পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদন কি পৃথিবীর আলো দেখবে
আজ সারাদিন মনের ভেতর এ এক প্রশ্ন উঁকি দিচ্ছে।
পিলখানার ঘটনা নিয়ে কতো কথাই শোনালেন
বক বক বাণিজ্যের মন্ত্রী।
জঙ্গী থেকে রাজনৈতিক প্রতিপক্ষ কারো কথাই তিনি বাদ রাখেন নি।
ঘটনায় তারা নাকি জড়িত। এমন আকাশ বাণী অহরহ বলেছেন ভ্রু পর্যন্ত না কাঁপিয়ে।
কেবল বলেন নি, তোরাব আলী আওয়ামী লীগের মাল
কিংবা লেটার লিটন ছাত্র লীগের ক্যাডার-শ্রেষ্ঠদের একজন।
অবিরাম তিনি কথার শাক দিয়ে ঘটনার মাছ ঢাকা দিয়েছেন।
আর তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় কেবল পিছিয়েছে।
পিছিয়েছে।
পিছিয়েছে।
আর কতো পেছাবে?
নৌকা নিয়ে কোন ঘাটে ভেড়াবে?
তার আগে বিডিআরের কবর রচনা হবে আর নতুন নামে রক্ষী বাহিনী ঘাড়ে এসে বসবে। আমরা এখন আতংক বোধ করি না। এটাই বাস্তব তাই অনুভব করি হাড়ে-হাড্ডিতে। কেবল নির্মম ভাবে নিহত সামরিক কর্মকর্তাদের ক্ষত-বিক্ষত লাশের দৃশ্য চোখের সামনে ভেসে উঠে।
এই সেই বিডিআর একদা যারা ইন্ডিয়ান আগ্রাসীদের লাশ করে ফেরত দিয়েছিলো।
তাদের সে কাজের প্রতিশোধ নেয়া হলো পিলখানার 'বাঘনখ' দিয়ে।
সে শিবাজী চক্রকে আজ বাচাতে চাইছে কারা এখন তা দেখছি আর
পিলখানার ঘটনা ধামার নিচে চাপা দিলে কে আবার কখন লাশ হবে সে ভয় জেগে ওঠে মনে। আর আমরা দ্রুত ইতিহাসের পাতা উল্টাতে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



