লোকটাকে ঠিক সুপুরুষ বলা যাবে না,
তবে পৌরুষত্ব আছে,
কি দারুণ গাড়ি চালায়,
তীব্র গতিতে গাড়ি চালাতে চালাতে দিব্যি কৌতুক করতে পারে,
অবশ্য এমন নার্ভের জোর না থাকলে কেউ কি উল্টে দিতে পারে বিচারপতির ওমন
শাসন, ভোটে জিতে যা গতিতে বসেছিলো।
তার আগে কি ভাবে সরিয়ে দিয়েছে উর্দিরধারী সেই প্রেসিডেন্টকে,
ক্যারাম খেলার মতো কোথায় মেরে কোন গুটি গর্তে ফেলতে হবে জানেন তিনি
এবং লোকটা কবিতা আউড়াতে পারে,
নিজেও কবিতা লেখে,
আমাকে কয়েকটা কবিতা শোনালেন হাসতে হাসতে
পিঠে এখনও তার দামী পারফিউমের গন্ধ পাচ্ছি
আগামিকাল ঠিকই পৌছে যাবে সেই অর্থ
আমি জাতির স্বার্থে নির্বাচনে যাবো,
তোফেল, জিলুর, সজিদাকে ডাকো,
বলে দাও নির্বাচনে যাবো আমরা দল-বলে
অন্তত গোলাপি বিবি কোনো ঠাঁই পাবে না।
তুড়ি দিয়ে তিনি তারপর গান ধরলেন,
জিন্দেগী জিন্দেগী....!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



