somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চম সংশোধনী ভাবনা

২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
পঞ্চম সংশোধনী অনিবার্য ছিল, জিয়া না হলে অন্য কাউকে এর দায় নিতে হত। বিশেষত চতুর্থ সংশোধনীর পর এর কালো অংশগুলো বাতিল করার দায়। পচাত্তরের পনেরই আগষ্ট দুঃখজনকভাবে শেখ মুজিবশাহীর পতনের পর যে রাজনৈতিক ও পদ্ধতিগত শূন্যতা রাষ্ট্রে বজায় ছিল, জিয়া এবং পঞ্চম সংশোধনী তার মধ্যে একটি ব্রীজ। যা বহুদলীয় গণতন্ত্রে উত্তরণের পথ তৈরী করেছে এবং আওয়ামীলীগসহ দেশের বর্তমান সব রাজনৈতিক দল এই সংশোধনীর বেনিফিশিয়ারী এবং তাদের বৈধতাও এখান থেকেই। হাইকোর্ট তাই এই অনিবার্যতাকে 'বাতিল' ঘোষণা করতে পারে নাই- যদিও 'অবৈধ' ঘোষণা কিছু বিভ্রান্তি তৈরী করেছে। এতে এই ব্রীজকে অস্বীকার ও 'অবৈধ' বলা হয়েছে। তাহলে একটির অবৈধতা তার পরবর্তী সব সরকারের বৈধ হওয়ার পক্ষে অন্তরায়। এমনকি বর্তমান সরকারের বৈধতাও। শেখ মুজিবশাহির পতনের পর এই চতুর্থ সংশোধনীর কালো অংশটুকু বাতিলের দায় তাইলে বৈধভাবে কে নিতে পারত? এই রায়ের ভিত্তিতে এই তর্ক এখন চলতে পারে। আইন শাস্ত্রের একটা বিখ্যাত মেক্সিম হলো, 'সেই রায় রায় নয় যা বলবৎযোগ্য নয়'। ফলত দেখা যায়, হাইকোর্টের এই রায়ে চতুর্থ সংশোধনীর কালো অংশ বাতিল এবং বহুদলীয় গণতন্ত্রসহ পঞ্চম সংশোধনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোই বহাল রাখা হয়েছে 'স্টেট অব নেসেসিটি'র কথা বলে। শুধু পূর্ববর্তী ব্রীজটাকে বৈধতা দেওয়ার অংশটি ছাড়া। এটি তাই একটি কন্ট্রোভার্শিয়াল রায় হয়েই থাকলো।

২.
দৃশ্যত, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে জিয়াউর রহমান এর ক্ষমতাকালকে প্রশ্নবিদ্ধ করা হলেও, এই রায়ে বিএনপির জন্য শুভ বিষয় আছে। বাংলাদেশী জাতীয়তাবাদ প্রশ্নে হাইকোর্ট এর সিদ্ধান্তমূলক অবস্থান। অন্য বিষয়গুলোতে সংসদ আইন প্রণয়ন করতে পারে- এমন পরামর্শ দিলেও জাতীয়তাবাদ প্রশ্নের এই মিমাংসার পর আওয়ামীলীগের 'বাঙালী জাতীয়তাবাদী' ধর্মাবলম্বীরা অখুশি হবে- এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরও এই দলটির দলীয় শ্লোগানে দেশকে স্রেফ 'বাংলা' অভিহিত করাটারে প্রশ্ন করা যাবে। আদালতের এই রুলিং এর পর আওয়ামীলীগের 'জয় বাংলা' শ্লোগান আদালত অবমাননা, নাকি 'রাষ্ট্রদ্রোহিতা'- এমন প্রশ্নও দলীয় প্রপাগাণ্ডায় অথবা রাজনৈতিকভাবেই তুলতে পারে বিএনপি। কেননা, দুই গ্রুপই এক্ষেত্রে আদালতকেই ঈশ্বর ভাবেন।

৩.
তবে আমরা পূর্বেই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আসা খুব জরুরী মনে করেছি, সেটি হল সামাজিক, রাজনৈতিক ও ইতিহাস বিতর্কের মিমাংসা এবং কোর্ট কাছারির মিমাংসার বিষয় আশয়ের মধ্যে স্পষ্ট একটি পার্থক্য বোঝার জরুরত- যেখান থেকে বিশেষায়িত এখতিয়ারগুলিকে চিহ্নিত ও রাজনৈতিক বিষয়াবলির থেকে আলাদা করার গুরুত্ব বুঝা যাবে। এই জায়গা থেকে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা, স্বাধীনতার ঘোষক মিমাংশা, জাতীয়তাবাদ এইসব বিতর্কে কোর্ট-কাছারির অংশগ্রহণ এবং রায় এবং এর এখতিয়া আদৌ কোর্ট-কাছারি রাখে কিনা এই প্রশ্নটি উঠবে। এ প্রসঙ্গে আমার অতীতের একটি পোষ্টের বরাত দিচ্ছি।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৫০
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×