আসলে হেডিংটা লেখা উচিত ছিলো সামহোয়ারইনে আমার এক বছর এক সপ্তাহ পেরিয়ে। কারণ আমার ব্লগে শো করছে তা। অথচ এক সপ্তাহ দেরী করে পোস্ট এই দেবার যোগ্যতম কারণ হলো মাঝে ভীষণভাবে অসুস্থ ছিলাম।
যা হোক, সামহোয়ারইনে আমার প্রথম পোস্ট ছিলো বৃষ্টি (Click This Link) নামে। লিখেছিলাম ১৫ জুন ২০০৭ এ। মাত্র এক লাইনের পোস্ট ছিলো সেটি। তবে এই এক লাইনের পোস্টেই আরিলের কাছ থেকে ব্লগিং করার সূচনা শুভেচ্ছা পেয়েছিলাম।
তারপর বৃষ্টি নিয়ে আরো দুটি পোস্ট দেই। ইচ্ছে ছিলো কেবল বৃষ্টি নিয়ে খালি পোস্ট দেবো। বৃষ্টির প্রতি ভালোবাসাই বোধ হয় এর মূল কারণ ছিলো। পরবর্তীতে অবশ্য ব্লগে এতো ভ্যারিয়েশন লেখার রাজত দেখে অন্যান্য বিষয় নিয়েও লেখা শুরু করি। তবে লেখতাম কম। কারণ কি নিয়ে যে লিখবো তাই-ই ভেবে পেতাম না!
ব্লগে আমার আলোচিত পোস্ট বোধ হয় ৯ম পোস্ট ঝামেলাবাজ ব্লগারদের প্রতি (Click This Link) পোস্টটি। ৪৫০বার পঠিত ও ৬৫টি মন্তব্য ছিলো এই পোস্টে! এই পোস্টেই প্রথম সাক্ষাৎ পেলাম ডাক্তার আইজউদ্দিন, অচেনা বাঙালী, জল রঙ, হট্টগোল, হারাধন. ঝড়ো হাওয়া, হাসিব, হোসেইন, ধূসর ছায়া, দি এ টীম, অমনিবাস, অঃরঃপিঃ প্রমুখের।
বুঝলাম ব্লগিং পলিটিকস্ কাকে বলে!!
এরপর যায়যায়দিন ও অন্যান্য পত্রিকায় নিজের প্রকাশিত ইন্টারভিউ, অ্যালবাম রিভিউ, মুভি রিভিউ ও মিডিয়া নিয়ে নানা মতামতই মূলত লেখতাম ব্লগে।
তবে আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে যে আন্দোলন ও পরবর্তী কারফিউ দেয়া হয় তা নিয়ে প্রায় প্রতিদিনই পোস্ট দিতাম। কারফিউয়ের অভিজ্ঞতা নিয়ে তখন ৬ পর্বে লিখেছিলাম কারফিউ উপাখ্যান।
আমার প্রকাশিত নির্বাচিত কবিতাগুলোর সংকলন দেয়া শুরু করি অক্টোবর থেকে।
সঞ্জীবদা আমাদের ছেড়ে যান ১৯ নভেম্বরে। তাকে নিয়েও বেশ কিছু পোস্ট দেই আমি। সত্যিই সঞ্জীবদা, উই মিস ইউ!
ডিসেম্বরের ব্লগিং আমার পুরোটাই কেটেছে বলা যায়, সামহোয়ারইনের প্রথম বর্ষপূর্তির আয়োজন নিয়ে। ১৬ই ডিসেম্বর চারুকলায় আমরা প্রায় ৮০-৯০ জন ব্লগার এক সাথে হই। সঙ্গে সামহোয়ার টীমের আরিল, জানাসহ অন্যান্যরা ছিলো। দিনটি সত্যিই অসাধারণ কেটেছিলো আমাদের!
তবে নতুন বছরের শুরু জানুয়ারি ২০০৮ থেকে কেন যেন ব্লগিং করতে কেমন একটা আলসেমী এসে গেলো। ফেব্রুয়ারি ২০০৮ এ শুরু করলাম দুটি নতুন সিকোয়েল ক্ষমতার দর্প ও এলোমেলো ভাবনা .......... ।
মার্চে ব্লগার পিকনিক নিয়ে একটা পোস্ট দিলাম। ব্লগার পিকনিক ও আমরা.......... (Click This Link) শিরোনামের এই পোস্টে পিকনিকের কিছু ছবিও অ্যাড করা ছিলো। পিকনিকে যারা গিয়েছিলেন তারা বোধ করি সকলেই স্বীকার করবেন যে, পিকনিকটি দারুণ মজার হয়েছিলো।
এরপর থেকে এই তো চলছে। ২০০৭ এ যখন ব্লগিং শুরু করি, সেই মাসে দিয়েছিলাম ১১ টি পোস্ট। অথচ এ মাসের ২য় পোস্ট এটা! সামহোয়ারইনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক-বিতর্ক এবং নোংরামীরই সুদূর প্রসারী প্রভাব হয়তো এটি। অথচ সামহোয়ারইনে আমরা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ সব সময়ই আশা করি।
ধন্যবাদ সবাইকে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।