জন্মদিনে খালেদা জিয়া আপনাকে ঘাসের ডগায় রৌদ্র-মগ্ন শিশিরের আন্তরিক অভিবাদন
সহস্র হৃদয়ে দ্রবীভূত উচ্ছাসকে ধারণ করে এখন বঙ্গোপসাগরে টেউ গর্জন করে উঠছে
-অভিবাদন হাজারও অভিবাদন,
দেখুন তর্জন-গর্জন সার সেনা-পেশীতে উড়ে এসে জুড়ে বসা সরকার পুরান নরম হয়ে যাওয়া লুংগির মত খুলে খুলে পড়ছে,
আর তাদের কারাগার এখন তাদের কায়া-ছায়াকে ধারণ করার জন্য তাদের দু:স্বপ্নের মধ্যে এগিয়ে আসছে,
সে সময় একদল মুক্তির দিনটিকে শোক শোক বলে তারা আত্মরক্ষার শেষ খড়কুটো আকড়ে ধরার চেষ্টায় পাগল হয়ে গেছে,
শর্তের গোলামিতে নিচু না হওয়ার কারণে কারাগার এখন আপনাকে আর ধারণ করতে পারছে না, দেয়াল গলে যাচ্ছে, শান্ত্রী-সিপাই পালাই পালাই বলছে, আপনাকে আটকে রাখার অভিযোগ মিথ্যা ছিলো এর চেয়ে বড় প্রমাণ আর কোথায়
ইউনুসকে উগড়ে দেয়ার কসরতে ব্যস্ত তিমির মতই হন্যে পুতুল নাচের সরকারের পালের পান্ডারা, পান্ডা প্রধানরা!
সে সময় আপনাকে ভোরের পাখির ডাকের মত মুক্ত গানে সিক্ত জন্মদিনের অভিবাদন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

