বিভিন্ন বাংলা ফন্টে তৈরি হওয়া ফাইলগুলোকে ইউনিকোডে রূপান্তরের জন্য একটি কনভার্টার (রূপান্তর করার বিশেষ প্রোগ্রাম) প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে নিকস সিরিজের ইউনিকোডভিত্তিক পাঁচটি নতুন বাংলা ফন্ট। গত মঙ্গলবার ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় এই কনভার্টার ও ফন্টগুলো প্রকাশিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, ভাষা বিশেষজ্ঞ মনসুর মুসা প্রমুখ। কর্মশালায় প্রকাশিত কনভার্টার ও ফন্টের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়। জানা গেছে, এই কনভার্টারটি বাজারে প্রচলিত কনভার্টারগুলোর তুলনায় অত্যন্ত দ্রুতগতির এবং ওয়ার্ড ডকুমেন্ট ছাড়াও এটি স্পেডশিট ও উপস্থাপনার ফাইলেও রূপান্তরের কাজ করতে সক্ষম। হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে কমিশনের একটি বই নিকস ফন্টে ছাপা হয়েছে। নির্বাচন কমিশন ফন্ট ও কনভার্টারগুলো মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশ করেছে। ফলে যে কেউ ইচ্ছে করলে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট থেকে এগুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারবে।
জাতিসংঘ উন্নয়ন তহবিলের (ইউএনডিপি) সহযোগিতায় বাস্তবায়নাধীন এসইবিপি প্রকল্পের উদ্যোগে ফন্ট ও কনভার্টার তৈরির উদ্যোগ নেওয়া হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। −নিজস্ব প্রতিবেদক
প্রথম আলোর কমপিউটার বিভাগে খবরটি পড়ার সাথে সাথে ঢু মারি নির্বাচন কমিশনের ওয়েব সাইটে । এবং উপরোক্ত বস্তু সমূহ খুজে পেতে ব্যর্থ হই। কোথায় আছে ও সব কেউ কি বলতে পারেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

