অসীম আকাশে বাধাহীন উড়ে চলেছে
এক টুকরো মেঘ।
এক ঝটকা বাতাস এসে মেঘকে আলিঙ্গনে
বাঁধতে চায়-
সে মেঘকে ভালোবাসার কথা বলে;
গান শোনায়।
বাতাসের গান শুনে মেঘ মিটিমিটি হাসে
কিছুই বলে না,
অথচ মেঘের সঙ্গ ছাড়ে না বাতাস,
বার বার ছুটে মেঘকে ছুঁতে চায়;
এক সময় বাতাসের আলিঙ্গনে বাঁধা পড়ে মেঘ
ভাবে-
এক সাথেই এবার যাওয়া যাবে না হয়
অনেকটা পথ।
আচমকা মেঘের সঙ্গ ছেড়ে অজানা টানে বাতাস
হারিয়ে যায়,
বাতাসের বিরহে মেঘ কাঁদে
আকুল হয়ে-
বিরহের জলধারা তার ঝরে পড়ে এক এক করে
তপ্ত পৃথিবীর বুকে।
- ০১/১২/২০০১.
# (অপরিবর্তিত) #
[ লালমোহন ফাউন্ডেশনের উদ্যোগে এলএফবি মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমাদ স্মরণীকা বেতুয়াতে ২১ মে ২০০৮ প্রকাশিত ]
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


