আমার আমিকে
সেই কবে হারিয়ে ফেলেছি,
যেদিন ছোট্ট চিরকুটে লিখে দিয়েছিলে-
আমাকে ভুলে যাও, কষ্ট নিওনা!
কি আশ্চর্য !
তোমার সব কথাই রেখেছি আমি
সবসময়।
শুধু রাখতে পারিনি একটা কথা-
ভুলে যায়নি তোমাকে।
বিশ্বাস করবে কি না জানিনা,
কত যে চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে,
বহুবার,বহুবার।
তোমার স্মৃতিগুলো আরো বেশি জোরে
আকঁড়ে ধরছে আমাকে-
অক্টোপাসের মত।
মনে পড়ে কি তোমার-
কি দুরন্ত টান ছিল
একে অপরের প্রতি!
একদিন দেখা না হলে-
কাঁদতে তুমি,
বলতে," মরে যাব, সত্যি, সত্যি, সত্যি"
সেই তুমি দিব্যি কাটিয়ে দিলে আমিহীন ২০ টি বছর!
আর আমি?
তোমাদের পাড়ায় হাঁটতে হাঁটতে
বাটা'র স্যান্ডেল ক্ষয় করে ফেলেছিলাম,
তোমাদের অট্টালিকার দিকে মাথা উচুঁ করে
হাঁটতে হাঁটতে মাখাটাই ঊর্ধ্বমুখী
হয়ে গিয়েছিল।
কি হাসছ তুমি- এই কথা পড়ে?
সত্যি বলছি,এখনও ব্যথা করে মাথা আর মেরুদন্ডের সংযোগস্হলে!
কতদিন কেটে গেল, তাইনা?
ওহ্! আমার আমিকে কেন হারিয়ে ফেলেছি-
বলাইতো হলনা তোমাকে।
আমার নিজের অস্তিত্ব বলে আজ আর কিছু নেই,
আমিতো বাস করি তোমার মাঝে-
যেখানে দুঃখ পাওয়া যায়
একটা কিনলে একটা ফ্রি এর মত।
কেদোঁনা-
তুমি কেন কাঁদছ!?
বছরের পর বছর ধরে গড়ে উঠা কষ্টের পর্বত
আজ পর্বতমালায় রূপ নিয়েছে।
তুমি কেন কাঁদবে, আমাকে পারলে আরও কিছু কষ্ট দিয়ে যাও
দুঃখের শৃঙ্গকে আরও উচুঁ করি।
দু'টো লাইন মনে আসছে, শুনবে?
" আমার কষ্টের ঘুড়ি আকাশে গোত্তা খাচ্ছে
কারণ সুখের নাটাই তোমার হাতে।"
আর শুনে খুশি হবে-
আমার দুঃখের টমটম গাড়িটা
নতুন করে মেরামত করেছি;
তাইতো এটা ছুটছে
বলগা হরিণের চেয়েও দ্রুত।
ভাল থাক, সুখে থাক।
তোমার কষ্টগুলো আমার আচ্ছাদন
হয়ে থাক, আমৃত্যু।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।