রানওয়েতে বিমান নামবে আর সে মূহুর্তেই দেখা গেলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। দুর্ঘটনা এড়াতে ঘুরিয়ে দিতে হয়েছে বিমানের মুখ। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে কলকাতা বিমানবন্দরে। এ নিয়ে চিহ্নিত বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বন দপ্তর উভায়েই। কিন্তু এতো গুলো শিয়াল ধরে কোথায় রাখবে ? পুনর্বাসনের জায়গা নেই। তাই কোলকাতা বিমানবন্দর থেকে আপাতত শিয়াল ধরছেনা বনদপ্তর। তবে বিমান বন্দর কে নিরাপদ রাখতে শিয়ালের চলাচলের রাস্তা পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বনদ্প্তর।
পর্যবেক্ষণ বন কর্মকর্তারা দেখেছেন শিয়াল গুলো বিমান বন্দরের ভেতরে থাকেনা, থাকে দেয়ালের বাইরে। কিন্তু খাবারের লোভে তারা ঢুকে আসছে বিমানবন্দরের ভেতরে। এসময়েই কখনো কখনো রানওয়ের ওপরে দেখা মিলছে তাদের। রানওয়েতে নামার মুহুর্তে শিয়াল দেখে ঘুরিয়ে দিতে হয়েছে বিমানের মুখ।
বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি সেখানে একটি সমীক্ষা চালান ব্ন কর্মকর্তারা। দেখা যায়, দেয়ালের ফাঁক-ফোকর আর তলায় গর্ত করে শিয়ালেরা বাইরে থেকে বিমানবন্দরে যাতায়াত করে। এর পরই বনদপ্তর সিদ্ধান্ত নেয় দেয়ালের ফাঁক আর গর্ত গুলি ব্ন্ধ করা হবে।
শিয়ারে হাত থেকে যাত্রীবাহী বিমান বাঁচাতে তাদের গতি পথ পরিবর্তন করার কথা ভাবছে বনদ্প্তর। বিমানবন্দরের পাঁচিলের ফাঁক ও গর্ত বুজিয়ে অন্য রাস্তা প্রশস্থ করে সেখান দিয়ে শিয়ালদের যশোর রোড পর্যন্ত টেনে আনার চেষ্টা করা হবে । যশোর রোডের গায়ে যে হোটেল গুলো আছে তার উচ্ছিষ্ট খাবার ফেলা হয় রাস্তার এক পাশে। সেয়াল গুলো সেই দিকে আকৃষ্ট হলে বিমানবন্দরের সমস্যা আপাতত মিটে যাবে বলে আশা করছেন বনদপ্তরের কর্মকর্তারা।
সূত্র ঃ আন্দবাজার পত্রিকা
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।