একটি কম্পু ডিকশনারী। (English- many)
০৭ ই মার্চ, ২০০৯ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কম্পিউটারের স্ক্রীনে একটা গুরুত্বপূর্ণ বা মজাদার কোন কিছু পড়ছেন। হঠাৎ একটা শব্দে এসে আটকে গেলেন। শব্দটার অর্থ আপনার জানা নেই। বাঙালী হিসেবে ইংরেজি সব শব্দের অর্থ নাজানাটাই স্বাভাবিক। আবার লেখাটার মর্ম উদ্ধারের জন্য শব্দটার অর্থটাও জানা দরকার। তো আপনাকে কি করতে হবে। টেবিল বা সেলফ থেকে মোটা একটা ডিকশনারী এনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে তারপর শব্দটার অর্থ বের করতে হবে। কিন্তু কাজটি যদি আপনি মাউসের এক ক্লিকেই করতে পারে তাহলে আপনার সময় ও কাজের গতি কত বেড়ে যেত একটু চিন্তা করে দেখেছেন কি? হাঁ Lingoes
নামের সফটওয়্যারটা আপনাকে এই কাজে খুব ভাল ভাবেই সাহায্য করতে পারে। সফটওয়্যারটা খুব বেশি বড় না। মাত্র ৪.৫৪ মে.গা.। আর শব্দের অর্থ জানার জন্য কোন কষ্টই আপনাকে করতে হবে না। শুধু আপনার অজানা শব্দটির উপর মাউসের কার্সর নিয়ে keyboard থেকে Ctrl+Right mouse button এক সাথে চাপুন। মুহুর্তেই চলে আসবে আপনার কাংক্ষিত শব্দটির অর্থ সহ এর উৎপত্তি ও সেই শব্দটা সম্পর্কিত সব। তবে এ সুযোগ পেতে সফটওয়্যারটির ওয়ের সাইটে দেয়া লংম্যান, ম্যাকমিলান বা ক্যামব্রিজ ডিকশনারীগুলো যোগকরে নিতে হবে। আপনি শব্দের অর্থ জানা ছাড়াও প্রায় ৪১ ভাষায় পুরো টেক্সট ট্রান্সলেশনের সুবিধাও রয়েছে। এক কথায় সফটওয়্যারটি অনন্য। তবে সবচেয়ে বড় সমস্যা হল সফটওয়্যারটা শুধু উইন্ডোজ ও.এস এর জন্য।
যাই হোক সফটওয়্যারটা দিয়ে যদি কারো উপকার হয় তবে আমার এই পোষ্ট সার্থক।
ডাউনলোড করুন
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৯ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন