আমার প্রিয় পোস্ট

দেশবরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুন আর নেই

২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০০

শেয়ার করুন:                   Facebook

দেশবরেণ্য নাট্যকার, মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ আল মামুন আজ ( বৃহস্প্রতিবার ২১/০৮/০৮) বেলা ১১.২৫ মিনিটে বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে -------- রাজেউন)। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু-আত্মিয়-স্বজন রেখে গেছেন। মৃতু্কালে তার বয়স হয়েছির ৬৫ বছর। আব্দুল্লাহ আল মামুন মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। হার্ট, কিডনি ও লিভার অকেজো হওয়ায় তাকে স্কয়ার হাসপাতাল থেকে গত ১৯আগষ্ট বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শিষ নিশ্বাস ত্যাগ করেন। কাল শুক্রবার ২২ আগস্ট জুম্মার নামাজের পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

আব্দুল্লা আল মামুন এর মৃতু্- সংবাদ সাংস্কৃতিক অঙ্গনণে ছড়িয়ে পড়লে শোকেরে ছায়া নেমে আসে। দলে দলে সবে ছুটে যান বারডেম হাসপাতালে। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত এবং মঞ্চ ভূবনের তার সহকর্মীরা এক নজর দেখতে বারডেম হাসপাতালে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি ১৯৪৩ খ্রিঃ ১২জুলাই জামালপুরে জন্মগ্রহণ করেন। ১৯৬৬-৬৮সালে তিনি বিটিভিতে প্রযোজক হিসেবে দাযিত্ব শুরু করেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র এই অঙ্গনে অভিনয় ও নির্মাতা হিসেবে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি প্রথম চলচ্চিত্রে আসেন 'সারেং বউ' ছবি পরিচালনার মাধ্যমে। এরপর এখই সময় , গোলাপী এখন ট্রেনে (চিত্রনাট্য) , 'মানেনা মানা' (তত্ত্ববধান) এছাড়াও 'জন্মদুখী' দমকা প্রভৃতি। সর্বশেষ কাজ করেছিলেন "দোরিয়া পাড়ের দৌলতি ' ও 'দুই বেয়াইয়ের কীর্তি'(চিত্র নাট্য ও পরিচালনা)। তিনি টেলিফিল্ম, নাটক নির্মাণ ও অভিনয় করে ব্যপক ভাবে আলোচিত হয়েছেন। মঞ্চ নাটকের ক্ষেত্রে তিনি একজন তুঘোর অভিনেতা হিসেবে অন্তকাল উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলজ্বল করবেন।

দেশ স্বাধীন হবার পর তিনি গড়ে তোলেন 'থিয়েটার' নামক একটি নাটকের দল। 'মেরাজ ফকিরের মা ' মঞ্চ নাটকটি করে বেশ আলোচিত হন তিনি। মেগা সিরিয়াল 'জোয়ার ভাটা' ও 'এক জনম ' করে তিনি বেশ প্রসংশিত হয়েছেন।

 

 

  • ১০ টি মন্তব্য
  • ১৫২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬
comment by: কৌশিক বলেছেন: মরার মত বয়স হয় নাই তার। আগেই চলে গেলেন।
২. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৯
comment by: কানিজ আনিছা পিয়া বলেছেন: verry sad.
৩. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: শিরোনামহীন বলেছেন: ওনার আত্মার শান্তি কামনা করি।
৪. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ইন্নালিল্লাহ. . . আত্নার শান্তি কামনা করি :(
৫. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৫
comment by: নুশেরা বলেছেন: হায়, আমরা সবাইকে একে একে হারিয়ে ফেলছি...
৬. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩০
comment by: তপন বাগচী বলেছেন: আগামীকাল শুক্রবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সকলের শেষেদেখার সুযোগ সৃষ্টির জন্য। ইচ্ছে করলে যে কেউ উপস্থিত হতে পারেন।
৭. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৫
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: মর্মান্তিক!! একেবারে দলবেঁধে চলে যাচ্ছেন....
৮. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৭
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: মর্মান্তিক!! একেবারে দলবেঁধে চলে যাচ্ছেন....
৯. ২১ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০২
comment by: সুরভিছায়া বলেছেন: সিম্পল লিভিং এ বিশ্বাস করতেন এ মানুষটি।তার এক মেয়ের সাথে পড়েছি কিছুদিন।ওরা সবাই খুব ভাল ।৮৪ সালে সম্ভবত মাকে হারিয়েছে ওরা।স্রষ্টা ধৈর্য্য দিক ওদের।ওনার আত্মার মাগফেরাত কামনা করছি।
১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: গিয়াস আহমেদ বলেছেন: আমরা একে একে আমাদের অহঙ্কারের মানুষদের হারিয়ে ফেলছি। এরপর তো মোহাম্মদ মনিরুজ্জামানও চলে গেলেন। সংস্কৃতরি জগতের জন্য ২০০৮ কেবল হারানোর বছর হয়ে যাচ্ছে।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৮৩৬