বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভীড় দেখলেই অনুধাবন করা খানিকটা সম্ভব যে, কেন সরকারি চাকুরীর প্রতি সবার এ রকম আকর্ষণ! কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেন, সরকারি চাকুরীতে জীবনকাল ও মৃত্যুকালেন নিশ্চয়তার কথা।
অর্থাৎ, জীবনকালে হুট করে চাকুরী চলে যাবার ভয় থাকে না, আবার মৃত্যুর পরও পরিবারের সদস্যরা আর্থিকভাবে নিশ্চিন্ত থাকেন। ফলে এত সব নিশ্চয়তার বেড়াজালে সরকারি চাকুরীজীবীদের অধিকাংশ হয়ে যান অন্যদের জন্য অনিশ্চয়তার কারণ!
অর্থাৎ, এদের দাপটে অন্যদের ফাইল আটকে যায়, ঘুষের খেলা খেলতে হয় সারাজীবন কোন খেলাধুলা না করা ব্যক্তিকেও। অথচ এদের বিরুদ্ধে কোন বিচার চেয়েও প্রতিকারের পথ প্রায় সময়ই রুদ্ধ থাকে। কারণ বিচারে অপরাধী প্রমাণ হলে শাস্তি হবে বড়জোর, সাসপেন্ড!
এজন্য অনেকেই সরকারি চাকুরীজীবীদেরকে একালের জমিদার বলে আখ্যা দেন।
অথচ এদের ক্ষমতার দর্প কবে চূর্ণ হবে কেউ কি বলতে পারবে?
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



