somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম হয়তো জ্যাকসনকে বাঁচাতে পারত: জারমেইন জ্যাকসন।

২৭ শে জুন, ২০১০ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পশ্চিমা পপ সঙ্গীতের বাদশাহ মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর পেরিয়ে গেছে একটি বছর। কিন্তু তার স্মৃতিকে ভুলতে পারছেন না তার অগণিত অনুরাগী। বিশেষ করে মাইকেল জ্যাকসনের ভাই জারমেইন জ্যাকসনের হৃদয়ে তার স্মৃতি অটুট ভাস্বর শুধু নয়, অমর হয়ে রয়েছে। মাইকেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে জারমেইন তুলে ধরেছেন অকস্মাৎ এই অপূরণীয় ক্ষতিতে পরিবারের হৃদয় নিংড়ানো বেদনার কথা, আফসোস করে বলেছেন, ‘ইসলাম হয়তো জ্যাকসনকে বাঁচাতে পারত...’।

জারমেইন জ্যাকসনের সাক্ষাৎকারের অংশ বিশেষ .....

: মাইকেলের চলে যাওয়ার পর কিভাবে দিন কাটছে?
: এ হচ্ছে কঠিন এক সময়। এই অনুভূতি বর্ণনা করার ভাষা নেই। আমরা কোনো দিনই শোক ও বেদনার এই অনুভূতি কাটিয়ে উঠতে পারব না।
: আপনি কি তার অভাববোধ করেন?
: খুব, খুব অভাববোধ করি। কারণ সারা জীবন ধরে আমরা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলাম। কিছুটা সান্তবনা পাই তার গান গেয়ে, তার হয়ে পুরস্কার গ্রহণ করে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার স্মৃতিচারণ করে। আমাদের অনুভূতি ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়।
: মাইকেলের ঐতিহ্য ও অবদানকে রক্ষা করার জন্য ভূমিকা পালনকে কি জরুরি মনে করেন?
: এটি শুধু আমার দায়িত্ব নয়। এই দায়িত্ব আমার, এই দায়িত্ব পুরো পরিবারের। জ্যাকি, রেবি, টিটো, ম্যারলন, র‌্যান্ডি, জেনেট, লা টোয়া­ সবার। আমাদের সঙ্গীত, খ্যাতি ও সাফল্যের আগে হচ্ছে আমরা এক পরিবার। এর গুরুত্ব প্রথমে।

: আপনি বলেছেন, ইসলাম হয়তো মাইকেলকে বাঁচাতে পারত...।

: আমি মনে করি, মাইকেল যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তাহলে আজ হয়তো সে আমাদের মধ্যে থাকত। আমি এ কথা বলছি, একটি নয়, বেশ কিছু কারণে। কারণ আপনি যদি নিজের মন-মস্তিষ্কে ১০০ শতাংশ স্পষ্ট থাকেন যে আপনি কে, আপনি কী, আপনি ও আপনার চার পাশে যারা আছে তারা কেমন­ তাহলে পরিবেশ এমনভাবে পরিবর্তিত হয় যা আপনার জন্য বেহতর বা বেশি ভালো। এতে আপনি অনেক বেশি শক্তি, ভরসা ও শান্তি পাবেন। আল্লাহ সব কিছুর ওপরে, তিনি সর্বশক্তিমান। মাইকেল খুব বই পড়ত। আমি তাকে সৌদি আরব ও বাহরাইন থেকে বেশ কিছু বইপত্র এনে দিয়েছিলাম। আমিই তাকে বাহরাইনে যাওয়ার ব্যবস্খা করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম সে আমেরিকা থেকে বেরিয়ে আসুক। আমেরিকা আমার ভাইকে শুধু শস্য তোলার ক্ষেত্র বলে গণ্য করত।
: কিন্তু মাইকেল জ্যাকসন তো ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন না, তাই না?

: এটি সত্য নয় যে সে ইসলাম কবুল করতে রাজি ছিল না। তার সিকিউরিটিদের (নিরাপত্তা ব্যবস্খাপক ও দেহরক্ষী) প্রত্যেকেই ছিল মুসলিম। কারণ সে ইসলামের ওপর আস্খাশীল ছিল। কারণ এই ব্যক্তিরা তার জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত ছিল। এরা চেষ্টা করছিল কিভাবে শ্রেষ্ঠতর মানুষ হওয়া যায়। মানে যতটা সম্ভব। এই প্রচেষ্টা মাইকেলের জন্য নয়, আল্লাহর জন্য। যদি এ ধরনের মানুষদের পাশে থাকা যায়, তাহলে আপনি অনুভব করতে পারেন, আপনি সুরক্ষিত, কারণ এ হচ্ছে আল্লাহ প্রদত্ত সুরক্ষা।

পুরা সাক্ষাৎকারটা শুনুন - http://www.bbc.co.uk/programmes/p0086vyq

রিপন
পেনসেলভেনিয়া
৩১টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×