শীর্ষেন্দুর একটা বইতে পড়েছিলাম......
" কিছু কিছু পুরুষের বাঞ্ছিত নারীটি থাকে কোন অগম দেশে, সারা জীবন এক অতৃপ্তি বয়ে যায়, কিন্তু সেই কাঙ্খিত নারীর সন্ধান সে পায় না। আবার কিছু কিছু নারীর বাঞ্ছিতপুরুষটি থাকে কোন অগম দেশে, সারা জীবন এক অতৃপ্তি বয়ে যায়, কিন্তু সেই কাঙ্খিত পুরুষের সন্ধান সে পায় না।"
..... অতৃপ্তি যে সংজ্ঞা এখানে লেখক অলিখিত ভাবে দাঁড় করিয়েছিলেন তা আদৌ অনেকে মানবেন কিনা সেটা কিন্তু প্রশ্নের মুখেই থাকবে। কিন্তু কথাগুলো মিথ্যে বা ভুল, তা স্বীকার করার মতন বিষয়ও যে থাকতে হবে! ....... মোদ্দা কথা ভালোবাসার নিমিত্তে এতো এতো কথা বলার পেছনেও কিন্তু সেই না পাবার অতৃপ্ত বেদনাই মূল হয়ে দাঁড়ায়। ......
তাহলে অতৃপ্তি দূর করার নিয়ামক কি?
কেউ কি জানাবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

