somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... গুম খুন নয় ক্রসফায়াই দিয়েন... খুব ভয়ে ভয়ে আছি।
ঘর থেকে বের হইনা। কোথাও যাই না। ঘুরি না। আড্ডা দেই না।
হয়ে গেল অনেক দিন।
হাসতে হাসতে ঘটনার শুরু। লাল দুলাল শাহ। এমপি সাহেবের শালাতো ভাই।
আগে থেকে চিনতাম। তার দুলাভাই এমপি ... থাক নামটা নাই বললাম।
আজাইরা তর্কের সময় একদিন বললাম, ‘এমপি মানে মাদার কুইন’স সান’ এর বাংলা করলে যা দাঁড়ায় তাই। তবে সব কবি যেমন কবি নয় তেমনই সব এমপি মানে এটি নয়। কেউ কেউ ঘেউ ঘেউ...
আর যায় কোথায় ন্যাজে পারা খাওয়া গোখরা সাপের মত হিস হিস করে উঠল লাল দুলাল শাহ।
তার মহাপবিত্র দুলাভাইকে নাপাক করেছি আমি।
ওরে বাপরে... তারপর কত কথা।
স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, চেতনা, ইন্দিরা গান্ধী, শেখ মুজিব, কোসিজেন, ব্রেজনেভ, দেবদুলাল...
বাপরে এমপি সাব পবিত্র কুলজাত হওয়ার দলিল হিসেবে আরো নাম-ধাম, ঠিকানা, কথা-বার্তা, তারপর হুমকি আর হুমকি।
ভেগে এলাম ভয়ে
কেবল শুনতে পেলাম
ও শালার পোড়া কপালে হয় গুম খুন না হয় ক্রস ফায়ার...নিজের বাপ আর জাতির পরম পিতার কসম খাইয়া কইতাছি, দ্বিতীয় বিপ্লবের পরাণ পুরুষের কসম খাইয়া কইতাছি তোরে খাইছি...
ভয় এবং ভয়
সাপের মতো জড়িয়ে ধরছে।
আমি জানি স্বরাষ্ট্রের রানীর সাথে গভীর দহরম-মহরম লাল দুলাল শাহের
কি হয় কে জানে!
যাই হোক, আবেদন একটাই, গুমখুন হতে চাই না তার চেয়ে ক্রস ফায়ার দ্যান।
স্বজনরা অন্তত নিশ্চিত হবে,
কিংবা অসহ্য দুচিন্তায় ভাঙ্গা নৌকার দুলানির মতো আশার হাতছানির দোলা দেবে না
আমার পূর্ব পুরুষরা নিরাপদ মৃত্যুর গ্যারান্টিই কেবল চেয়েছেন কিন্তু ডিজিটাল বাংলায় এখন ওরকম দু:সাহস দেখানোর বুকের পাটা কারও নেই... দেখেন আশে পাশে দূরে কাছে খোজ খবর করে এসএমএস দিয়ে
দেখেন দেখেন বারবার দেখেন
নিরাপদ মরণ-ফরনের কথা আর ভাবার মত বিলাস আমার জন্য নয় বরং থাকতে সময় গুছিয়ে বলে নেই
না গুম খুন নয় যদি একান্তই দেন তবে ক্রস ফায়ারই দিয়েন।
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29503689 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29503689 2011-12-15 23:52:48
কে করে খুন কে যায় জেলে! বুধোর ঘাড়ে
দেশটি চালায়
দাদার ষাড়ে
মুণ্ড নিয়ে
নিত্য খেলে
দাদার লিগের
সোনার ছেলে
কে করে খুন
কে যায় জেলে!
রক্ত- লুটে
বিবেক নাশ!
সামনে তোদের
সর্বনাশ!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29483831 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29483831 2011-11-15 17:59:07
নুনুতে তাগো পিপঁড়া-কামড় জাঙ্গিয়াতে বল্লা!
বেতাল রানীর মন্ত্রীরা সব
চারদিকে করে হল্লা!
বাজারে ভীষণ দর-দাম চড়া
গুম-খুন আর পথে ঘাটে মরা
ভয়াল দিনে কখন পড়ে
কে জানে কার কল্লা!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29462921 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29462921 2011-10-09 19:31:22
‘মাল’ দিয়েছে আবার বাজেট...
‘মাল’ দিয়েছে আবার বাজেট
মাল কামাবে কে!
কালো টাকার মালে যাদের
নাও ভরেছে!




ডিজিটালের যাদুর কলে
দ্যাশ-জনতার কানটা মলে!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29395865 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29395865 2011-06-13 00:58:07
হরতাল ডাক দেয়...
দ্যাশব্যাপী হরতাল
চলছে জোরে
সরকার এখনও
ডিজিটাল ঘোরে!
বিক্ষোভে বিক্ষোভে
খবর ওড়ে,
দিনশেষ সরকার,
যাবে গোরে

এ মাটি মানুষের
হৃদয় মিশে
নতুন আলো ফোটে
ধানের শীষে!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29395415 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29395415 2011-06-12 10:25:14
ভাবছি আবার ... আসব ফিরে
হাজার লোকের ভিড়ে
শুনব কথা
বলব বেশি
হাঁটব ধীরে ধীরে।
নীরব থাকার
দিনগুলো সব
কষ্টে দিয়ে পাড়ি
মূক সময়ের সঙ্গে
না হয় এবার
দিলাম আড়ি!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29394159 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29394159 2011-06-09 23:34:24
নতুন বছরের সেরা উপহার - অভ্র ৫.১.০ নতুন অভ্র (৫.১.০) এর পরীক্ষা পর্ব শেষ। আজ বের হয়েছে পূর্ণাঙ্গ সংস্করণ।
মাত্র নামালাম। এখনও দেখেনি চেখে।
কিন্তু ওটির যখন পরীক্ষা পর্ব চলছিল তখন চেখেছি।
দারুণ !
আপনারা এবার নতুন অভ্রের রসাস্বাদন করুণ, প্রাণ ভরে।
আহা অভ্র আমার অভ্র।
অভ্র আমার অহংকার।
নতুন বছরে এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে?

(অফ টপিক: আহারে এভাবে যদি ডিজিটাল বাকশাল মুক্ত বাংলাদেশের একটা নতুন সংস্করণ পেতাম।)
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29299974 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29299974 2011-01-01 09:27:42
নতুন অভ্র আসিয়াছে! বেটা ভার্সন হিসাবে এটাকে ছাড়া হয়েছে। আমি মাত্র নামিয়েছি এখনো চেখে দেখার সময় পাই নি।

আপনারা কে কে চেখে দেখেছেন জানান? নতুন অভ্র কেমন লাগল এবং কি কি বাগ আছে জানান ও এ সব বাগকে বাগে আনার পদ্ধতির যদি খোজ পান তাও জানান।
আর যাদের ওয়েব সাইট আছে তারা নিজ নিজ ওয়েব সাইডে নতুন অভ্র আপলোড করে লিংক দিন। তাতে অভ্রের মানে ওমিক্রনল্যাবের ওয়েব সাইটের ওপর চাপ কমবে- এটা অবশ্য আমার ধারণা।

নতুন অভ্র দেয়ার জন্য মেহদী ভাইকে হাজার কোটি ধন্যবাদ না জানালেই নয়।
একই সাথে একটা বিষয় কেউ কি খেয়াল করেছেন, বিয়ের পরই কিন্তু দ্রুত পেলাম অভ্রের নতুন সংস্করণ। সুতরাং ধন্যবাদের ভাগ ভাবিতেও বর্তাবে।
কি বলেন!]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29248503 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29248503 2010-10-02 14:45:36
ওমিক্রনল্যাবে ঢুকতে পারছি না! ওমিক্রনল্যাবে ঢু মারি। মাঝে মাঝেই। ভাল লাগে। শান্ত একটা সাইট। জানার থাকে অনেক কিছু। কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করেও আজ কেবল ঢুকতে পারছি না। একটা নোটিশ দেখতে পাচ্ছি।''Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later.''



কারণ কি? আপনাদেরও কারও বেলায় কি এরকম হচ্ছে?]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29229936 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29229936 2010-08-26 11:24:18
হেপ্লান প্লিজ- নোকিয়ার ৬৫০০ স্লাইড সংক্রান্ত (সাময়িক পোস্ট) http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29229430 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29229430 2010-08-25 13:48:07 ডিজিটালি কিৎ কিৎ! দিল্লীশ্বর গদির ভিৎ
আইবো দাদা, দিমু সব
করছে কারা কলরব!
ধর শালাদের চামড়া তোল
ও দিয়া বানাও ঢোল
ঢোল বাজাও গান গাই
ফুর্তিতে চিন্তা নাই
আছেন দাদা আছি তাই
তাইতো গদির ঘি খাই!
তাগো দিমু না দিমু কারে,
দাদা রাখলে কে আর মারে!
আমারা তোমার 'বংশ'-ধর!'
ওগো দাদা দিও বর! ]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29216968 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29216968 2010-08-07 13:28:43
দুঃস্বপ্ন আগুন দিয়ে মোড়া! ভেঙ্গে পড়ে!
দুঃস্বপ্নে গাড়ি
চাপায় মরে!
দুঃস্বপ্ন
ক্রস-ফায়ার হয়ে
দ্যাশের মানুষ
মারছে শয়ে শয়ে!
দুঃস্বপ্ন আগুন
দিয়ে মোড়া!
ডিজিটালের
দুঃস্বপ্নে
দ্যাশটি
এখন জোড়া!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29170883 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29170883 2010-06-05 18:51:01
মা তোমার কথা আমি কখনো লিখতে পারি না! যখনই লিখতে চাই আবেগের প্রপাতে তলিয়ে যেতে থাকি।
কান্নার বাষ্পতে হারিয়ে যেতে থাকি।
ঝড়ো বাতাসের মুখে গ্যাসভরা রংগিন বেলুন যে ভাবে হারায়,
ভাষার শব্দগুলোকে ও ভাবেই উড়ে যেতে দেখি।
আজ কতো দিন হলো
কথাটা বলতে চাই পারিনা।
বর্ণনা স্তব্দ হয়ে যায়। কেবল বলে উঠি...
মা মা আমার, মারে, তোমার সন্তান ঘাতকদের বিচার চাই।
জলপাই পোশাকের ঘাতক হাতে ভারতীয় এসএলআর নিয়ে এসে ঢুকল ঘরে।
খেতে বসেছিলো খোকাটা।
সন্ধ্যার বাসে ভার্সিটি থেকে ফিরে এসেছে।
তারপর ...
একটা রক্তাক্ত তরুণ, তার পাশে বসে থাকা তুমি...
১৯৭৪ থেকে ২০১০ সাল।
সময়ের পাতা অনেক ঝরেছে।
বাংলার ঘরে ঘরে সেদিনগুলোর,এক দলের তান্ডব লীলার সে রক্তক্ষয়ী ঘন্টা-দিন-মাস-বছর গুলোর কথা এখন ডিজিটাল ঘুম পাড়ানির গান দিয়ে ভুলিয়ে দিতে চায়।
তখনতো যুদ্ধও ছিলো না।
কেনো প্রাণ দিতে হলো ৪০ হাজার সন্তানকে!
আজও মা তুমি বসে আছো একা।
নির্বাক চোখের তারায় তারায় দেখতে পাই জলপাই পোশাকের রক্ষীদের, এসপি মাহবুবের বাহিনীর, কিংবা আর সব ঘাতক গোষ্ঠির বিচারের দাবি।

মা আমি তোমার কথা কি করে বলবো একটু বলে দাও।
বলো, যেনো আমরা হাজারো সন্তান হত্যার দাবিতে আবার উত্তাল হতে পারি।

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29151998 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29151998 2010-05-09 20:08:40
নিহত সত্যের পক্ষে কথা বলতে এসে আমি চুপ...

নিহত সত্যের পক্ষে কথা বলতে এসে আমি চুপ হয়ে থাকি!
ডিজিটাল রাজত্বের ডিজিটাল রাণী কিংবা স্বরাষ্ট্র খাতুনের আর্শীবাদে
রাম দা, কিরিচ এবং উদ্যত আগ্নেয়ান্ত্র নিয়ে যারা ঘুরছে
তাদের দেখে ঘুমের ঘোরেও বালকের দু:স্বপ্ন দেখার মতো কেঁপে কেঁপে উঠি।

আদালতের ছায়া দেখলেও ভয় লাগে, আজকাল!
বাপরে!
হত্যার নায়ক আজ বিচারপতির আসনে,
কিংবা সুপ্রিম কোটে সুপ্রিম মাস্তানী দেখিয়ে পদাঘাত করেছেন যিনি
তিনিও এখন বিচারক।
গান্ধী পাস মানে থার্ডক্লাসধারীরা নতুন বিচারক হয়েছেন!
প্রধান বিচারপতি লোক দেখানো বিলম্ব করছেন।
একদা মধ্যরাতে শপথ হয়ে যাবে আর তারা আসন পাবেন।
ডাইনির কাছে পুত সমপর্ন , মানে এই আদালতে বিচারের জন্য যেতে হবে ভাবতেও ঘাম ঝরে।
আমাদের কামলা ছিল মুজিবের বাপ,
বড় নিরীহ মানুষ ছিল, একাই সাতজনের কাম করতে পারতো, তবে কেউ ঠকালে ক্ষেপে বাঘ হয়ে যেত, মুরব্বির কান এড়িয়ে তিনি বলতেন, 'আমার 'বিচার' ঠেকাও পরে নাই যে ওর কাছে পয়সা চাইতে চামু।'
এখানে 'বিচা'র অর্থ কি জানতে বুঝতে অনেক সময় লেগেছিল,
আজ আদালতের দিকে তাকালে যদি মনে হয়, বসে আছেন 'বিচার'পতির দল তাহলে নিজ গুণে ক্ষমা করবেন সুশীল সমাজ।
আজকাল পোষা পণ্যা, বাধা রক্ষিতা, কিংবা শেকল গলায় সারমেয়র মতো সুশীলদারা আপনাদের জ্ঞানের ন্যাজ নাড়ছেন।
দুদককে যখন হাফ লেডিজ প্রেসিডেন্টের ডান্ডার তলায় নিয়া ফেলা হয় তখন কথা কন না কেনো!
দাদারা মানা করেছেন, মুখের সামনে ধরা লোভনীয় জীবিত বা সুপক্ক মাংসের টুকরা সরে যাবে!
তাই কথা কননা। সাবাস।


আমার বউ পোলাপান আছে,
মেয়ে ভার্সিটিতে যায়,
বউ চাকুরি করে,
ছেলে পড়ছে।
নিহত সত্যের পক্ষ নিয়া কথা কইতে গেলে কখন কে কি হয়ে যায় ভেবে দিন রাত ভয়ে কাঁপি!
তাই নিহত সত্যের পক্ষে কথা কই না।
ভয়ে চুপ।
দমবন্ধ করে থাকি।
পাড়ায় পাকিস্তানী সৈন্য ঢুকলে এভাবে দম বন্ধ করে থাকতাম একাত্তুরে।
রক্ষী বাহিনী আসলে এ ভাবে দমবন্ধ করে থেকেছি ৭২, ৭২, ৭৩ এবং ৭৫এর আগষ্টের আগে।
আর ভেবেছি কবে এদের দিন ফুরাবে।
মায়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থেকে
দোয়ায় ইউনুস পড়েছি।


এখন দমবন্ধ করে থাকি একই ভাবে....


]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29150561 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29150561 2010-05-07 19:14:51
দ্যাশ মানে ... দ্যাশ মানে লাচ্ছি!
ডিজিটাল রাণী হয়ে
দুই হাতে খাচ্ছি!

দ্যাশ মানে সন্দেশ,
দ্যাশ মানে চমচম
গদিওলা সব খাবে,
বাকি পাবে বড় কম!

দ্যাশ মানে সংসদ
দ্যাশ মানে হুল্লোড়
আমি ছাড়া বাকি সব
অতিশয় পাকা চোর!

দ্যাশ মানে খেটে-খাওয়া
মানুষের ওই ঝাঁক
দামে-ঘামে দিনরাত
মাটিতেই মিশে যাক!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29144160 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29144160 2010-04-28 17:08:56
কহিছেন গুরু! ডিজিটাল রাণী!
দিন রাইত বকবক
কতো তড়পানি!
দ্যাশে নামে দখলের
দারুণ জোয়ার
কামাইয়ের নানা পথ
চাঁদা, ট্যান্ডার!
কামধেনু দ্যাশবাসী
দু হাতে 'দোয়ান'
ফাঁদে পড়ে বন্ধ
চ্যানের ওয়ান!
এইটা শ্যাষ নয়
ক্যাবল শুরু
সামনে আরো আছে
কহিছেন গুরু!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29143510 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29143510 2010-04-27 19:59:50
ইহা অন্য একটা ফোরাম হইতে মারিয়া দিয়াছি ... জব্বার সাহেব অভ্র নিয়া বেতাল কথা বলিয়া এখন ঘাটে ঘাটে
বড়ই বিব্রতকর অবস্থায় পড়িতেছেন।
তাহার জন্য খুবই বেদনা অনুভব করিতেছিলাম।
হায় ডিজিটাল দেশ
হায় ডিজিটানের শীর্ষ পন্ডিত।
কথায় কহে, পন্ড না করিলে পন্ডিত হয় না।
এইবার তাহার ফলতি রূপ দেখিলাম।
জব্বার সাহেবে জব্বর ভাবে নিজের মান-মর্যাদা-বিদ্য সবই পন্ড করিয়াছেন।
তাহার জন্য শুকনা চোখে কান্না পাইতে লাগিল।
এরই মধ্যে আমাদের প্রযুক্তি ফোরামে ছবিটা দেখিলাম।
আমাদের প্রযুক্ত ফোরাম।
হাসি যদি অট্র হাসি হয়
তবে কান্না কেনো 'অট্র-কান্না' হইবে না।
এইবার আমি জব্বর সাহেবের জন্য অট্র-কান্নায় ধরিতে যাইতেছি।
আপনারা দলে দলে শরীক হউন!]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29140754 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29140754 2010-04-23 21:30:18
কেউ কইতে পারেনি সামু মামুরা ক্যানো অভ্র....





তাদের ব্যানারে





কোনো ছবি ঝুলাইলনা? তার মানে কি এই যে সামুর মামুদের সাথে
অভ্র বিরোধী পক্ষের আত্মিক বা আর্থিক সম্পর্ক আছে????]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29140136 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29140136 2010-04-22 22:41:39
উইন্ডোজ সাতের একটিভেশনের ঝামেলা থেকে মুক্তি- জীবনের শেষ চিকিৎসা একটিভেশনের খপ্পরে পড়ে ত্রাহি ত্রাহি করছেন। এ সাথে একটি লিংক দিলাম। ওটি নাকি 'জানালামালা-সাত' মানে উইন্ডোজ-সেভেনের একটিভেশনের ঝামেলা চিরতরে নিকেশ করে দেয়।



তবে আমি এখনও সাতের প্যাঁচে পড়েনি। মানে ওএস এখনো সেই এক্সপি-থ্রি রয়েছে। তাই এ বস্তু সত্যিই কাজ করে কিনা পরখ করে দেখতে পারেনি।পরখের দায়িত্ব কেউ একজন নিতে পারেন। তবে নিজ দায়িত্বে। চিকিৎসায় উপকার হলে জানাবেন। অন্য অনেকে উপকার পাবেন।

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29132498 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29132498 2010-04-10 21:26:03
আবার আসবো সাগরে। ইচ্ছেগুলো বেশির ভাগ সময় স্বপ্নের ফুলবনে পরী হয়ে উড়ে বেড়ায়।
অঢেল কাজ আর আর অপর্যাপ্ত অবসর।
এরই যোগফলে ছুটির নৌকা কিছুতেই সাগরের তীর ছুঁয়ে যেতে পারে না।
কামনা বাড়তে থাকে।
মনে বাড়ে চাপ।
তাই এক রাতে চিৎকার করে উঠলাম।
অতিষ্ঠ প্রাণে বললাম, থাক কাজ পড়ে থাক।
আমি সাগরেই যাবো।
সাগর।
পৃথিবীর তিন ভাগ নোনা পানি। আর আমাদের জীব কোষের বেশির ভাগ পানি। নোনা পানি।
নোনা পানির যে স্রোতধারা জীবনদায়ী পুষ্টি নিয়ে বয়ে চলে তাকে আমরা রক্ত বলে জানি।
এ ভাবেই নোনা পানির সাথে আমাদের জীবনের স্রোতধারা বয়ে চলে।
সাগরের তীরে যখন মানুষ যায় তাই তার মুক্তি ঘটে।
তীরের ধুলি কণা আর মৃত ঝিনুক-শামুকের খোল সূর্যের দ্যুতি বিলায়।

একই ভাবে জীবনে মুক্তির মুখরতায় সাগরের তীর উদ্বেল হয়ে থাকে।
কক্সবাজার হয়ে ইনানী।
বিস্তৃত পটভূমির এই সৈকত।
মুক্তির অপরূপ সাগর বেলা।
আনন্দের তীর্থভূমি।


কিন্তু তারপরও রাত নেমে আসে।
ঘরের ডাক শোনা যায়।
এবার ফেরার গাথা।
পিছনে পড়ে থাকে অন্ধকার সাগরের চিরকালীন আহবান।
টেউয়ের সংগীত।
বাতাসের শো শো গান।
আবার আসবো সাগরে।
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29126049 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29126049 2010-03-30 15:07:42
ইচ্ছা ছিলো আকাশ জুড়ে করবো জয়
ইচ্ছা ছিলো
আকাশ জুড়ে
ভালোবাসার
শব্দ তুলে
আনছি এখন
বিশ্ব ঘুরে।

নদীর সুরে
গানের সুরে
শুনছি
ভালোবাসার ধ্বনি
বৃষ্টিধারায়
ভিজতে যেয়ে
তোমার গানের কন্ঠ শুনি!]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29124490 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29124490 2010-03-27 20:50:51
নাম বদলের খেলা! নাম বদলের খেলা
এই জনতা তোদের হাতে
পেয়েছে কাঁচ কেলা!
পিলখানার রক্ত দিয়ে শুরু
মরণ খেলা!
তাই কি শেষে ঘনিয়ে আনে
তাদের বিদায় বেলা!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29098541 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29098541 2010-02-15 21:32:32
ভুতের মুখে রাম নাম দেখে-শুনে থামলাম!
ভুতের বাড়ি টুঙ্গিপাড়া
তার এক সঙ্গী ছাহারা
ও ভুতেরা চাও কি?
কাঁচা রক্ত খাও কি!
রক্ত ঝড়ে, মুন্ড পড়ে
ভুতের গোষ্ঠি 'নেত্য' করে!
রক্তমাখা জিভটা নেড়ে
বলছে তারা স্বচীৎকারে,
'যতো পারো রক্ত খাও
একদলের পাল ওড়াও!
আমরা ভুত, দাদার দাস
মানবকুলের সর্বনাশ!'
জনতা কয়, 'সবুর কর
ফের ভোটে তোর কবর ঘর!'
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096845 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096845 2010-02-13 17:47:07
রক্তে ভেজা বসন্তকাল! দিন দুপুরে ঘনিয়ে আসে কালো রাত!
মৃত্যু দেখি সকল সময় ডানে বামে
কাফন জোটে কার কপালে, মৃত্যু নামে!
মরণ ভয়ের কথা বলি এই সকাল
সোনার দেশে রক্তে ভেজা বসন্তকাল!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096807 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096807 2010-02-13 16:26:11
আর নয় চাপা! ভেজাল
বাজারে
বেতাল


দরদাম
দেয় ফাল
দেশটা
ডিজিটাল!




গদিতে গোলগাল আপা
যা কয় মিথ্যা, আর নয় চাপা!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096084 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096084 2010-02-12 18:46:37
কতো তার গুণ! দাম বাড়ে চাল-ডাল, বাজারে আগুন!
সন্ত্রাস লুট-পাট, দিনরাত খুন!


নাই এর দরকার
ডিজিটাল সরকার!
মাথা ও মুখে মাখো যত কালি-চুন!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096018 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29096018 2010-02-12 16:51:39
জয়! জয়! সুশাসন! এই এক চিন্তায় দিন রাত ঘামি!
কে কই ছুরি খাই! কে কোথায় পড়ে!
খুনের আতংক ঢোকে ঘরে ঘরে।


চারধারে সন্ত্রাস, রক্ত মাতাল!
জয়! জয়! সুশাসন! জয় ডিজিটাল!!
]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29095984 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29095984 2010-02-12 16:03:16
অবস্থা সংগিন! চাই দিতে কিল!
আমার সাথে আমার ছেলের
অনেক পাবে মিল!
সেও ক্ষেপে চোখ পাকায়,
'তিল' দেবে বলে
দারুণ রাগে ফুসতে থাকে
তেল-বেগুনে জ্বলে!
আমার বয়স তেত্রিশ
তার মাত্র তিন
রেগে গেলে এ বয়সে
অবস্থা সংগিন!]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29095957 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29095957 2010-02-12 15:22:03
শালীর ছোট বোনকে নিয়ে... বোনকে নিয়ে
বিপদ হলো
ঘুরতে গিয়ে
হাতে নাতে
পড়ে গেছি ধরা!
বউ ক্ষেপেছে,
শালীও এখন কড়া!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29094777 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29094777 2010-02-10 18:49:01
এই আছি ! এই নাই! থাকি চাপে
দেহমন
ভয়ে কাঁপে
গুলি বা
ছুরি খাই!
এই আছি!
এই নাই!

]]>
http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29094716 http://www.somewhereinblog.net/blog/rightsamarblog/29094716 2010-02-10 16:39:43