এই মাত্র শেষ হলো বেগম খালেদা জিয়ার ভাষণ।
নির্বাচনে বিএনপি যাচ্ছে বলে তিনি সবাইকে আশ্বস্থ করেন।
যাক, বিএনপি তাহলে নির্বাচনে যাচ্ছে.....
বেগম খালেদা জিয়া যদিও তার পূর্বের শর্তগুলো বহাল রেখেছেন এখনও।
৭ দফা ও ৪ দফার পর এবার বক্তব্যে তিনি যে ৩ দফা মূল হিসেবে উলে।লখ করেছেন তা হলো-
* ২৮ ডিসেম্বর নির্বাচন,
* জরুরি অবস্থা মনোনয়ন দাখিলের শেষ দিনে হলেও তুলে নিতে হবে,
* ৯১ ই বাদ দিতে হবে।
তবে অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে তা হলো বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার্থে নির্বাচনে যাবে...
এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি নির্বাচনের তারিখ পরিবর্তন নাও করে তবুও আশা করা যায় খালেদা জিয়ার বক্তব্যের তেমন একটা নড়চড় হবে না।
তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে, নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে তার নিজের দল গোছানোটাই এখন মুখ্য। নেতা-কর্মীরা জেলে বা পালিয়ে থেকে গত ২ বছরে দলের যে অবস্থা করেছে তাতে করে আগামীতে অন্তত বিরোধী দলে থেকে হলেও দল গোছানোটা তার জন্য জরুরী।
নইলে বিএনপি'র অস্তিস্থই হয়তো হুমকীর মুখে পড়বে।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



