somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ায় অস্থিরতা, মোটেই ভালো সংবাদ নয়

১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ান ইলেভেনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির যেমন পরিবর্তন হয়েছে, তেমনি এর প্রভাব পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। মিডিয়াতেও ওয়ান ইলেভেনের প্রভাব প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পড়েছে। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও চ্যানেলের নেপথ্য ব্যক্তিরা মূলত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডসম্পন্ন। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতেও চ্যানেল প্রতিষ্ঠা করা হয়। তবে রাজনৈতিক মারপ্যাঁচের নানা অনিয়ম আর দুর্নীতির কারণে ইলেকট্রনিক মিডিয়ার নেপথ্য এসব ব্যক্তির কেউ কেউ জেলে বা মামলার জালে জড়িয়ে গেছেন।

এতে ক্ষতিগ্রস্ত কেবল ব্যক্তিবিশেষই হচ্ছেন তা নয়। বরং সামগ্রিকভাবে মিডিয়াতেই এর প্রভাব পড়ছে। চ্যানেলগুলোতে কর্মরত সাংবাদিক ও কর্মীদের বেতনভাতা বকেয়াসহ প্রডিউসারদের লগ্নিকৃত অর্থ আটকে যাচ্ছে।

কমবেশি সব চ্যানেলের কাছেই অনুষ্ঠান নির্মাতা ও প্রতিষ্ঠানের অর্থ বকেয়া রয়েছে। এগুলোর মধ্যে বৈশাখী, চ্যানেল ওয়ান ও ইটিভির কাছে এই পাওনা সবচেয়ে বেশি। ফলে আটকে থাকা অর্থের ছাড় করাতে না পেরে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুন প্রোগ্রাম নির্মাণ করতে পারছে না। ফলে নতুন ও পুরনো শিল্পীদের কাজ কমে যাচ্ছে।

আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তাদের চ্যানেলে লগ্নি করার মতো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না থাকায় চ্যানেলগুলো নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠান কেনার ক্ষেত্রে আর্থিক মূল্যমান বাড়াতে পারছে না। শিল্পী বা কলাকুশলীরাও আগে যে হারে সম্মানী পেতেন তাই পাচ্ছেন। অথচ বাজারের ঊর্ধ্বগতি সত্ত্বেও মিডিয়াকে বাঁচিয়ে রাখতে হলে সব ক্ষেত্রেই আর্থিক বিষয়ের সমন্বয় প্রয়োজন। কিন্তু তা করা হচ্ছে না বলে মিডিয়ায় কাজের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা ও অস্থিরতা তৈরি হচ্ছে।

অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো মিডিয়ারও আত্মপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে না। এতে মিডিয়া কর্মীদের কাজের নতুন ক্ষেত্র তৈরি হওয়া একভাবে বললে প্রায় বন্ধই হয়ে গেছে। অনেক সময় মালিক পক্ষ তাদের ইচ্ছামতো সবকিছু পরিচালনার জন্য সৃষ্টি হয় অস্থিরতা। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে একুশে টেলিভিশনের সংবাদ বিভাগে মালিক পক্ষ ও নিউজ ডিপার্টমেন্টের মধ্যকার তিক্ত ঘটনাকে উল্লেখ করা যেতে পারে। সেখানে বেশকিছু সংবাদ কর্মীকে চাকরিচ্যুত ও সাসপেন্ড করা হয়। এ অস্থিরতার প্রভাব অন্যান্য মিডিয়ায়ও ছড়িয়ে পড়ে।

অথচ রাজনৈতিক এ পরিপ্রেক্ষিতে মিডিয়ায় অস্থিরতা মোটেই কোনো সুসংবাদ বয়ে আনবে না। উদাহরণস্বরূপ সিএসবি নিউজ চ্যানেল বন্ধ হওয়ায় নতুন ধারার টিভি রিপোর্টিং বড় একটি ধাক্কা খায় এবং প্রচুর ক্রিয়েটিভ মিডিয়া ও সংবাদকর্মীকে বেকার হতে হয়। যা কারোরই আকাক্সিক্ষত ছিল না।

সুতরাং মিডিয়ায় যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট মালিক-কর্মী সবাইকে সজাগ থাকতে হবে।

# দৈনিক যায়যায়দিন ২য় বর্ষপূর্তি সংখ্যায় ০৬/০৬/২০০৮ প্রকাশিত #
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×