আমার প্রিয় পোস্ট
- ছাগু চিহ্নিতকরন এবং দমন বিষয়ক ম্যানুয়াল (খসড়া) - দস্যু বনহুর
- পাহাড়ি নিপীড়িত জনগোষ্ঠির আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বায়ত্তশাসন দাবীর প্রশ্নে শাসকশ্রেণীর বিভিন্ন অংশের রঙ বে রঙের জোড়াতালি তত্ত্বের বিপরীতে একটি বিশ্লেষণ। - মনজুরুল হক
- অবিচার ও দুঃস্বপ্নের ফিরিস্তি-১ - সাঈফ শেরিফ
- ব্লগ প্রোভাইডারের প্রতি দৃষ্টি আকর্ষন - নুশরাত শারমিন সুমি
- Yahoo! Messenger এ বাংলায় Chat করুন... - মৃত হাসানের প্রেতাত্মা
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
সাবধান! দেশে বউ রেখে প্রবাসে যাবেন না!!
১৮ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৯
নাটোরের লালপুর উপজেলার চকশোভ গ্রামের মিঠু সাত বছর আগে ভাগ্য ফেরাতে গিয়েছিল সৌদি আরবে। দেশে রেখে গিয়েছিল স্ত্রী এবং একমাত্র শিশুসন্তানকে। মাঝে পাঁচ বছরের মাথায় একবার দেশে এসেছিল মিঠু। স্ত্রীর সঙ্গে সেসময় কথা হয়, বিদেশ বিভুঁইয়ে আর নয়। সাত বছরের মাথায় চুক্তি শেষ করে বিদেশের পাট চুকিয়ে একবারে দেশে চলে আসবে মিঠু। বিদেশে রোজগার করা টাকায় এখানেই কিছু করে স্ত্রী সন্তান নিয়ে বাকী জীবনটা কাটিয়ে দেবে।
আর এরই সঙ্গে টলে যায় মিঠুর ভাগ্য। স্বামীর অবর্তমানে শিশুসন্তানের লেখারপড়ার জন্যে রাখা গৃহশিক্ষকের সাথে মিঠুর স্ত্রীর গড়ে উঠে অবৈধ সম্পর্ক। ছেলের গৃহশিক্ষকের সাথে মাখামাখি পরিবারে অশান্তির ঝড় তুলে। একপর্যায়ে প্রেমিকযুগল আপত্তিকর অবস্থায় ধরা পড়ে, ঘটনা জানানো হয় প্রবাসী স্বামীকে। সন্তানের কথা ভেবে মিঠু স্বজনদের বিষয়টি ধামাচাপা দিয়ে স্ত্রীকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দিতে বলে। তার পরামর্শমতো গ্রাম্য সালিসে বিষয়টি মিটমাট হয়। লিখিত সালিসনামায় স্ত্রী অঙ্গীকার করে তার কৃতকর্মের জন্য সে অনুতপ্ত এবং স্বামী ফিরে আসলে তাকে যা শাস্তি দেবে সে তা মাথা পেতে নিবে।
সম্প্রতি মিঠু সন্তান-সংসারের কথা ভেবে স্ত্রীকে ক্ষমা করে ফের ঘরে তুলে নেয়। কিন্তু স্ত্রীর মনে ছিল অন্য পরিকল্পনা । গত ২৪শে জুন সৌদিআরব থেকে আনা দশ ভরি গহনা সহ দশ লাখ টাকা হাতিয়ে স্ত্রী তার প্রেমিকের সাথে নিরুদ্দেশ হয়েছে। টাকা-গহনার জন্য স্ত্রীকে হন্যে হয়ে খুঁজে না পেয়ে লালপুর থানায় মামলা রুজু করেছে।
সূত্র: প্রেমিকের সাথে প্রবাসীর স্ত্রীর পলায়ন - দৈনিক জনকন্ঠ ১৮.০৭০৯
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নারীর প্রতারনা ;
প্রকাশ করা হয়েছে: কেস স্টাডি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
হুমম...খুবই কমন ঘটনা!
জহির২০১০ বলেছেন:
এটা শুনে অনেক খারাপ লাগছে, কিন্তু আর কি করার, এখন সেই সন্তানকে নিয়ে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে মিঠুকে প্রয়োজনীয় ব্যবস্থঅ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তানভীর রাতুল বলেছেন:
আচ্ছা, মানুষের যৌন চাহিদার বিষয়টা কি তাহলে গুরুত্বপূর্ণ নয়, মূল্যবোধই সবকিছু?
ছানাপোনা বলেছেন:
যে স্বামী প্রবাশে থাকে ৫/৭ বছর আর স্ত্রীর কি যৌন চাহিদা থাকতে নেই? মেয়েটি নিঃসন্দেহে অসামাজিক একটি কাজ করেছে...কিন্তু যে পরিস্থিতি তার অধপতনের মূলে ছিল তা কেন আমরা ভাববো না?
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
@তানভীর রাতুলযৌন চাহিদা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং মেয়েটি যদি তার প্রেমিককে নিয়ে চলে যায়, তাতেও আমি সমস্যা দেখিনা। কিন্তু সে কেন ছেলেটার রক্ত পানি করে করা সকল টাকা-পয়সা নিয়ে চলে গেল? এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
যাযাবর রাজিব বলেছেন:
স্ত্রীর কি যৌন চাহিদা নেই? ভালো হইছে.......
লেখক বলেছেন: বুঝলাম। কিন্তু বিবাহ নামক প্রতিষ্ঠানটি কি কেবল যৌনচাহিদা মেটানোর জন্য? তর্কের খাতিরে ধরা যাক আপনার স্ত্রীর তীব্র যৌনচাহিদা পুরন করার মতো যথেস্ঠ ক্ষমতা আপনার নেই, এখন অফিস থেকে ফিরে আপনি যদি এরকম দৃশ্য দেখেন তাহলে কি করবেন?
![]()
সাহেদ সাকিব বলেছেন:
তাহলে আমি কি দেশে চলে আসব, হায় আমি ভূলে গেছি আমার যে স্ত্রী নাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ছানাপোনা বলেছেন:
ফ্রয়েড এর মতানুযায়ী, ID,EGO,SUPER EGO 'র মাঝে সংর্ঘস..।
সরাহাল বলেছেন:
যৌনচাহিদার বিষয়টি টেনে নাহয় মুল্যবোধের ব্যপারটা ডিফেন্ড করা গেল কিন্তু স্বামীর টাকাপয়সা নিয়ে পরপুরুষের চম্পট দেয়া অবশ্যই নিকৃস্টমানের প্রতারনা। এগুলোর দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।
অমাবশ্যার চামচিকা বলেছেন:
অনেক মেয়েদের বিয়েই হয় অনেক দেরী করে। তারাও কী এখন থেকে এমন শুরু করবে নাকি!
অ্যামাটার বলেছেন:
খাইসে! আপনিই কি সেই ভাগ্যবান 'প্রতারিত পুরুষ'?
লেখক বলেছেন: এক মিঠু নাটোরে, লক্ষ মিঠু ঘরে ঘরে ![]()
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
অ্যামাটার বলেছেন: খাইসে! আপনিই কি সেই ভাগ্যবান 'প্রতারিত পুরুষ'?
সাঈফ শেরিফ বলেছেন:
সেদিন এক পুরনো সহপাঠীর সাথে চ্যাটিং এ আলাপ হচ্ছিল। সরাসরি জানাল উত্তরায় এক বিবাহিত মহিলার সাথে তার সম্পর্ক। স্বামী পি এইচডি করতে অস্ট্রেলিয়া গিয়েছেন। তাই সে সপ্তাহের একবার করে গিয়ে স্বামীর প্রক্সি দিয়ে আসছে। প্রচন্ড ঘৃণা নিয়ে তাকে তখনই ব্লক করে দিই, কোন কারণ না জানিয়ে।
মাসুদ রশিদ বলেছেন:
প্রতারিত পুরুষ মিঠুর প্রতি সহমর্মিতা।
ত্রিভুজ বলেছেন:
বউ রেখে এভাবে ৫/৭ বছর প্রবাসে থাকা কিন্তু ইসলামও সমর্থন করে না।
দস্যু বনহুর বলেছেন:
খাইসে... বিয়া করলে বৌরে টুয়েন্টিফোর আওয়ার বগলে নিয়া হাটাফিরা করতে হৈব নিকি!!!!!!
সাঈফ শেরিফ বলেছেন:
ত্রিভুজ বলেছেন: বউ রেখে এভাবে ৫/৭ বছর প্রবাসে থাকা কিন্তু ইসলামও সমর্থন করে না। তা ৩-৪ বছর হলে ইসলাম সমর্থন করবে?
কাঙাল মামা বলেছেন:
দস্যু বনহুর বলেছেন: খাইসে... বিয়া করলে বৌরে টুয়েন্টিফোর আওয়ার বগলে নিয়া হাটাফিরা করতে হৈব নিকি!!!!!!
হাইফেন বলেছেন:
ঘটনা কমন পড়চে। আমার এক দুস্তোও এই লাইনের পাপী, অর ভাবীর বইনের জামাই আরবে থাহে- ব্যস, সেই সুযোগে আমার দুস্তোও কোপাইতেচে। অর লগে আমরা অহন আর মিশি না।
পল্লী বাউল বলেছেন:
পৃথিবীর সকল পুরুষই প্রতারিত পুরুষ।
লেখক বলেছেন: এইটা সোনার ফ্রেমে বান্দায়া রাখার মতো একখান কমেন্ট করসেন!
সাঈদ সৌদিআরব বলেছেন:
৫/৭ বছর বা ৩/৪ বছর স্বামী স্ত্রী বিচ্ছিন্ন থাকা ইসলাম সমর্থন করে না এটি ঠিক। আর একটি মেয়ে একটি ছেলেকে বিয়ে করে শুধু খাওয়া-দাওয়া ভরণ-পোষণ এর জন্য নয়। তার যৌন চাহিদারও মূল্য দিতে হবে। কিন্তু যে ব্যাক্তিটি নিজের আত্বীয়-স্বজন স্ত্রী-সন্তান কে দূরে রেখে, নিজের যৌন ইচ্ছাকে বিসর্জন দিয়ে প্রবাসে দিন যাপন করে তার কথাও আমাদের ভাবতে হবে। কারন সে কিসের জন্য কার জন্য এত কষ্ট করছে? এখানে মেয়েটি যে কাজটি করেছে তা কোনক্রমেই ঠিক করেনি। ঘৃণা তার জন্য।
মাছিমারা কেরানি বলেছেন:
@সাঈফ শেরিফ :যতদুর জানি, ইসলামে এই সীমা চার বছর। যদি কোন স্বামী চার বছর সংসার বা স্ত্রী থেকে দুরে থাকে (বিদেশে বা কারাগারে যেখানেই হোক), তাহলে স্ত্রী তাকে তালাক দেয়ার ক্ষমতা পায়।
যেমন, কোন আসামী যদি চার বছরের কারাদ্ণ্ড পায়, তবে স্ত্রী তাকে রায় ঘোষনার পর পরই তালাক দেয়ার অধিকার পায়।
বিবর্তনবাদী বলেছেন:
ব্যাপারটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে সমাজ বলে ঘটনা অসামাজিক। কিন্তু প্রকৃতি এটাকেই সাপোর্ট করে। কনফ্লিক্ট প্রকৃতি আর সামাজিক ব্যবস্থার। এই দোটানায় পড়ে মানুষ নানা যুক্তিতে নিজের কাজকে জাস্টিফাই করে। গভীরে গেলে কাউকেই দোষী সাব্যস্থ করা যাবে না। কারন যদিও স্ত্রী অনুতপ্ত বলে স্বীকার করেছে, কিন্তু সেটা কি স্বেচ্ছায়, নাকি সামাজিক চাপে। অবশ্যই সামাজিক চাপে। তার অনুতপ্ত হবার আসলে কোন কারন নাই। অন্যদিকে যে সামাজিক প্রেক্ষাপটে সে বাস করে সেটা স্ত্রীর ভেতরে একটা অপরাবোধ তৈরি করে। নিজেকে সে এই বলে আস্বস্ত করে যে তার স্বামীরোতো ভুল আছে। কেন তাকে এত বছর দেশে ফেলে রাখল। তখন তার আর স্বামীর প্রতি সহানুভূতি থাকে না এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে বাধে না।
অন্যদিকে স্বামীর সামনেও নিশ্চয়ই আর কোন উপায় ছিল না। বিদেশে এই সাত বছর কি সে সাধু ছিল। হয়ত না। সবই প্রকৃতির খেলা। তাই কেউই এখানে দোষী না।
ছানাপোনা বলেছেন:
সাঈদ সৌদিআর@"কিন্তু যে ব্যাক্তিটি নিজের আত্বীয়-স্বজন স্ত্রী-সন্তান কে দূরে রেখে, নিজের যৌন ইচ্ছাকে বিসর্জন দিয়ে প্রবাসে দিন যাপন করে তার কথাও আমাদের ভাবতে হবে। কারন সে কিসের জন্য কার জন্য এত কষ্ট করছে?"......................সেই প্রবাসী ব্যক্তিটি ও যে প্রবাসে কিছু করে নি তার কি গ্যারান্টি আছে..?
ত্রিভুজ বলেছেন:
@সাঈফ শেরিফ
বিধানটা আপনার জানার কথা। ইসলাম একটা পারফেক্ট জীবন ব্যবস্থা। বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না...
@সাঈদ সৌদিআরব
যৌন চাহিদা'ই সব কিছু না। আরো বহু কিছু আছে।
অ্যামাটার বলেছেন:
হায় হায়!ক্যাচাল দেখি এখনও চলতেসে।
@বিবর্তনবাদী'র সাথে একমত।
পুরো বিষয়টা প্রকৃতি আর সামাজিকতার সাথে সাংঘর্ষিক। পাঁচ-সাত বছর স্বামী প্রবাসে, সেই হিসেবে মেয়েটি যা করেছে, তা সামাজিকতার দৃষ্টিকোণ থেকে কেবল ফ্রয়েডীয় সূত্রে যেমন বৈধতা দেওয়া যায়না, তেমনই সে' যদি অন্যায় করে থেকে, তাহলে তার দায় বর্তায় প্রকৃতির উপর; অন্তত সমাজপতিরা যতক্ষন পর্যন্ত এর বিকল্প কোনও সমাধান দিতে না পারে, সুতরাং তাকে সরাসরি দোষারোপও করা যায়না।
তবে, টাকা-পয়সা, অর্থ-কড়ি হাতিয়ে চম্পট দেবার জন্য তার বিচার হওয়াই উচিৎ।
বিডি আইডল বলেছেন:
পরকীয়া আমাদের দেশের অনেক পুরনো সমস্যা....মোবাইল ভিডিওর মত এগুলোর কাহিনী হয়ত নেটে আসে না....কিন্তু সমাজের সর্ব স্তরেই এটা ছড়িয়ে আছে....প্রবাসীদের জন্য বিষয়টা আরো জটিল...বিশেষ করে অল্প বেতনের শ্রমিক যারা তাদের বৌ/সন্তান নিয়ে বিদেশে রাখা মোটামুটি অসম্ভব...এর কোন সহজ সমাধান নেই...
লুথা বলেছেন:
আমি তো এমন কয়েকটা ঘটনা দেখলাম , জামাই বউ এক সাথেই থাকে, জামাই অফিসে গেলে বউ পরকীয়া করেন...এইসবকে কি বলবেন ? আবার জামাই আসলে জামাই'এর সাথে সব ঠিক...
মাছিমারা কেরানি বলেছেন:
অনেকেই বলছেন যে "অর্থ-কড়ি হাতিয়ে চম্পট দেবার জন্য তার বিচার হওয়াই উচিৎ।"এটা পড়তে পড়তে এরশাদ বনাম বিদিশা কেস টা মনে পড়ল। রায় টা ছিল যে, স্বামীর সম্পত্তি তে স্ত্রীর পুর্ণ অধিকার আছে, তাই স্বামীর কাছ থেকে চুরি আইনের চোখে চুরি না।
মিঠু মিয়ার কপাল খারাপ............
সাঈদ সৌদিআরব বলেছেন:
@ ছানাপোনা- প্রবাসে সেই ব্যাক্তিটি কি করেছে নাকি কিছু করেনি এটি দুর্বল মনের সন্দেহ ছাড়া আর কিছুই না। অর্থ্যাৎ যার আত্মবিশ্বাস নাই সেই এই সন্দেহ করতে পারে। সন্দেহ আর বাস্তবতা অনেক ফারাক। সন্দের উপর নির্ভর করে কিছু করা বোকামী ছাড়া আর কিছু না।
রামন বলেছেন:
প্রবাসে যাইতে বারণ করতেছেন ক্যান? প্রয়োজনে বৌ তালাক দিয়া যাইতে হইবো। ধর্মে তালাক দেয়া জায়েজ।
ধীবর বলেছেন:
নৈতিকতার অবক্ষয় নিয়ে লেখার জন্য প্লাস। নস্টামি তো নস্টামিই, সে যেই করুক না কেন। কোন অজুহাত সৃস্টি করে একে প্রতিষ্ঠিত করা মধ্যে যুক্তি নেই। হয়তো কালের বিবর্তনে, অথবা অন্ধ অনুকরণের ছোয়ায়, যৌনাচার নিয়ে আমাদের সামাজিক বা ধর্মীয় ঐতিহ্যকে আমরা ক্রমেই হারিয়ে ফেলছি বলে, এধরণের ঘটনার ক্রমবিকাশ ঘটছে। বিয়ে শুধু যে সামাজিক বন্ধন তাই নয়, পারস্পরিক একটি বিশ্বাসের ভিত্তিও বটে। পরকিয়ার জড়িয়ে সে বিশ্বাসের অমর্যাদাকারি অবশ্যই দোষি। তবে হ্যা, যদি শারিরিক বা মানসিক কারণে একে অপরের চাহিদা পুরণে অক্ষম হয়, তাহলে সেক্ষেত্রে নস্টামির চেয়ে বিচ্ছেদের মাধ্যমেই সেই সম্পর্কের ইতি ঘটানো ভালো। একদিকে নস্টামিও চলবে, অন্য দিকে সতি ( নারী পুরুষ উভয়কেই বোঝানো হয়েছে) সেজে সমাজ বা সঙ্গির চোখে ধুলা দিয়ে নস্টামি চলবে, এ হতে পারে না।
অলস ছেলে বলেছেন:
ছবিটা ভালো হৈছে। মহিলার জন্য ঘৃণা আর আপনার জন্য সমবেদনা।এমন সমস্যা যুগে যুগে ছিলো আছে থাকবে। আপেক্ষিক।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
যার পরকীয়া মানসিকতা সে জামাই দেশে থাকলেও করবে। কথাটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। দু:খজনক হচ্ছে আমাদের চারপাশে এইসব ঘটনা অনেক আশংকাজনক হারে বেড়ে গেছে। যৌন চাহিদার কাছে ব্যক্তিগত মূল্যবোধ কখনোই পরাজিত হয়না, যতক্ষণ না আমরা তা চাচ্ছি। আমরা ধর্মীয়, সামাজীক, পারিবারিক মূল্যবোধকে ব্যাকডেটেড মনে করে বেশী প্রগতিশীল হওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে সমস্যা। সঙ্গে যোগ হয়েছে কুৎসিত হিন্দী সিরিয়ালগুলো, যেখানে পরকীয়াই মূখ্য উপজীব্য।@সাইদ শেরীফ: ইসলামে খুব সুচিন্তিত ভাবেই বিধান দেয়া আছে এই ধরনের অবস্হার সৃষ্ট না হয়।
ঘনাদা বলেছেন:
যেই বেকুব বিদেশে বউ নিতে পারবে কি না, সেটা না জেনেই বিয়ে করার মতো বলদীয় কাজে প্রবৃত্ত হতে পারে.. তার জন্য এ হেন শাস্তিই প্রযোজ্য।
আলমগীর কুমকুম বলেছেন:
কি আর করা, সমবেদানা রইলো। ...তবে দেশে যারা বউ রেখে প্রবাসে যেতে চান তারা ১০০% নিরপত্তায় আমার কাছে বউ জমা রেখে যেতে পারেন। বিফলে মুল্য ফেরৎ!
এরশাদ বাদশা বলেছেন:
সহমত@ অন্ধ কাউয়া।
মামদোভুত বলেছেন:
এইটাও কন যে সাবধান দেশ থেইকা বিয়া কৈরা বৌ নিয়া বিদেশে কেউ আইসো না। লোকাল জিনিষ ব্যাবহার করন ভালা। চৈলা গেলে কমের উপ্রে দিয়া যাইবো। বিদেশে থাইকা দেশে গিয়া অচেনা অজানা একটা মাইয়ারে শাদি মুবারক কর্তে গুচ্ছের টেকা খরচ। পরে এই বৌরে দেশ থেইকা বিদেশ ইম্পোর্ট করন আরেক ঝামেলা আর খরচ। তার উপ্রে বাংগালি মাইয়ারা খুব জামাই নির্ভরশিল। জামাইডারে খাডায় কলুর বলদের লাহান আবার তলে তলে পেরেম করে অইন্য পোলার লগে। জামাই বেচারা বৌয়ের পিছে খাইট্টা মরে আর বৌরানির লগে মুফতে ফুরতি লুটে আরেক চালাক। এইটা এখন প্রবাসি বাংগালীগো কমন ঘটনা। অখন দেখেন ইম্পোরটেড জিনিসে কত বড় লস। সুতরাং পোরবাসি বাংগালিরা খুব সাবধান। জার্মান থাকলে ফোর্ড, ইটালি থাকলে ফিয়াট...... বুঝলেনতো?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















