আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের প্রবাদপুরুষ, কথাশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান - রিজভী
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- আজ রিজভীর জন্মদিন - মিলটন
- না বলতে সমস্যা? - তামিম
- কতোটা আত্মবিশ্বাসী আপনি ? - তামিম
- রোমান্টিকতায় মেতে ওঠার ৬০ টিপস - তামিম
- সাংবাদিক নামের আজিব জীবগুলোর জন্য মমতা ( আরিফ জেবতিক) - আরিফ জেবতিক
- নবীনদের জন্য - নাদান
- টেকি পোস্টঃ ভোট দিন বারবার বাংলাদেশকে অটো সিস্টেমে কোন খাটুনি ছাড়া
- শয়তান
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- চড়ুইভাতি লাইভ আপডেট - সারিয়া তাসনিম
- সাময়িক পোষ্ট: আপনার জন্মদিন কবে?? (সবাইকে অংশগ্রহন করার বিনীত অনুরোধ) - শফিউল আলম ইমন
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- যৌথ পোষ্ট (যেমন করে কাটলো ভালবাসা দিবসের রাত!) - সুখী মানুষ
- মিশন প্রাকৃতিক সপ্তাচার্য! (রিপোষ্ট) - ক্রাউন
- ওয়েব টিপস: নেট স্পিড বাড়িয়ে নিন - ত্রিভুজ
- সামহোয়ারইনের ব্যান, রাজনীতি ও কিছু কথা - রিজভী
- ২০০৭ সালের জনপ্রিয় শীর্ষ ১০ টি ওয়েবসাইট - মিলন মাহমুদ
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- ব্লগার আড্ডার কয়েকটি ছবি.. - নতুন পৃথিবী
- ব্লগার আড্ডায় আসার জন্য ধন্যবাদ সবাইকে
- রিজভী
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- ফেসবুক : বন্ধুত্বের হাতছানি পেরিয়ে আরো কিছু - রিজভী
- ঘুরে এলাম যাযাদি, দেখে এলাম রিজভী ভাইকে.. - সুখী মানুষ
- ডক্টরস্ বিডি ডট কম : একটি গুড সাইট - রিজভী
- সঞ্জীব চৌধুরীর যত গান ... - রিজভী
- মিস ইউ সঞ্জীবদা
- রিজভী
- রেখে যাবো অন্য চোখে জল : (আমার প্রকাশিত নির্বাচিত কবিতা-৭) [* শততম পোস্ট *] - রিজভী
- আমরা পুরুষেরা যেভাবে নারীদের নগ্ন করে চলেছি... - নূরে আলম
- বাংলাদেশের ইতিহাসে গভীরতম সংকটে এখন মিডিয়া - বহুরুপি
- প্রসঙ্গ : আলী ও ঢালী! - রিজভী
- সব মেয়েদেরই ঠোঁট সুন্দর!
- রিজভী
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ ফাইনাল কাল - রিজভী
- ৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন.... - ত্রিভুজ
- কেন? - রিজভী
- একটি জিজ্ঞাসা? - রিজভী
- আয়ের উপায় হতে পারে ওয়েব কনটেন্ট রাইটিং - নিশাত শাহরিয়ার
- ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড যেভাবে করবেন - শাওন
- ফ্রি এসএমএস - রিজভী
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের প্রবাদপুরুষ, কথাশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রের প্রবাদপুরুষ, কথাশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৭২তম জন্মবার্ষিকী উৎযাপন হলো গত ৫ আগস্ট। ১৯৩৬ সালের এই দিনে ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাল্যকাল কেটেছে কলকাতায়। দেশবিভাগের পর ১৯৪৭ সালে বাবার সঙ্গে ঢাকায় চলে আসনে। কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন ১৯৫০ সালে নিজ গ্রামের স্কুল থেকে। এরপর ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
১৯৫২ সালে রাষ্ট্র ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবার জন্য তাকে বড় ভাই শহীদুল্লা কায়সারসহ কারাবরণ করতে হয়। ১৯৫৫ সালে একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে আবার তিনি কারাবরণ করেন। ১৯৫৭ সালের মাঝামাঝি আবার তিন মাস কারাবরণ করেন রাজনৈতিক কারণে। এরপর ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বাংলায় এমএ পাস করেন।
চলচ্চিত্রে যোগ দেন এ জে কারদারের সহকারী হিসেবে জাগো হুয়া সাবেরা ছবিতে ১৯৫৭ সালে। এরপর কাজ করেন কখনো আসেনি ছবিতে ১৯৬০ সালে। ১৯৫৯-৬০ সালে সচিত্র সন্ধানীতে ধারাবাহিকভাবে প্রকাশের পর তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন ছবি সঙ্গম নির্মাণ করেন ১৯৬৩ সালে। তিনি প্রথম সিনেমাস্কোপ ছবি বাহানা নির্মাণ করেন ১৯৬৫ সালে। জহির রায়হান ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি লিখে সাহিত্যে আদমজী পুরস্কার পান ১৯৬৫ সালে।
তার প্রথম একটি কবিতা ‘ওদের জানিয়ে দাও’ প্রকাশিত হয় ১৯৪৯ সালে কলকাতার ‘নতুন সাহিত্য’ পত্রিকায়। এরপর ছোটগল্প ইত্তেহাদ, ইনসাফ, খাপছাড়া, যাত্রিক ইত্যাদি পত্রিকায় ছাপা হয়। তার প্রথম গল্প সঙ্কলন ‘সূর্য গ্রহণ’ প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তিনি ১৯৫৬ সালে ‘প্রবাহ’ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। তার ‘শেষ বিকেলের মেয়ে’ প্রথম উপন্যাস পুস্তকাকারে ছাপা হয়। জহির রায়হান প্রথম বিবাহ করেন চিত্রাভিনেত্রী সুমিতাকে ১৯৬১ সালে।
১৯৭২ সালের ৩০ জানুয়ারি বড় ভাই শহীদুল্লা কায়সারের খোঁজে ঢাকার মিরপুর গিয়ে নিখোঁজ হন।
জহির রায়হানের গ্রন্থপঞ্জি
সূর্য গ্রহণ (ইনল্যান্ড প্রেস ১৯৫৬), শেষ বিকেলের মেয়ে (সন্ধানী প্রকাশনী ১৯৬০), হাজার বছর ধরে (সন্ধানী প্রকাশনী ১৯৬৪), বরফ গলা নদী (সন্ধানী প্রকাশনী ১৯৬৮), আরেক ফাল্গুন (সন্ধানী প্রকাশনী ১৯৬৯), আর কত দিন (সন্ধানী প্রকাশনী ১৯৭০)।
জহির রায়হানের চিত্রপঞ্জি
পরিচালনা : কখনো আসেনি (১৯৬১), সোনার কাজল (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), সঙ্গম (১৯৬৪), বাহানা (১৯৬৫), বেহুলা (১৯৬৬), আনোয়ারা (১৯৬৭), জীবন থেকে নেয়া (১৯৭০), জ্বলতে সুরজকে নীচে (বাংলাদেশে মুক্তি পায়নি) এবং লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত)।
প্রামাণ্যচিত্র : লিবারেশন ফাইটার্স (১৯৭১), ইনোসেন্ট মিলিয়নস (১৯৭১), স্টপ জেনোসাইড (১৯৭১) ও বার্থ অফ নেশন (১৯৭১)।
প্রযোজনা : জুলেখা (১৯৬৭), দুই-ভাই (১৯৬৮), সংসার (১৯৬৮), সুয়োরাণী দুয়োরাণী (১৯৬৮), কুঁচবরণ কন্যা (১৯৬৮), মনের মত বউ (১৯৬৯), শেষ পর্যন্ত (১৯৬৯), প্রতিশোধ (১৯৭২)।
তামো ব্লগ বলেছেন:
+
রামন বলেছেন:
সুন্দর ও তর্থবহুল পোষ্ট।"জ্বলতে সুরজকে নীচে" ও "লেট দেয়ার বি লাইট" ছবি দুটি বাংলাদেশে যথাক্রমে "উজ্জ্বল সূর্যের নীচে" ও " জম্ম থেকে জ্বলছি" নামে মুক্তি পেয়েছিল।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার ইনফরমেশনের জন্য।
বিডি আইডল বলেছেন:
++
তপন চৌধুরি বলেছেন:
জহির রায়হান এর ছবিগুলির copyrights কোথায় পাব? এছারা ঐ ছবিগুলি কি original পাওয়া যাবে?
স্টিংরে বলেছেন:
অনেক ধন্যবাদ ইনফরমোটিভ পোস্টের জন্য ।




















সালাম তোমায় হে বীর.....
জ্বলতে সুরজকে নীচে মুভিটা কি কোথাও পাওয়া যাবে?