বিদেশে থেকে আমার এক বন্ধু মেইল করেছে,
দোস্ত ঈদের ছুটির দিনগুলোর ঢাকার বড় বড় রাস্তার ছবি তুইল্যা পাঠাইস।
এক যুগের বেশি হয়ে গেল ঢাকায় আসি না।
কেবল খবর আর টিভি চ্যানেলের চোখে দেখি ঢাকাকে।
সব নেগেটিভ। সব নেগেটিভ। সব নেগেটিভ।
তোর কি মনে আছে,
ঘন্টা হিসেবে রিক্সা ভাড়া নিয়া ঘুরতাম ঈদের ছুটির ঢাকায়?
উ কত কথা জমে আছে বুকের ভেতর!
এই ভাবে রিকশায় ঘুরতে যাইয়্যা দেখা হইছিলো রোকসানার সাথে,
সে এখন আমার সংসার সামলায় আর দিনরাইত ঝগড়া করে!
বাপরে কথার কি তেজ!
সেই দিনের সুন্দর মাইয়্যার মধ্যে একশ একটা রয়েল বেঙ্গল টাইগারনি বইস্যা আছে
জানতাম যদি তবে আমি সেইদিন নিজেগো ভাড়া করা রিকশা ছাইড়্যাদিতাম না ওই বিপদে পড়া মেয়েটার জন্য।
দোস্ত ছবি পাঠাইস কিন্তু!
না আমি ব্যস্ত থাকব, ঢাকার রাস্তায় এমন কিছু রূপ গজাবে না, পারব না ছবি-টবি তুলতে। তা ছাড়া এ সব ছেলেমানুষী কাজ-কাম আমার মিসেস মোটেও ভালবাসেনা।
ছোটকালের গরীবি সময়ের কথা যত ভুলে যাওয়া যায় ততই মঙ্গল!
পারব না ছবি পাঠাতে। (অবশ্য মেইলে এ কথা লিখেনি। হাজার হোক দোস্ততো তার পরানে ঘা দেই কিভাবে!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



