আমার প্রিয় পোস্ট

আজ লেখালেখির দিন নয়...

০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

শেয়ার করুন:                   Facebook

মা রান্নঘর থেকে চোরের মত বের হয়ে আসলেন,
ভাত যা আছে তা একজনের পেট ভরবে,
আমরা তিন ভাই বোন,
গতরাতে আলুর পরাটা গিলেছি,
তার আগের দিন আলুর রুটি
আলু আলু আর আলু
ছোট বোনকে আলু বললেই সে কাদতে শুরু করে
তার স্কুলের ড্রয়িংয়ের খাতায়
যত্ন করে ভাতের ছবি একেছে
নিচে লিখেছে
বেহেশতের খাবার
খাতাটা আমি লুকিয়ে দেখেছি।
আমার চাকুরি নেই গত মাস থেকে
দশ মাসের বেতন বাকি
কি হবে!
বাবাই ভাল করেছেন,
অনেক আগে চলে গেছেন,
সব ছেড়ে ছুড়ে খোদার কাছে
আজ আমি কি নিয়ে লিখব
ভাবছি
ভাবছি
ভাবছি
থাক আজ আর লেখলাম না।
ভাতের স্বপ্ন দেখে দিনটা কাটিয়ে দেবো।

 

 

  • ১৯ টি মন্তব্য
  • ১৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: সুদৃষ্টি বলেছেন: ভাল। লেখালেখির দিন নয় বলেও বিশাল এক শোকগাথা নামিয়ে ফেলেছেন। আজকাল
আমরাও ভাত কম খাই। আমারও ভাতে স্বপ্ন দেখতে ইচ্ছা করে। তবে সাহস নেই।
নিয়মিত ভাত খাওয়ার মুরোদ আর নেই আমাদের।
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: প্রবাদ পালটাতে হবে, বলতে হবে আজ
'ভাত দেয়ার ভাতার নয় আলু দেয়ার গোসাই'
বাংলাদেশের শাসকের হাত এতোই দরাজ!

২. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
comment by: নূর-ই-হাফসা বলেছেন: হুমম
৩. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: লেখাজোকা শামীম বলেছেন: শুনেছি চালের দাম কমতে শুরু করেছে
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: যতক্ষণ শ্বাস রয়েছে
ততক্ষণ আশ
শোনা কথাই প্রাণ ভরে
করো হে বিশ্বাস।

৪. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: রাজামশাই বলেছেন: মানিতে হইবে - রিজিক আল্লাহর হাতে

সবুর করুণ নিশ্চয় সুদিন আসবে।
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: সবুরে সবুর আমার হাড়ে
গজাবে দুর্বা ঘাস
তারপর মিলতে পারে
ভাতের আশ্বাস!!!

৫. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: মুনিয়া বলেছেন: হুমম.. :(
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: ভাতের গোসাই নয়
সরকার.. হুমম
তার পিঠে বসাও
রিরাশি সিক্কার দুম!

৬. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: প্রচেত্য বলেছেন: অচিরেই ভাত সমেত চাল জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হোক, তা না হলে ....
এ তো গেল রঙ্গরসাত্মক মন্তব্য
যদি বাস্তবতায় আসি আপনার লেখাটিকে পৃথক করার মত কোন বাক্য কিংবা শব্দই উপযুক্ত নয়
যেহেতু বাস্তবতা নির্ভর সেহেতু লেখাটি সম্মান আপনাকে শ্রদ্ধা
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: অচিরেই ভাত সমেত চাল
জাদুঘরে পাঠানো হোক
তা না হলে....
বাংগালি অচিরে ভুলিয়া যাইবে
চাল বা ভাত
কাহাকে বলে!!!

৭. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
comment by: কিরিটি রায় বলেছেন: আরে রুখো ভাই....

অশ্রু লয়ে চাও নিতো বিদায়???

সাহসীতো মরে একবার,ভীরু বারবার
মরবেই যদি
ভাতের শোকে নয়,
অধিকার প্রতিষ্ঠার এক বীর সৈনিক হয়ে.....

হাজারো বোনের পাতে বেহেশতি নয়-
দুনিয়ার মোটা সাদা-লাল ভাত তুলে দিয়ে...
(অশ্রু)
পেট পুরো ভাত খেয়ে ছবি আকবে...
ভাত নয়- ..ফুল পাখি আর প্রজাপতির।।


০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: এমন সাহসী গান
কিংবা জীবনের প্রতি
এ হেন আহবান
জানানোর লোক
কমে গেছে
তাই তো ঘরে ঘরে
বাড়ে আজ অঢেল শোক।

৮. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: কিরিটি রায় বলেছেন: যে মরে সে মরুক
চলো গাই জীবনের গান..
সাহস আর স্বপ্ন
লয়ে অফুরান....

মীরজাফর থেকে হামিদ কারজাই
কালে কালে সুবিধাভোগীরাই
পা চেটে করে মিথ্যের দিন প্রলম্বিত
তাতে --- না না মোটেও নই ভীত।

ইমাম হোসেন,
প্রতিক্ষন
উজ্জয়িনী চেতনায়
সত্য, ত্যাগ আর দৃঢ়তায়--

তবে আর ভয় কি
হোক আহবান---------------

এই দিন বদলাবেই
এই দিন বদলাতেই হবে।
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: দিন বদলাবে দিন বদলায়
এই অর্নিবাণ প্রত্যয়
হোসেনের পথ ধরে
এনে দেবে আমাদের জয়!!!
আবার শষ্যের
হবে আবাদ
গ্রামে শহরে শুনবো গান,
জীবনের জিন্দাবাদ।

৯. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: মাইনুল বলেছেন: ++
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ অসংখ্য।

১০. ০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
comment by: গিফার বলেছেন: কি আর করার... আমরা তোহ আলু দিয়ে ভাত খাই..ভাত দিয়ে আলু নাহ...


++++
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: আলু দিয়ে ভাত খাই
ভাত দিয়ে আলু নয়
না না না এ অবস্থা
চলার নয়।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪২৮৮