ফেসবুক, ব্লগ এইসব সামাজিক ও মুক্ত গণ-যোগাযোগ মাধ্যমের উপর খড়গ-আরোপ করার সুপারিশ করে ছাপা-মাধ্যমের মাস্তানদের তৎপরতা শুরু হল :: 'আমাদের সময়' ও 'সাপ্তাহিক' আপাতত সামনে, আজকে 'হাইকোর্ট দেখানো' হলো। 'পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?' : এই স্ট্যাটাসটা আপাতত কাঠগড়ায়। আমরাও আসুন, হাইকোর্ট দেখি। স্বপ্রণোদিত। সে-ই বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ ।
কিছুদিন আগে, 'সাপ্তাহিক' একটি রিপোর্ট ছাপে ব্লগে 'স্বাধীনতা' ও 'সরকারবিরোধী' তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সম্বলিত উসকানি দিয়ে, আর বর্তমান খবরটি সবার নজরে প্রথম এনেছে সম্ভবত দৈনিক আমাদের সময়, গতকালকে- বাংলানিউজের বরাত দিয়ে। এরই প্রেক্ষিতে হাইকোর্টের সু-মটো রুল: ফেইসবুক স্ট্যাটাস এর জন্য 'ব্যবস্থা' ।
ব্লগাররা কী ভাবছেন?
প্রাসঙ্গিক, আইন-আদালত ও রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ববাজি নিয়ে ধর্মাবর্তারের শাসন লেখাটি পড়ার আমন্ত্রণ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


