" এক ব্যক্তির ইচ্ছা ছিলো ভালো চরিত্রের একটি মেয়েকে বিয়ে করার। তাই মেয়ে দেখে পছন্দ হলে সেই মেয়েকে কিছুদিন পরেই সে অফার করতো যে, "কিছুদিন পরেই তো আমাদের বিয়ে;তাই আসো দুজন আরো কাছাকাছি হই।"
এই কাছাকাছি মানে ...
তারপর তার উদ্দেশ্য হাসিল হলেই সে বলতো যে, ''ছিঃ ছিঃ তুমি বিয়ের আগেই এসব আমার সাথে করতে পারলে? তুমি এতো খারাপ! তোমাকে অবশ্যই আমি বিয়ে করবো না।" এরপর যথারীতি সেই মেয়ের সাথে সে বিয়ে ভেঙ্গে দিতো ও অন্য কারো খোজে বের হতো।
এভাবে বিয়ের আগেই অনেকগুলো মেয়ের সঙ্গে থাকার পর একটি মেয়ে হঠাৎ বেকে বসলো। কিছুতেই রাজি নয় সেই মেয়েটি বিয়ের আগে এসব করার!
সেই ব্যক্তি ভাবলো যাক, এতো দিনে তাহলে ভালো একটি মেয়ের সন্ধান সে পেয়েছে!
অবশেষে বিয়ে হয়ে যাবার পর বাসর রাতে মেয়েকে সেই লোক প্রশ্ন করলো, "আচ্ছা তুমি কেন তোমার 'না'-তেই এতো বন্ধপরিকর ছিলে?"
উত্তরে নববধূ সলাজ হেসে বললো, "আগে দুই বার এভাবে ঠকেছি। আর ঠকতে চাই নাই বলেই তোমার প্রস্তাবে রাজি হই নাই!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

