বলেছেন: ভাল লেগেছে। রোমান্টিক।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১৮

লেখক বলেছেন: হা হা, রোমান্টিক মনে হইছে কৌশিক ভাই আপনার? ভাল লাগছে শুনে মদনদেবের ভয় কাটিয়ে উঠলাম।

৩. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:০৬
মোহাম্মদ আরজু বলেছেন: জেবের ভেতরে জোনাক পোকা, আস্তিনের ভেতর কি?
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: আস্তিনের ভেতর কী সেটি বলা যাবে না।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫২

লেখক বলেছেন: ভালা লাগার জন্য ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: বাহ.. সংক্ষিপ্ত বচন। থ্যাংকস।

৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:০৬
অ রণ্য বলেছেন: আমার কাছে মনে হল কবিতাটিতে বেশি কথা বলা হয়েছে। অর্থাৎ কবিতাতে কবিতা ব্যতিরকে কবির উপস্থিতি বেশি প্রতীয়মান হচ্ছে। যদিও বেশি কিছু জাগায় চমৎকার কিছু শব্দের জন্য ভাল লাগা তৈরী হচ্ছিল আনমনেই, তারপরও সেভাবে ধরে রাখতে পারলনা।

শুভ কামনা ।
০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: অরণ্য আপনার জন্যও অসংখ্য শুভ কামনা।

৮. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৬
মগ্নতা বলেছেন: শ খি আ ঈয়ন বলেছেন: বাহ....
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: আপনি কিছু বলেন নাই কেন?

৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৬
ননাই বলেছেন:
আপনে তো দেহি রক্তের দাগ মুছি রবীন্দ্র পাঠ কইততেছেন। ইহাও মধ্যবিত্তীয় অইভ্যাস। কি করি বাঙাল দেশে ঐ একটাই স্কন্ধ।

জেবের ভিতরে একটি জোনাক পোকা অস্থির,
আমার টের পেতে পেতে দেরী হয়ে যাচ্ছে।-

অসাধারণ।


তয় পড়ি দেখলাম জোনাকির কোন জোছনা নাই। জোনাকীর .... -এ যখন জোছনা জইলেছে।
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: রক্তের দাগ মুছি রবীন্দ্র পাঠ- ভাল বলেছেন। আর, ''জোছনায় জোনাকি থাকে নারে বোকা!"

০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: জোনাকীর .... -এ যখন জোছনা জইলেছে। শূন্যস্থানে কী আছে?

১০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১১:৪০
হরিসূধন বলেছেন:

"জেবের ভিতর"

জেব।


অন্য রকম। ভালো লেগেছে।
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: ভাল লাগার কারণে ধন্যবাদ।

১১. ০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৩৯
দ্বীপবালক বলেছেন: পকেট-পকেট বলতে বলতে জেব শব্দটা ভুলতে বসেছিলাম......

ভাল লাগল কবিতাটা...
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হাহা, আমরা ছোটকালে জেব বলতাম। গ্রামগঞ্জের ছেলেতো।

১২. ০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮
ফারজানা মাহবুবা বলেছেন:
অনেকদিন পর একটা কবিতা পড়লাম।
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: কেন, যেখানে থাকো কবিতা পড়া যায় না? :)

১৩. ০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯
নম্রতা বলেছেন: ~যেখানে যাবো তার পথগুলো স্পষ্ট হবার আগে,
সন্ধ্যা তুলতুলে পুশির মতো সিঁড়ি বেয়ে নামে।~

সিঁড়িঘরে বসে একা
সন্ধ্যেকে খুঁজে বেড়াই
ভুলে যাই সেই কবে
রাতের পায়ে
জোছনা ফেলে
সন্ধ্যে নিয়েছে ছুটি !

--------------------

কবিতার জন্যে কবিতা !
রিফাতভাই আপনাকে শুভেচ্ছা !
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: কবিতার জন্য কবিতা'র জন্য ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। ইদানীং আপনাকে দেখা যায় না কেন?

১৪. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১২
আন্দালীব বলেছেন: ভালো লাগলো বেশ। অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম...
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ আন্দালীব। আপনাকেও অনেকদিন পরে দেখলাম।

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬. ০৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৯
নম্রতা বলেছেন: রিফাত ভাই আপনি বললেন "ইদানীং আপনাকে দেখা যায় না কেন?"

আর আপনাকেতো কখনই দেখা যায় আমার ব্লগে ! :(
(কবিতা লেখার চেষ্টায় আছি ..এখনো জোনাকরোড বহুদূর)
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: এটা সত্য নয়। আপনার লেখা পড়া হয় মোটামোটি, কিন্তু আমার মন্তব্য করার অভ্যেস কম। স্রেফ একটা প্লাস দিয়ে চলে আসা হয়। আলস্য।

জোনাকরোড তো আন্দালীবদের একটা লিটলম্যাগ। নাকি অন্যতর কিছু?

১৭. ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১
মুক্তি মণ্ডল বলেছেন: খুবই চমৎকার। খুব আরাম পেলাম পড়ে।
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: বেশ। ধন্যবাদ।

১৯. ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৫
মুক্ত বয়ান বলেছেন: ভালই তো হইছে ভাই। :)
০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: তাইলে তো ভালই।

২০. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:২৫
শত রুপা বলেছেন: জেবের ভিতরে একটি জোনাক পোকা অস্থির,
আমার টের পেতে পেতে দেরী হয়ে যাচ্ছে।
জেবের ভিতরে একটি জোনাক পোকা অস্থির,
আমার টের পেতে পেতে দেরী হয়ে যাচ্ছে।
১০ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: হাঃ। আমার টের পেতে পেতে দেরী হয়ে যাচ্ছে।

২১. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৫
মরিয়ম বলেছেন:
কবিতা ভাল লাগলো।
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: হায় হায়, লা জওয়াব কেন নির্ঝর?

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: পরের দুইটা কমেন্ট কি ইচ্ছে করেই দিলেন?

২৫. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:২৯
সবাক বলেছেন:
উপস্থাপনায় বেশ উদারতা।

আমার খুব ভালো লেগেছে।
২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ সবাক।

২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ঠিক আছে।

২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: হুমমমম...

২৮. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯
রোহান বলেছেন: ভালা হইছে..

আমার বন্ধু জোনাকরে আপনের কোবতে কপি কইরা পাঠায় দিসি ;)
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: জোনাকটা কে?

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: হারুন ভাই আপনি সার্টিফিকেট দিসেন, তাইতেই আনন্দ :)। কেমন আছেন?

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: ঠিকাছে।

৩১. ২১ শে মার্চ, ২০১১ দুপুর ১:৪২
বৃষ্টিধারা বলেছেন: খুব ভালো লাগে এই কবিতা টি পড়তে .... :)
২৪ শে মার্চ, ২০১১ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ঠিকাছে। পড়েন। ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমরা কী দারুণ গল্পসভা কথা সাম্রাজ্যে ছিলাম
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ