আমার ছোট বেলার ঈদের চাঁদটা কি
কেউ ফিরিয়ে দিতে পারেন?
মৃদ্যু হাসির মত ক্ষীণ চাঁদ
আনন্দের মধু-ভান্ডার উপর করে দিতো,
চারপাশে যে দিকেই তাকিয়েছি,
নতুন টুপি, আতর মাখা পাঞ্জবী আর
দমপোক্ত পোলাওর সুবাসের
মতো উচ্ছাসের ঘ্রাণ পেয়েছি।
মা-নানী খালারা রাত জেগে রেঁধেছেন,
মেহদী দিয়েছেন, সেজেছেন,
সাজিয়েজেন বাতাসে বাতাসে উৎসবের ঝড়!
না পাওয়ার বহু বেদনা, বুক ভাঙ্গার স্বাক্ষী হয়ে
ঈদের পেছনে দীর্ঘ কান্নার
বিশাল জনগোষ্ঠির মিছিল জমে আছে
আজ তাকালেই দেখি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



