বাংলা বানান নিয়ে একটা সংশয় আমার আছে। বরাবর ছিলো। এবং থাকবে। হাতের কাছে বাংলা একাডেমীর বানান অভিধান আছে। কিন্তু ওটা খুঁজতে আলসেমি লাগে। দিনের বেশির ভাগ সময় কাজ করতে হলে কমপিউটার টিপি। মানে লেখালেখির কাজ করতে হলে আর লেখনীর ধার ধারি না। বাংলায় কাজ করি অভ্রতে। 'অভ্রের' জন্মদাতা মেহদী হাসান খান অভ্রের নতুন সংস্করণে স্পেল চেকার থাকবে বলে অনেক আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু তারপর তার আর সাড়া। নেই শব্দও নেই। হয়ত রোজায় ধরেছে। নতুন অভ্র যে কবে আসবে কেউ জানেন না। তিনি নিজে জানেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে।(ডোন্ট মাইন্ড মেহদী হাসান খান। দৈনিকই শত বার আপনার নাম নেই বাংলায় কাজ করার সময়।) সুতরাং আমাদের মত আলসে এবং 'চাবি টেপা' লোকজনের বাংলা বানান ভুলের নিদান হতে পারে স্পেল চেকার। কয়েকদিন আগে জুয়েল ভাই একটা স্পেল চেকার দিয়েছেন। ধন্যবাদ ওনাকে। কিন্তু ওয়ার্ডের সাথে কাজ করে না জিনিসটা। তত সমৃদ্ধও নয়। তবে কাজ চালানোর মত। ব্লগে প্রতিভাধর প্রোগ্রামার আছেন অনেকেই। তাদের সমীপে একান্ত ভাবে আবেদন, ভাইরে ওয়ার্ডের সাথে কাজ করে এমন একটা ইউনিকোড ভিত্তিক বাংলা স্পেচ চেকার তৈরি করুন। সত্বর। জাতি উপকৃত হবে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।