এত দিন আমরা টম এন্ড জেরী কাটুনে ইঁদুরের দৌড় ঝাপ দেখেছি। এবার সেই ইঁদুরের জন্য দুঃসংবাদ। ভারতের বিহার রাজ্যে ইঁদুর খেয়ে খাদ্য সংকট মোকাবেলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। ভাতের ওপর নির্ভরতা কমিয়ে আনতে ভারতের সবচেয়ে দরিদ্র এই রাজ্যের ধনী-গরিব সবাইকে ইঁদুর খেতে উৎসাহিত করছে সরকার। হোটেলের খাবার মেনুতেও ইঁদুরের মাংস রাখার পরিকল্পনা করা হচ্ছে। রাজ্য সমাজকল্যাণ দপ্তরের কর্মকর্তা বিজয় প্রকাশ এ পরিক্লপনা রয়টার্সকে জানিয়েছেন।
তাদের বক্তব্য হলো, ইঁদুর খেলে দুটি লাভ হবে। একটি ইঁদুর যে পরিমান ফসল খায় তা রক্ষা করা যাবে। অন্যদিকে খাদ্যশস্যের মজুদের ওপর চাপ কমবে। এই ধারনা থেকেই জনগণকে ইঁদুর খেতে উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি। ভারতের উৎপাদিত ফসলের প্রায় অর্ধেক শস্যক্ষেতে বা গুদামে ইঁদুর খেযে ফেলে।
বিহার অবশ্য নিম্নবর্ণের হিন্দু জনগোষ্টী, যারা মুশহার বলে পরিচিত, তারা আগে থেকেই ইঁদুর খেয়ে আসছে। এরা খুবই দরিদ্র এবং বেশিরভাগই ভূমিহীন। কর্মকর্তা মনে করছেন, ব্যয়বহুল ভাতের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে ইঁদুর। আহা বেচারী ইঁদুর! টম তাহলে কী করবে?
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।