গভীর কিছু শেখার আছে ....

স্বামীর সঙ্গে জাপানে বসবাস করবেন অপি করিম

৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৭

শেয়ারঃ
0 0 0

টিভি মিডিয়ার অন্যতম অভিনেত্রী, মডেল ও জনপ্রিয় টক শো আমার আমি'র উপস্থাপক অপি করিম সম্প্রতি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। জাপান প্রবাসী ড. আশির আহমেদকে বরণ করে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে। তার বিয়ে এবং ভবিষ্যৎ অভিনয় প্রসঙ্গে তিনি কথা বলেছেন যায়যায়দিনের সঙ্গে। আজ যায়যায়দিনে প্রকাশিত ইন্টারভিউটি দেয়া হলো এখানে :


* প্রথমেই যায়যায়দিনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি নতুন জীবনে পদার্পণের জন্য। বিয়ের অনুভূতিটা কি রকম ছিল আপনার?

ধন্যবাদ, যায়যায়দিন পরিবারের সবাইকে। আসলে মানুষের জীবনে বিয়েটা অন্যরকম একটা ব্যাপার। আর যেহেতু আমি নাটকে অনেকবার বিয়ের সাজে সেজেছি তাই বুঝতেই পারিনি সত্যিকারের বিয়ে করলাম, না নাটকের বিয়ে করলাম। তারপরও সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছি। এখন শুধু আমি আমার দেশবাসী সবার কাছে দোয়া চাই।

* বিয়ে করার সিদ্ধান্তটা কবে নিয়েছিলেন?

আসলে আমাদের দেশের যে অবস্থা সে ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া লাগে না। আশপাশের লোকজন সব সময় বলে বিয়ে করার জন্য। বুয়েটে পড়ার সময়ই বিয়ের অনেক প্রস্তাব আসতে থাকে। কিন্তু তখন আমি বলেছি, মাস্টার্স করার আগে বিয়ে করবো না। কিন্তু যখন গ্র্যাজুয়েশন করলাম, তারপর দেশের বাইরে মাস্টার্স করতে যাবো, মা বললেন, বিয়ের আগে তুমি দেশের বাইরে যেতে পারবে না। শেষ পর্যন্ত মায়ের কথায় রাজি হয়ে ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছি যে, ডিসেম্বরের মধ্যেই আমি বিয়ে করবো।

* আপনাদের মধ্যে কোনো প্রেম ছিল কি?

না, বিয়ের আগে আমাদের মধ্যে কোনো প্রেম ছিল না। এখনো আমি ওকে আপনি বলি ও আমাকে আপনি বলে। প্রকৃতপক্ষে তার সঙ্গে আমার কথা শুরু হয় এ বছরের আগস্ট মাস থেকে। কথাও হতো খুব কম। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা হতো। যখন দেখলাম আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একই তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, কিছু একটা হতে যাচ্ছে আমাদের মধ্যে। আর আমাদের মধ্যে প্রেম শুরু হচ্ছে এখন। বিয়ের পর থেকে আমরা প্রেম শুরু করেছি।

* আপনি কি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, পারিবারিকভাবে স্যাটেলড ম্যারেজ করবেন?

প্রথমদিকে ভাবতাম, কোন প্রফেশনের মানুষকে বিয়ে করা যায়। হয়তো বয়সের কারণেই এমন মনে হয়েছে। কিন্তু আরো পরে যখন আমার বোনদের বিভিন্ন প্রফেশনের মানুষের সঙ্গে বিয়ে হয়েছে এবং তারা তাদের স্বামীর যেখানে কর্মস্থল সেখানে চলে যাচ্ছে তখন আমার মনে হয়েছে, আমার মতো একই প্রফেশনের কাউকে বিয়ে করতে হবে। তারপর যখন আরেকটু বড় হলাম, তখন মনে হলো, একটি এস্টাব্লিস্ট ছেলেকে বিয়ে করবো। এস্টাব্লিস্ট ও উচ্চ শিক্ষিত এমন একজন ছেলেকে চাচ্ছিলাম যে আমার কাজকে সম্মান করবে। আমার পড়াশোনা, অভিনয়, নাচ কিংবা গান যা-ই হোক আমার কাজকে সম্মান করবে। সবকিছু মিলিয়ে আশিরের সঙ্গে মিলে গেছে বলে আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে।

* আপনাদের মধ্যে কতো দিনের পরিচয়?

তিনি আমাকে চিনতেন বা জানতেন কি না আমি জানি না। ২০০৩ সালে হঠাৎ একদিন তিনি আমাদের বাসায় আসেন। নরমাল একজন গেস্টকে যেভাবে ট্রিট করা হয় সেভাবেই আমরা তাকে ট্রিট করি। কারণ আমি আগেই বাসায় বলে দিয়েছিলাম যে, আমি পড়াশোনা শেষ করার আগে বিয়ে করবো না। ওই বছরই আমরা একবার কি দু’বার বাইরে কোথাও খেতে গিয়েছিলাম এই আর কি। তিনি ছিলেন আমার খালার পরিচিত। আমার খালা আগে জাপানে থাকতেন কিন্তু বর্তমানে আমেরিকায় থাকেন। তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না। এ বছর যখন আমি আমেরিকায় গিয়েছিলাম তখন খালা আমাকে তার কথা বলেন। ওই হচ্ছে তার সঙ্গে আমার পরিচয়। তারপর থেকেই চূড়ান্ত কথাবার্তা হতে থাকে।

* সব মেয়েদেরই মনে একজন স্বপ্ন পুরুষের কল্পনা থাকে। আপনার ক্ষেত্রে কল্পনার সঙ্গে বাস্তবের কতোটুকু মিল হয়েছে?

সত্যিকার অর্থে যদি বলি, চেহারা-সুরত আমার কাছে কখনোই বড় বিষয় নয়। আমার চামড়া যদি কুচকে যায় তাহলে কি মানুষ আমাকে ভালোবাসবে না? এটা হতে পারে না। সুফিয়া কামাল কিংবা মাদার টেরেসাকে কি আমরা মনে রাখি না? বিশ্ব সুন্দরীরা তো তাদের আদর্শ হিসেবে মাদার টেরেসাকে মনে করেন, তারা তো সোফিয়া লরেনের কথা বলেন না। ইয়ুথের একটা আলাদা বিউটি আছে। সেটাই মূল কথা। আর আমি চেয়েছি যাকে বিয়ে করবো তাকে অবশ্যই উচ্চ-শিক্ষিত হতে হবে। সে ক্ষেত্রে আমার কল্পনার সঙ্গে বাস্তবের মিল হয়েছে বলা যায়।

* আশিরের কোন দিকটি আপনাকে আকর্ষণ করেছে?

তার যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটি হলো সে খুব সিম্পল। সবাই যেমন আমাকেও খুব সিম্পল বলে। আমাদের দুজনের মধ্যে এ বিষয়টির মিল আমাকে খুব আকর্ষণ করেছে। আমি সহজ-সরলভাবে চলাফেরা খুব পছন্দ করি।

* পরিপূর্ণ সংসার জীবনে প্রবেশ করছেন কবে?

ডিসেম্বর কিংবা জানুয়ারির মাসের প্রথম সপ্তাহেই আমাদের বিবাহোত্তর অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে আশা করছি। অনুষ্ঠানের পর আমি যেদিন আশিরদের বাসায় যাবো সেদিন থেকেই পরিপূর্ণ সংসার জীবনের যাত্রা শুরু হবে।

* ড. আশির আহমেদের পরিবার সম্পর্কে কিছু বলুন।

আশিরের পৈতৃক নিবাস চাদপুরের মতলব উপজেলায়। বাবা জমিরউদ্দিন আহমেদ একজন শিক্ষক আর মা গৃহিণী।

* বিয়ের দিনের গল্প বলুন।

গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিয়ের প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ হয়। তারপর আমাদের শ্যামলীর বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের সাক্ষী ছিলেন আমার মামা সাংবাদিক নূরে আলম ও খালু শফিকুল ইসলাম। আর উকিল বাবা হয়েছেন আমার ছোট মামা আহমেদ জিন্নাহ আলম। এরপর আকদ অনুষ্ঠান হয় বনানীর বোখারা রেস্টুরেন্টে।

* এতো তড়িঘড়ি করে বিয়েটা করলেন কেন?

আসলে খুব তড়িঘড়ি করে বিয়েটা হয়ে গেল। দুই পরিবারের সম্মতি ছিল। তাই দেরি না করে বিয়েটা হয়ে গেল। হাতে সময় কম থাকার কারণে তেমন কাউকেই জানাতে পারিনি। শুধু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ছাড়া আর কেউ ছিল না বিয়ের অনুষ্ঠানে। অবশ্য ডিসেম্বরের শেষের দিকে বড় একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

* জানা গেছে আপনার বর জাপান প্রবাসী। বিয়ের পর কি সেখানে চলে যাবেন?

আমার বর ড. আশির আহমেদ বাবু জাপানের কিয়ুউসু ইউনিভার্সিটির কমপিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। বর্তমানে গ্রামীণ কানেকশনের ইন্টারনেট ছড়িয়ে দেয়ার গ্লোবাল কমিউনিকেশন সেন্টার প্রজেক্টের পরিচালক হিসেবে বাংলাদেশে কাজ করছেন। প্রতি দেড় মাস পরপর তাকে বাংলাদেশে আসতে হচ্ছে। বিয়ের পর সব মেয়েই স্বামীর সংসারে চলে যায়। যেহেতু ড. আসির জাপানে থাকে, তাই আমিও সেখানে থাকবো।

* আপনি যদি জাপানে চলে যান তাহলে কি আর অভিনয়টা করবেন না?

অভিনয় করবো না, তা বলছি না। স্বামীর কর্মস্থল যেহেতু জাপান তাই আমাকেও সেখানে থাকতে হবে। অবশ্য অভিনয় ছেড়ে দিতে হবে এ রকম কোনো কথা ড. আসির আমাকে বলেনি। মাঝে মধ্যে যখন দেশে আসবো তখন কিছু কাজ করবো। অবশ্য তখন কাজের পরিমাণটা একেবারে কমে যাবে। তারপরও অভিনয়টা চালিয়ে যেতে চাই।

* জাপান চলে গেলে হাতে যে কাজগুলো আছে তার কি হবে?

অবশ্যই হাতের কাজগুলো শেষ করে তবেই জাপান যাবো। আর নতুন কাজ ভেবেচিন্তে নিচ্ছি সময়ের মধ্যে যাতে শেষ করতে পারি। আর আমি তো একেবারেই চলে যাচ্ছি না। যেহেতু যাওয়া-আসার মধ্যে থাকছি, তাই কাজ টুকটাক চালিয়ে যাবো।


[ যায়যায়দিনের পক্ষ থেকে দু'দফায় অপি করিমের এই ইন্টারভিউ নিয়েছেন নুরুজ্জামান লাবু ও সাইফুল ইসলাম শান্ত।]

 

প্রকাশ করা হয়েছে: ইন্টারভিউ  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০
জোনাকি বলেছেন: এতো সুন্দর একটা মাইয়াডা কি একটা নকল চুল মার্কা লোকের গলাই মালা দিল? কি আর কমু!
৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৪
শিবলী বলেছেন: পোলাডা সুন্দর না!
৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৭
চতুরভূজ বলেছেন: ৫
নাহ! ওর বরটা সুন্দর নয়! যাকগে, সে যা চেয়েছিল তাইতো পেয়েছে।
রিজভী কেমন আছেন? আজ অনেক চেষ্টা করেও যায়যায়দিনের পেইজে যেতে পারলাম না । কারণ কি কিছু জানেন? আর পত্রিকাটি বাঁচানোর চেষ্টা কতদূর এগোলো?
৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
রাগ ইমন বলেছেন: জুনাকি , ভালোবাসলে মানুষকে সুন্দর লাগে । তার আগে সব প্লাস্টিক । অপি আসলেই বুদ্ধিমতী । মানুষের ঘোরকে পাত্তা দিতে নাই । ঘোর , মোহ , পাস্টিক প্রেম দুই দিনও টিকে না।

অভিনন্দন অপিকে । মেয়েটা মাধুরীর মত বুদ্ধিমতী । সুখে থাকুক ।
৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
রেনেসা বলেছেন: হায়রে এসটাবলিশমেন্ট!!!
৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১
রিজভী বলেছেন: প্রতি মঙ্গলবার আমাদের ওয়েবপেইজে হিট বেশি থাকায় একটু সমস্যা হয়।

ধন্যবাদ, আমরা এখনোও বেঁচে আছি।
৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৩
রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ চমতকার পোস্টটির জন্য!
৫!
৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৫
রসের হাঁড়ি বলেছেন: জোনাক বেশি বইকো না!
তুমি কার গলায় মালা দিবা দেখুমনে!!
১০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৭
রসের হাঁড়ি বলেছেন: রিজভী ভাই,
আপতি্তকর কমেন্টগুলো ডিলিট করা হোক!
১১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: অপি করিম আর ড.আশিরকে অসংখ্য অভিনন্দন। আশির ভাই অসম্ভব চমৎকার একজন মানুষ (প্রথম আলোর শুক্রবারের বিশেষ প্রতিবেদনে তার উদ্যোগে তার নিজের গ্রামে সংবাদপত্রের সচেতনতা ছড়িয়ে দেয়ার কার্যক্রম নিয়ে রিপোর্ট হয়েছিল দুবছর আগে) ... আশা করি তাঁরা প্রচন্ড সুখী হবেন

রিজভী, উনার বাবার নাম জমিরউদ্দিন আহমেদ ... ঠিক করে দিন
১২. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
রসের হাঁড়ি বলেছেন: এবং লজ্জাকে ব্লক করা হোক!
১৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৯
শীখা বলেছেন: অপিকে খুব ভাল লাগত। নাটক করা ছেড়ে দিলে অন্যায় হবে।
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০২
চতুরভূজ বলেছেন: রিজভী, লজ্জাকে ব্যান করুন!!
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
শীখা বলেছেন: Mr Rijvee, I Think u should bann "lajja" and delete his vulgar comment.
১৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৩
শিবলী বলেছেন: লজ্জাকে বাতিল করা হোক
১৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৪
বকলম বলেছেন: আমার মতো বকলমগো কপালে কি বউ নাই!

এষ্টাবলিষ্ট আর উচ্চশিক্ষিত জিনিষগুলা যেন কি?!
১৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৩
গনডার বলেছেন: রিজভি আপত্তিকর ছবির মনতব্য গুলো মুছে ফেলুন দয়া করে
১৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪
রিজভী বলেছেন: স্যরি, আমি একটু কাজে ব্যস্ত থাকায় খেয়াল করতে পারিনি।

লজ্জাকে আমার ব্লগে ব্যান করা হলো।
২০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৫
রাশেদ বলেছেন: কাইল্কা ছিল একটা, আইজকা দেখি আরেক নিকে হাজির। মন্তব্য মুছে ফেলেন।
২১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৬
রাশেদ বলেছেন: হায় হায়! লায়ন ভাইয়ের কি হবে! সে তো পুরা পাগল ছিল অপির জন্য!!
২২. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৮
রিজভী বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশা,
নাম সংশোধন করা হলো।
২৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৮
গনডার বলেছেন: লায়ন কেডা? বুয়েটের ভিপি ছিল ঐ বেডার কতা কও নাকি রাশু
২৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৯
রাশেদ বলেছেন: হ। হে যে কত কীর্তি করল এই মাইয়ার লাইগা। দুইবার পাবনা পাঠান লাগছিল।
২৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২২
সূর্যবাসী বলেছেন: শিখা লজ্জা সবাইকে লজ্জা দিতে চায় অাপনারা লজ্জা পাবেন না।
২৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৩
আরণ্যক যাযাবর বলেছেন: রাশেদ, ভদ্রলোকরে আমি ক্যামনে ক্যামনে জানি চিনি। আমি গরীব মানুষ, কাজেই তার পয়সায় কয়দিন মার্গারিটা, টাকিলা খাইসি। খুব ভালো মানুষ।


কিন্তুক সমস্যা হইলো, লায়ন ভাইয়ের কথা আমারো মনে পড়লো। আইজকা রাইতের টাকিলা টা লায়ন ভাইয়ের জন্যে উতসর্গ।
হিক!
দুনিয়াত পেরেমের দাম নাই।
হিক!
২৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৩
গনডার বলেছেন: লায়ন ভাই কিনতু বুয়েটে হেভি পপুলার ছিল। মাতায় একটু সমস্যা ছিল এইযা নাইলে পুলা ভাল
২৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৩
সূর্যবাসী বলেছেন: কাউকে ওয়ার্নিং ছাড়া ব্যান করা ঠিক নয়।
২৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৫
আরণ্যক যাযাবর বলেছেন: লায়ন ভাই কিনতু বুয়েটে হেভি পপুলার ছিল। মাতায় একটু সমস্যা ছিল এইযা নাইলে পুলা ভাল

কথা সত্য। দলের হয়্যা দাড়াইছিলো। কিন্তুক লোক খুব ভালো।

পেরেমের দাম নাই।
হিক!
৩০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬
পথহারা বলেছেন: হা হা...পোলাপান সব দেহি বুয়েটের মাল.......

লায়ন কি এখন ১০০ % গেছে না আগের মত ৫০%..........?

রিজবি বাই, গন্ডারের ফটুক টাও অশ্লিল..ওরে ওয়ারনিং দেন...বোলগে অনেক মহিলা আচে .........
৩১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬
রাশেদ বলেছেন: হা হা! হে একবার সবাইরে দাওয়াত দিলো অপিরে বিয়া করব। ক্যাফের সামনে প্যান্ডেল টাঙ্গানো হইবে। তার পাগল হবার ইতিহাস অবশ্য করুন। ফ্যামিলি প্রব্লেম।


আরু, তুমি কেমনে জান জানি, উদার পোস্টে তুমার কমেন্ট দেখছিলাম।
৩২. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
গনডার বলেছেন: অপি লিখিত কমপেলেইন কর্চিলো লায়ন ভাইয়ের এগেনসটে , লায়ন ভাই বেরাইতে যাইতে চাইসিলো হের লগে তাই।
৩৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৭
রাশেদ বলেছেন: হ। তোমরা মনে হয় আছিলা না ওই সময়ে। ভিপি হওনের পরে অনুষ্ঠানে জোর কইরা হে জেমসের গান গাইল। হা হা! মজাই পাইছিলাম।
৩৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
মাহমুদউল্লাহ বলেছেন: শুভেচ্ছা অপি করিম আর আশির ভাইকে। আশির ভাই চমতকার একজন মানুষ, মিশুক আর খুব মজার। ছাত্র হিসাবে খুবই ব্রিলিয়ান্ট ছিলেন। আন্ডারগ্র্যাড এ মনবুশো নিয়ে জাপানে এসেছিলেন।
৩৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৮
রাশেদ বলেছেন: একবার মোহাম্মদপুরের বাসে মামু উঠলো, পরে দেখি পির পিছে পিছে নামছে। তয় আর কিছু মনে হয় করে নাই। করলে শুনতাম।
৩৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
গনডার বলেছেন: গানডা হেবী গাইসিল।
৩৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
রাশেদ বলেছেন: গন্ডু ঐ সময়ে ছিলা!!
৩৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
রাশেদ বলেছেন: একবার সিভিল ৯৯ ব্যাচের লগে ক্লাস করতে যাইয়া বোর্ডে জিনিয়া, চ্যাম্পিয়ন আর অপি করিমের নাম লেইখা দিয়া আসছিল নাকি জোরে জোরে বলছিল। মামু ছিজ ছিল একটা।
৪০. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
তানজিলা হক বলেছেন: আপনার পোস্ট এর মাধ্যমে আমি অপি আপুকে সুভেচ্ছা জানাচ্ছি।আপু তোমার বরটাকে তোমার সাথে ভালো মানাইছে।তোমাদের নতুন জীবন সুখের হক।
৪১. ৩১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৪
তানজিলা হক বলেছেন: পথহারা @লায়ন ভাই আগের মতই আছে।
আরণ্যক যাযাবর @আপনারা পাইছেন কি বুয়েটে পড়েন তাই যারে চাইবেন তারেই পাইবেন।তার কোন চাওয়া পাওয়া নাই?
৪৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
আরণ্যক যাযাবর বলেছেন: ধুর, কী যে কন, বুয়েটে পড়ি না আমি। আমি ইন্টারমিডিয়েট পাস কৈরা আর পড়াশুনা করি নাই। মফস্বলে চাষবাস কৈরা খাই আর ব্লগাই।

রাশেদের কথা জানি না। হুই রাশেদ, তোমার গুগল অ্যাডটা দেও তো। আমার অ্যাড -

আর অপি আপুর বর কাছের লোক। খুশি তো আমার হওয়ার কথা।
৪৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
রাশেদ বলেছেন: কি কথার কি উত্তর!!
৪৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
রাশেদ বলেছেন: আইচ্ছা অ্যাড কইরা দিতাছি তোমারে।
৪৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
মো: খায়রুল বাসার বলেছেন: রিজভী, আপনাদের ওয়েব সাইটের সমস্যা কি ?
প্রায়ই ঢুকা যায় না । নাকি ওয়েব সাইট পরিবর্তন হয়েছে । http://www.jaijaidin.com ঠিক আছে তো ?
৪৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
রাশেদ বলেছেন: বুয়েটের মেয়েদের নিয়া একটা ডায়লগ আছে। দিলাম না!! এক পুলায় গেঞ্জিতে লেইখা ঘুরত!!
৪৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
হুদা ইসলাম বলেছেন: আশির ভাই টোকিও শাখার মোহাম্মদ ইউনুস সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি।
৪৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
উদাসী স্বপ্ন বলেছেন: আমি লায়ন থুক্কু অসির হমু, মাগার কেমতে?(আম্মাআআ)
৫০. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৭
প্রশ্নোত্তর বলেছেন: @রাশু
পুলাডার নাম জানি কি...?
৫১. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
গনডার বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-১০-৩১ ১৮:২৭:০১

আমি লায়ন থুক্কু অসির হমু, মাগার কেমতে?

উদা তুমি আবারও লেট করে ফেলেচো
৫২. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
যীশূ বলেছেন: হায়রে, অপি করিমের বিয়ে হয়ে গেল! আমার তো খুব একা একা লাগে!
৫৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
সংস্থাপক বলেছেন: অপি করিম সামনাসামনি দেখতে ভালো না। ছুডুখাডো কাইল্যা। ফটুফেস সুন্দর। লায়ন ভাই গানজা খাইয়া তার জন্য পাগল হইচিল।
৫৪. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
রাশেদ বলেছেন: হ! আমি তারে সামনা সামনি দেইখা অবাক হইছিলাম।
৫৫. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
সংস্থাপক বলেছেন: আমরা একবার পলাশীর মোড়ে আড্ডা মারি, দেখি হেয় ফটুকপির দুকানে। ফটুফেস আর অরিজিনালে এত তফাৎ বুইঝে আসে নাই।
৫৬. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫০
হাসিব বলেছেন: আরাফাত ভাইসাহেবের অভাব আমাগো রিজভী (হোম ডিস্টিক কুষ্টিয়া) বুজতে দিতাছে না দেইখা ভাল্লাগতেছে ।
৫৭. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
রাশেদ বলেছেন: সবই লাইটের মহিমা!
৫৮. ৩১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
ডাক্তাড়' বলেছেন: ড়িজভিরে আমি চে ক্যাফেতে ভার্জিন ব্লাডি মেরি খাওয়ামু। হ্যার বিনোদনে আমি আমোদিত
৫৯. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৪
সংস্থাপক বলেছেন: রিজভী (হোম ডিষ্টিক কুষ্টিয়া) হাবিব মহাজনের ভাত মারছে।
৬০. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৩
অমিত বলেছেন: একবার সিভিল ৯৯ ব্যাচের লগে ক্লাস করতে যাইয়া বোর্ডে জিনিয়া, চ্যাম্পিয়ন আর অপি করিমের নাম লেইখা দিয়া আসছিল নাকি জোরে জোরে বলছিল।--
খাইছে !! আপনে চ্যাম্পিয়নের খবর জানেন। আপনে তো আমগো আগেপিছে মনে হয় !! তয় একসময় লান্চটাইমে লায়নের কাজকারবারে ব্যাপক মজা পাইতাম। একবার আমার এক ফ্রেন্ডকে ঝাড়ল। কারণ ঐ হালা জানি কোথথেইকা একটা বিড়াল নিয়ে আরেক বান্ধবীকে ভয় দেখাইতেসিলো। হায়রে লায়নের সেকি চোটপাট। আবার যাওয়ার আগে সেই মাইয়ারে কয় ভয় পেও না, লায়ন থাকতে বিড়াল কিছু করবে না।
৬১. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫
মিশুক০০৭ বলেছেন: আমি খুব কষ্ট পাইছি
৬২. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২৯
ঢালী! বলেছেন: ছুডুখাডো কাইল্যা.....
৬৩. ৩১ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১১
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: হায়!হঠাৎ এ কি হইল???
যাই হোক নবদম্পতিকে অভিনন্দন.....!!
৬৫. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
রিজভী বলেছেন: কমেন্টগুলো পড়ে অনেক কিচু বুঝলাম!
৬৬. ০১ লা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
জোনাকি বলেছেন: রাগু তুমার কথাও মানি কিন্তু ভালোবাসার মানুষের মুখের দিকে তাকাইলে যদি দেখা যায় চেহারা হুনুমানের লাহান তাইলে তো ভালোবাসা সব উইড়া যায়। এখানে আমার কি দোষ কও।





রাসের হাড়ি
মক্কা এখনও বহু দূর এর লাইগা একটু ভাব দেখাইতেছি। পরে কি হবে আল্লাহ্ জানে তাই বইলা কি এখন কথা কইতেও পারুম না?
৬৮. ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ৮:১৩
রিজভী বলেছেন: রেটিং এর জন্য ধন্যবাদ নতুন পৃথিবী।
৬৯. ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ৮:৪০
সাইফুর বলেছেন: আমিও তো ৫ দিছি....লাম
৭০. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৬
রিজভী বলেছেন: রেটিং এর জন্য ধন্যবাদ সাইফুর ভাই।
৭১. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১৩
ইরতেজা বলেছেন: হায় হায় আমার স্বপ্নের নায়িকার বিবাহ হয়ে গেল...

শুভ কামনা অপি আর আশিক। ৫
৭২. ১৬ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:১৯
সংস্থাপক বলেছেন: হেব্বি মানাইছে। ইরতেজার সাথে ম্যাচ করত না।
৭৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১৪
তারিক হাসান খান নিপু বলেছেন: (৫)

কি দরকার আর করার ?
অনেকদিন তো করলেন !

এখন নতুনরাই করুক না ;
কি বলেন ?

 

মোট সময় লেগেছে ১.০৪৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
২০০০ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সংবাদপত্রে যাত্রা শুরু করে বর্তমানে দৈনিক জনকন্ঠের Cultural page in-charge হিসেবে কর্মরত রয়েছি .......
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ