আমার প্রিয় পোস্ট

সৃষ্টি সুখের উল্লাসে।

মজাসে উবুন্টুতে বাংলা ইউনিজয় লিখুন।

০১ লা মে, ২০০৯ বিকাল ৩:৪৯

শেয়ারঃ
0 0 0

লিনাক্স(উবুন্টু) ৮.১০ বের হওয়ার পর একটা সিডি রিকোয়েস্ট করেছিলাম। ফ্রি সিডিটা হাতেও পেয়েছি। এর আগে উইন্ডোজই ব্যবহার করতাম। তাই অনেকটা কৌতুহল বসত উবুন্টু ইনস্টল করলাম। যদিও প্রথম বার ইনস্টল করতে গিয়ে কম্পুটারের সব ডাটা হারানোর মত তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে ছিলাম। তার পরও সে দিন উবুন্টুর চকচকে আউট লুক আর সব কিছুর কম্বিনেশন দেখে সে দিন থেকেই উবুন্টুর প্রেমে পড়ে যাই। এরপর কম্পুর হার্ডডিস্ক আবার পার্টিশন করে বন্ধু বান্ধবের কাছ থেকে হারিয়ে যাওয়া কিছু কিছু ডাটা উদ্ধার করে। উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ব্যবহার করতে লাগলাম। আস্তে আস্তে উবুন্টু মুখি হয়ে যেতে থাকলাম। এরপর শুধু বাংলা লিখা ছাড়া বিরক্তিকর উইন্ডোজে যাওয়া হত না। কারণ উইন্ডোজে আমি অভ্রর ইউনিজয় ব্যবহার করতাম। কিন্তু লিনাক্সে ইউনিজয় লেখার কোন সফটওয়ার নেই। বিল্টইন একটা সফটওয়ার থাকলেও এতে অনেক ঝামেলা। আর লেআউট পুরোপুরি অভ্রর মত না। তাই পাচ/ছয় দিন আগে মুক্ত বাংলায় একটা মেইল করলাম তারা যেন উবুন্টুর জন্য একটা ডেবিয়ান ফরম্যাটের সফট বানায়। গত পরশু তাদের সেই মেইলের উত্তর পেলাম। তারা আমাকে অমি আজাদ ভাইয়ের ব্লগ সাইটের লিঙ্ক সেখানে ট্রাই করতে বলল। কথা অনুযায়ী গিয়ে দেখি সেখানে উবুন্টুতে ইউনিজয় লিখার পদ্ধতি নিয়ে বিশাল পোষ্ট। পোস্ট পড়ে আমি সফল ভাবে উবুন্টুতে বাংলা লিখতে পারছি। পোস্টটা আমি হুবহু এখানে তুলে দিচ্ছি, যদি কারো উপকার হয় এই ভেবে।
-------------------------------------------------------------------------------------
লিনাক্সে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার


ইউনিজয় ব্যবহারের পদ্ধতি ইনস্টল করতে হলে আমাদেরকে আগে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে থাকতে হবে।

সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজার খুললাম


Settings -> Repositorie-এ যা


উপরের উইন্ডোর মতো হুবহু সব অপশনে টিক্ দিয়ে Close বোতামটি ক্লিক্ করি
এবার সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের উইন্ডোতে Reload বোতামটি চাপ দিলে সিনেপ্টিক নিজে নিজে ইন্টারনেটের (আমি আগেই বলেছি আপনাকে ইন্টারনেটের সাথে সংযুক্ত থেকে উক্ত কাজগুলি করতে হবে) সাহায্যে কিছু জিনিস আপডেট করবে। এতে ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। নির্ভর করছে আপনার ইন্টারনেটের গতির উপরে।


আপডেটের কাজ শেষ হওয়ার পরে সিনেপ্টিক প্যাকেজ ম্যানেজারের মূল উইন্ডো’র মেনুবারের Search বোতামে ক্লিক্ করে m17n লিখে Search বোতামে ক্লিক্ করি।

প্রাপ্ত ফলাফলের মধ্য থেকে যথাক্রমে m17n-db এবং scim-m17-এর উপরে মাউসের ডান বোতাম ক্লিক্ করে Mark for installation ক্লিক্ করি

এবার সিনেপ্টিকের মূল উইন্ডোর টুলবারে Apply বোতামটি চাপি। সিনেপ্টিক ইন্টারনেট থেকে উক্ত প্যাকেজগুলি ডাউনলোড করে ইনস্টল করে নেবে। সিনেপ্টিক বন্ধ করে একবার কম্পিউটার রি-স্টার্ট করে নেই।
এবার System -> Preferances -> SCIM Input Method Setup খুলি


এই উইন্ডোটির বাম দিকে IMEngine এর নীচে Global Setup নির্বাচন করলে ডান দিকে অনেকগুলি ভাষার তালিকা আসবে এবং ভাষার নামের পাশে একটি করে টিক্ চিহ্ন দেখা যাবে। সবগুলি টিক্ চিহ্ন তুলে দেই এবং Bengali নামের ভেতরে গিয়ে M17N-bn-unijoy নির্বাচন করে দেই।
Apply করে OK করে দেই। এই সেটিংগুলি ভালোভাবে কার্যকর হবার জন্য কম্পিউটার একবার পুনরায় চালু করে বা রিস্টার্ট করে নেই।

এবার Applications -> Accessories -> Text Editor খুলি

এর গায়ে মাউসের ডান ক্লিক্ করে Input Methods এর সাব মেনু থেকে Scim Input Method নির্বাচন করে বাংলায় লেখা শুরু করে দেই।

বিঃদ্রঃ উক্ত প্রক্রিয়াতে শুধু টেক্সট এডিটরে বাংলা লেখা যাবে। কিভাবে অন্য সমস্ত এ্যপ্লিকেশনে বাংলা লিখবেন সেটা পরবর্তি ধাপে লিখে দেবো…

 

সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মে, ২০০৯ বিকাল ৩:৫৯
শরীফ উদ্দীন বলেছেন: কুবুন্টুর ইন্টেল/এ,এম,ডি বেস্‌ড 9.04(৬৪বিট) ডাউনলোড করছি। উবুন্টু ও কুবুন্টুর ৯.০৪-র সবগুলো ভার্সন নামানোর ইচ্ছি আছে। এখন পর্যন্ত ১১৬.৫ এম.বি ডাউনলোড হয়েছে। ডাউনলোড শেষ হলে আগ্রহীদের সিডি/ ডিভিডি দিতে পারব বলে আশা রাখছি।
২. ০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
জেড ইসলাম বলেছেন: ফ্রি সিডির জন্য রিকোয়েস্ট কিভাবে কোথার করতে হয় বলেন তাড়াতাড়ি।
আর আপনার ডাউনলোড হইলে অবশ্যই আমাকে দিবেন। কিন্তু আপনার সাথে যোগাযোগ হবে কিভাবে ?
০১ লা মে, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: আপনার আগ্রহ আমার উদ্দেশ্য সফলের কারণ হয়ে থাকবে। সমস্যা নাই। ডাউনলোড কম্প্লিট হলে একটি পোস্ট করব। সেখানে জানিয়ে দিব কিভাবে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে নিচের মেইলে যোগাযোগ যাবে।

ফ্রি সিডির জন্য
https://shipit.kubuntu.org/ (কুবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকলোপের জন্য)
https://shipit.ubuntu.com/ (উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকলোপের জন্য)

৩. ০১ লা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
স্বপ্নকর বলেছেন: উবুন্টু ৯.০৪ থেকে কমেন্ট করছি। এক কথায় অসাধারণ!!! গেম খেলার সময় ছাড়া আজকাল উইন্ডোজ-এর কথা মনে পড়ে না।

আমি ইউনিজয়-এ অভ্যস্ত না। উবুন্টুতে অভ্র-র কি-বোর্ড লে-আউট ব্যবহার করার কোন উপায় জানা থাকলে জানাবেন।
০১ লা মে, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: অভ্র বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ফোনেটিক??? উবুন্টু এমনিতেই ফোনেটিক বাংলা সাপোর্ট করে। এর জন্য আলাদা সফটওয়ারের দরকার নেই। পরে উবুন্টুতে বাংলা লেখা নিয়ে একটা পোস্ট দিব। আগে ডাউনলোডটা শেষ করি। আমারটা এখনো ৮.১০।

০১ লা মে, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫. ০৫ ই মে, ২০০৯ সকাল ৭:১৮
শওকত আহমেদ বলেছেন: অভ্র এর ফোনেটিকের সাথে উবুন্টুর ফোনেটিকে পার্থক্য আছে। তাই অসুবিধা হয় । তাছাড়া অভ্রর auto correction ও খুব সহায়ক ।
০৫ ই মে, ২০০৯ সকাল ৮:০২

লেখক বলেছেন: তা ঠিক। কিন্তু উবুন্টুতেতো আর অভ্র কাজ করবেনা। আর পার্থক্যটা খুবই সামান্য। তবে আমি ইউনিজয় লেআউটে বাংলা লিখি।

৬. ১৭ ই মে, ২০০৯ রাত ৯:১৪
পাপী বলেছেন:
আমার এই পোস্টটা পড়ে দেইখেন-

Click This Link
৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
ত্রিশোনকু বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমি উইনডোজ থেকে লিনাক্সে আসার চেষ্টা করছি পারছিনা।

 

মোট সময় লেগেছে ০.৯৯৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। কারণ ছাত্র রাজনীতি আমার কাছে ইচরে পাকামির মত মনে হয়। যাই হোক আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই