Lyrics Bangla.com : এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি খুঁজে নিতে পারেন আপনার পছন্দের সব শিল্পীর গান ও গানের কথা। এই ওয়েবসাইটটি খোলার সাথে সাথে যে হোমপেইজটি খুলবে তাতে উপরের দিকে লেখা থাকবে Artist (A B, C .....) । আপনি এখান থেকে বেছে নিতে পারেন কোন শিল্পীর গান খুঁজছেন। ধরুন আপনি অ ক্লিক করলেন। এখন আপনি নিচের দিকে দেখতে পাবেন ওই বর্ণ দিয়ে কতজন শিল্পীর কয়টি এলবাম এবং কয়টি গান বর্তমানে ওয়েবসাইটটিতে পাবেন। এখন যদি আপনি নির্দিষ্ট একটি শিল্পীর নামের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এ শিল্পীর বিভিন্ন গান সমূহ এবং যদি তা কোনো ছায়াছবিতে প্রদর্শিত হয়ে থাকে তাহলে কোন ছায়াছবির গানে প্রদর্শিত হয়েছে তার নাম। এখন আপনি গানটিতে ক্লিক করলে আপনাকে পুরো গানের কথা দেখাবে এবং কোন লাইন কয়বার গাইতে হবে তাও দেখিয়ে দেবে। http://www.music.com.bd বিভিন্ন ধরনের গান ডাউনলোড করার জন্য এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি পাবেন কিছু Latest Song এবং Singer -এর নাম। পছন্দমত ক্লিক করুন যেকোনো একটি গানের উপর। প্রয়োজনবোধে More অপশনে যান। এরপর আপনাকে প্রতিটি গানের নাম এবং নামের নিচে তিনটি Option যেমন- Play, Download, Search দেখাবে এবং পাশে দেখাবে কোন গানের সাইজ কতটুকু। এখন আপনি ইচ্ছে করলেই ডাউনলোড করে নিতে পারেন।
http://www.basicallyshetai.com : এই ওয়েবসাইটটি হচ্ছে আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট। এটি খুললেই আপনি পাবেন বিভিন্ন ধরনের নাটক, বাংলা মিউজিক, বাংলা মুভি, রান্নার রেসিপি, ম্যাগাজিন প্রোগ্রাম ইত্যাদি। যেকোনো একটি ইচ্ছে করলেই ধাপে ধাপে ফ্রি ডাউনলোড করতে পারেন।
http://www.banglasur.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি বেছে নিতে পারেন আপনি কোন ধরনের গান শুনতে আগ্রহী। যেমন- আধুনিক বাংলা মিউজিক, বাংলা ফোক মিউজিক, ক্লোজআপ-১, ইসলামী গান ইত্যাদি।
http://www.banglasangeet.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি দেখবেন তাতে লেখা গীতি সমাহার। এরপর নিচে লেখা থাকবে Songs Type| আপনি এখান থেকে যে ধরনের গান ডাউনলোড করতে চান তা সিলেক্ট করে তারপর ডান বাটন ক্লিক করে Save Target as সিলেক্ট করে ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন।
http://www.calcuttaweb.com/gaan/: ভারতীয় গান ডাউনলোড অথবা শোনার জন্য এটি একটি জনপ্রিয় ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পাবেন বাংলা গান নিয়ে কিছু কথা এবং অনেক বিখ্যাত শিল্পীর ছবি। তারপরে দেয়া থাকবে বিভিন্ন ক্যাটাগরির শিল্পীদের নাম, সবশেষে নিচে দেয়া থাকবে গান শুনুন (বিভিন্ন শিল্পীর নাম)। ধরুন আপনি কোনো শিল্পীর নাম সিলেক্ট করলেন। তাহলে আপনি পাবেন ওই শিল্পীর জীবনী এবং তার বিভিন্ন গানের কথা, যিনি লিখেছেন তার নাম এবং যিনি সুর করেছেন তার নাম।
http://www.bibiyana.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি Related Search নামে একটি Option পাবেন। সেখান থেকে আপনি ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন।
banglatube.org : এই ওয়েবসাইটটি থেকে আপনি বিভিন্ন ছবির গান, কার্টুন ছবি ইত্যাদি ডাউনলোড করে নিতে পারেন।
(চুরি করা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

