somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালমান শাহ চলে যাওয়ার এক যুগ পেরিয়ে

০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা চলচ্চিত্রের নায়ক সালমান শাহ'র ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ৯০-এর দশকে যখন বাংলা চলচ্চিত্র তার ক্রান্তিকাল অতিক্রম করছিল তখন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢালিউডে এলেন এবং জয় করলেন সবার হৃদয়। সিনেমা হল বিমুখ বাঙালিদের আবারো হলমুখী করতে যার অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয় তিনি বাংলা চলচ্চিত্রে আলোচিত এক নায়ক সালমান শাহ। আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোট ভাই শাহরান চৌধুরী ইভান। নানাবাড়ি সিলেটে তার জন্ম। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি অভিনয়ের ওপর দুর্বল ছিলেন।

নবাগত নায়িকা মৌসুমীর সঙ্গে প্রথম ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি গড়ে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন সালমান। ১৯৯৩ সালের ২৫ মার্চ ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর মাত্র ৪ বছরের মধ্যেই করে ফেলেন ২৭টি ছবি।
তবে কি এক অজানা দুঃখবোধ হয়তো জড়িয়ে ছিল সালমান শাহকে। আর তাই তো অভিমান করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর থামিয়ে দিলেন জীবন রথ। মাত্র ২৭ বছর বয়স ছিল তার তখন। তার মৃত্যু নিয়ে হাজারো বিতর্ক থাকলেও সালমান শাহ’র অকালে চলে যাওয়া যে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি, তা নিয়ে কারোর মধ্যেই কোনো দ্বিমত নেই।


সালমান শাহ অভিনীত ছবির তালিকা

ছবির নাম : ছবি মুক্তির তারিখ
কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ
তুমি আমার ছবিটি - ১৯৯৪ সালের ২২ মে
অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন
সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট
বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
প্রেমশক্তি - ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর
কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ
দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ
স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে
আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট
মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
বিচার - ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল
প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন
তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন
স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই
জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
প্রেম পিয়সী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই
শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই
আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট
বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর


এক নজরে সালমান শাহ

জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭০
বাবা : কমর উদ্দিন চৌধুরী
মা : নীলা চৌধুরী
আসল নাম : শাহরিয়ার চৌধুরী ইমন
স্ত্রী : সামিরা
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
শেষ ছবি : বুকের ভেতর আগুন
প্রথম নায়িকা : মৌসুমী
সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
মোট ছবি : ২৭টি
বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬


ছবি ক্যাপশন

১. সালমান শাহ : ঢালিউড যার শূণ্যতা এখনও অনুভব করে

২. সালমান শাহর প্রথম ছবি ব্যবসাসফল হওয়ার পর পত্রিকার কভারেজ

৩. সর্বাধিক ১৪টি ছবিতে শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছেন সালমান শাহ

৪. স্ত্রী সামিরার প্রতি সালমান শাহর ভালোবাসা ছিল অনেক বেশি

৫. সালমান শাহর মৃত্যুর পর আনন্দ বিচিত্রা তাকে নিয়ে কাভার স্টোরি করে
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×